বহিষ্কারাদেশ প্রত্যাহার, মেয়র পদে ফিরছেন জাহাঙ্গীর। (ছবি : সংগৃহিত)
রাজনীতি
বহিষ্কারাদেশ প্রত্যাহার

মেয়র পদে ফিরছেন জাহাঙ্গীর আলম!

সান নিউজ ডেস্ক : গাজীপুরের আলোচিত আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর আলম দীর্ঘ প্রায় এক বছর পর দলে ফিরছেন। বহিষ্কারাদেশ উঠিয়ে নেওয়ায় তার মেয়র পদে ফেরার বিষয়টি মন্ত্রণালয়ে প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানা যায়।

আরও পড়ুন : মুক্তিপণেই বাড়ি ফিরলেন সেই ৮ জন

শনিবার (১৭ ডিসেম্বর) আ’ লীগের জাতীয় কমিটির বৈঠকে স্থানীয় সরকার নির্বাচনে বিদ্রোহী প্রার্থীসহ দলের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত দলের শতাধিক নেতা-কর্মীকে সাধারণ ক্ষমা ঘোষণা করা হয় বলে জানান দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

আওয়ামী লীগের এ ঘোষণার পর থেকেই গাজীপুরে দল থেকে বহিষ্কৃত জাহাঙ্গীর আলমের দলে ফেরার বিষয়টি আলোচনায় উঠে আসে।

প্রসঙ্গত, গত বছর ১৯ নভেম্বর দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমকে দল থেকে বহিষ্কার করে আওয়ামী লীগ। এরপর মেয়র পদও হারিয়ে ফেলেন জাহাঙ্গীর আলম।

আরও পড়ুন : অভিযুক্তকে বাঁচাতে মরিয়া একটি মহল!

এ দিকে জাহাঙ্গীর আলম ফিরছেন প্রচার হওয়ার পর গাজীপুরের সর্বসাধারণের মধ্যে কৌতূহল লক্ষ্য করা গেছে। দলে ‘জাহাঙ্গীর পন্থী’ হিসেবে যারা এতো দিন কোণঠাসা ছিলেন তাদেরও উজ্জীবিত দেখা যাচ্ছে।

জাহাঙ্গীর আলমের বাড়ির সামনে নেতাকর্মীরা ইতোমধ্যেই আনন্দ মিছিল করেছেন। সেখানে বিগত দিনগুলোর তুলনায় নেতাকর্মীদের ভিড়ও বেড়েছে।

সাধারণ মানুষের মনে এখন একটিই প্রশ্ন- দলে ফিরলেও মেয়র পদে কি ফিরবেন জাহাঙ্গীর? ভারমুক্ত হবে কি গাজীপুর সিটি করপোরেশন?

আরও পড়ুন : পাবনায় সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ২

বুধবার (২১ ডিসেম্বর) বিকেলে এ বিষয়ে গাজীপুরের মৌচাক স্কাউট ক্যাম্প মাঠে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেন, ‘গাজীপুরে জাহাঙ্গীর আলমের মেয়র পদে ফেরার বিষয়টি মন্ত্রণালয়ে প্রক্রিয়াধীন রয়েছে। তাকে তো মেয়র পদ থেকে বহিষ্কার করা হয়নি, সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। সাময়িকভাবে বরখাস্ত যেসব কারণে করা হয়েছে, সেগুলো প্রক্রিয়াধীন রয়েছে।’

এ বিষয়ে জাহাঙ্গীর আলমের সঙ্গে কথা বলতে তার ব্যক্তিগত মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করেও তাকে পাওয়া যায়নি।

গত ৪ আগস্ট মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে বিতর্কিত মন্তব্যের অভিযোগে দায়ের করা ৭ মামলায় গাজীপুর সিটি করপোরেশনের মেয়র পদ থেকে সাময়িক বরখাস্ত হওয়া জাহাঙ্গীর আলমকে আগাম জামিন দেন হাইকোর্ট।

আরও পড়ুন : চেন্দামেজু বৌদ্ধ বিহার-বাড়িঘরে হামলা

জাহাঙ্গীর আলম পঞ্চগড়, রাজবাড়ী, গাজীপুর, নওগাঁ, মাদারীপুর, গোপালগঞ্জ জেলায় দায়ের করা মামলায়ও জামিন পেয়েছেন।

প্রসঙ্গত, গত ২০২১ সালের সেপ্টেম্বরে গোপনে ধারণ করা জাহাঙ্গীর আলমের কথোপকথনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জেলার কয়েকজন গুরুত্বপূর্ণ নেতা সম্পর্কে এতে বিতর্কিত মন্তব্য করা হয়েছে বলে আওয়ামী লীগের নেতা-কর্মীরা অভিযোগ করেন।

আরও পড়ুন : নোয়াখালীতে জামায়াত নেতা গ্রেফতার

১৯ নভেম্বর আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভায় জাহাঙ্গীরকে দল থেকে বহিষ্কার করা হয়। ২৫ নভেম্বর তাকে মেয়র পদ থেকে সাময়িক বহিষ্কার করা হয়।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

জাতীয় লিগে শক্ত অবস্থানে চট্টগ্রাম

জাতীয় ক্রিকেট লিগের প্রথম রাউন্ডের ম্যাচটি নিজেদের অনুকূলে রাখতে কোনো কমতি রা...

দর্শক টানতে পারছে না পাকিস্তান, পানির দামে সম্প্রচার স্বত্ব

মাঠের পারফরম্যান্স তলানিতে নামলে তার চড়া মূল্য যে বোর্ডের কোষাগারেও পড়ে, তার...

ভারতের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ দলে আমির

ভারতের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের জন্য দলে...

প্রীতম-শাহতাজের বিচ্ছেদ

সংগীতশিল্পী ও সুরকার প্রীতম হাসান এবং অভিনেত্রী ও মডেল শাহতাজ মনিরা হাশেমের চ...

অস্ট্রেলিয়ায় ডেঙ্গুর টিকার অনুমোদন

বিশ্বজুড়ে মশাবাহিত প্রাণঘাতী রোগ ডেঙ্গুর প্রকোপ দিন দিন বাড়তে থাকার প্রেক্ষা...

নীল শাড়িতে শরতকে বরণ করলেন পরীমনি

শরতের মেঘাচ্ছন্ন আকাশ কিংবা নদীর চরে সাদা কাশবনের দোলা—রূপসী ঋতুকে বরণ...

মেসির শেষ ম্যাচে কেমন হতে পারে আর্জেন্টিনার একাদশ

আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। বুয়েনস আইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে বেনিনের...

বাংলাদেশে আরো বেশি বিনিয়োগ বৃদ্ধির জন্য কানাডার প্রতি আহবান রাষ্ট্রপতির

বাংলাদেশে কানাডার বিনিয়োগ আরও বৃদ্ধির জন্য কানাডার প্রতি আহ্বান জানিয়েছেন রাষ...

মাত্র ৩৮ বছরেই ১৫৬ মেয়ের ‘বাবা’ মামুন বিশ্বাস

মাত্র ৩৮ বছর বয়সেই ১৫৬ অসহায় ও দরিদ্র মেয়ের বিয়ের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা