রাজনীতি

ঢাবি ছাত্রলীগের নতুন কমিটি

সান নিউজ ডেস্ক: ক্ষমতাসীন আওয়ামী লীগের ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের অন্যতম ইউনিট ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।

আরও পড়ুন: স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে চাই

মঙ্গলবার (২০ ডিসেম্বর) রাতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনের গেটে তাদের নাম ঘোষণা দেন।

এতে সভাপতি হয়েছেন মাজহারুল কবির শয়ন ও সাধারণ সম্পাদক হয়েছেন তানভীর হাসান সৈকত।

আরও পড়ুন: আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালোই আছে

এর আগে গত ৩ ডিসেম্বর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ছাত্রলীগের কাউন্সল হয়। ওই কমিটির ঘোষণা না করে পরে করা হবে বলে জানানো হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি মাজহারুল কবির শয়ন কেন্দ্রীয় ছাত্রলীগের নাট্য ও বিতর্ক বিষয়ক উপ-সম্পাদক ছিলেন। এছাড়া তিনি ডাকসুর সাবেক সাহিত্য সম্পাদকের দায়িত্ব পালন করেন। শয়ন ২০১১-১২ সেশনে বিশ্ববিদ্যালয়ের নৃ-বিজ্ঞান বিভাগে ভর্তি হন। তার বাড়ি কুমিল্লায়।

আরও পড়ুন: তালেবানকে যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারি!

সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত ছিলেন কেন্দ্রীয় ছাত্রলীগের উপ-সমাজসেবা সম্পাদক এবং ডাকসুর সাবেক সদস্য। ২০১৩-১৪ সেশনে থিয়েটার অ্যান্ড পারফরমেন্স বিভাগে ভর্তি হন তিনি। তার বাড়ি লক্ষ্মীপুর জেলায়।

সান নিউজ/এমএ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সিরাজদীখানে শ্রেণিকক্ষে ঢুকে ষষ্ঠ শ্রেণির ছাত্রকে আছাড়, আটক-১

মুন্সীগঞ্জের সিরাজদীখানে বিদ্যালয়ের শ্রেণিকক্ষে ঢুকে ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্...

অ্যাওয়ার্ড পেলেন ঢাবির একজন অধ্যাপক এবং ৫ শিক্ষার্থী

অসাধারণ গবেষণা কর্মের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইন...

১২ স্কুল শিক্ষার্থী অসুস্থ হওয়ার ঘটনায় তদন্ত কমিটি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় স্কুল ফিডিং কর্মস...

‘কফি উইথ করণ’ শেষে কী করবেন করণ জোহর?

দীর্ঘ ২২ বছরের যাত্রা শেষে জনপ্রিয় সেলিব্রিটি চ্যাট শো ‘কফি উইথ করণ&rsq...

পাকিস্তানের কাছে হেরে স্বর্ণের স্বপ্নভঙ্গ বাংলাদেশের

তাওহিদ হৃদয়ের ব্যাটে লড়াইয়ের রসদ পেয়েছিল বাংলাদেশ।...

জ্বালানি তেল রপ্তানি বন্ধ করল চীন

আন্তর্জাতিক জ্বালানি বাজারে ফের এক বড় রকমের অস্থিরতা ও সংকটের কালো মেঘ ঘনিয়ে...

সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

দেশের অনলাইন সাংবাদিকতার অগ্রপথিক ও শীর্ষস্থানীয় গণমাধ্যম ব্যক্তিত্ব তৌফিক ইম...

তাইওয়ানের হাতে এফ-১৬ ফাইটিং ফ্যালকন তুলে দিল যুক্তরাষ্ট্র

দীর্ঘ প্রতীক্ষা ও নানা জটিলতা পেরিয়ে অবশেষে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে কেনা অত...

লিটন-শান্তদের নতুন সহকারী কোচ মালিবঙ্গুয়ে মাকেতা

বেশ কিছুদিন ধরে জাতীয় ক্রিকেট দলের জন্য একজন নিবেদিতপ্রাণ ও কার্যকর বিশেষজ্ঞ...

ইতিহাসের সাক্ষী রাজকুমারী রবিদাস আর নেই

মহান মুক্তিযুদ্ধের এক অদম্য সাক্ষী, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বীর মুক্তি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা