আন্তর্জাতিক

তালেবানকে যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারি!

সান নিউজ ডেস্ক: আফগানিস্তানের বিশ্ববিদ্যালয়গুলোতে এখন থেকে আর কোনো নারী শিক্ষার্থী শিক্ষা গ্রহণ করতে পারবে না। বিশ্ববিদ্যালয়ে নারীদের প্রবেশ নিষিদ্ধের ঘোষণা দিয়েছে তালেবান। বুধবার (২১ ডিসেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় বার্তাসংস্থা পিটিআই।

আরও পড়ুন: স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে চাই

আর এরপরই তালেবানের এই সিদ্ধান্তের নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র। একইসঙ্গে এই সিদ্ধান্ত নেওয়ার কারণে আফগানিস্তানের কট্টরপন্থি শাসকগোষ্ঠীকে পরিণাম ভোগেরও হুঁশিয়ারি দিয়েছে দেশটি।

বলা হয়েছে, আফগানিস্তানে ইউনিভার্সিটি থেকে নারীদের নিষিদ্ধ করার এবং মেয়েদের জন্য মাধ্যমিক বিদ্যালয় বন্ধ রাখার বিষয়ে ক্ষমতাসীন তালেবানের ‘অযৌক্তিক সিদ্ধান্তের’ যুক্তরাষ্ট্র কঠোরভাবে নিন্দা করছে বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন।

একইসঙ্গে তিনি সতর্ক করে বলেন, বিতর্কিত এই সিদ্ধান্ত আফগানিস্তানের কট্টরপন্থি শাসন ব্যবস্থার জন্য ‘পরিণাম’ নিয়ে আসবে।

আরও পড়ুন: আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালোই আছে

বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, আফগান তালেবান শিক্ষা মন্ত্রণালয় বিশ্ববিদ্যালয়ে নারী শিক্ষা কার্যক্রম নিষিদ্ধ করে একটি চিঠি ইস্যু করেছে। শিক্ষা মন্ত্রণালয় ওই চিঠিতে জানিয়েছে, তাদের এ সিদ্ধান্ত তাৎক্ষণিক কার্যকর করা হয়েছে এবং পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে নারীরা শিক্ষা গ্রহণ করতে পারবে না।

২০২১ সালের আগস্টের মাঝামাঝিতে আশরাফ গনিকে হটিয়ে দ্বিতীয়বারের মতো ক্ষমতায় আসে তালেবান। সেসময় প্রথমে মেয়েদের হাইস্কুলে যাওয়া বন্ধ করে তারা। এবার বন্ধ করল নারীদের উচ্চশিক্ষার সুযোগ।

আফগানিস্তানের উচ্চশিক্ষা মন্ত্রী নেদা মোহাম্মদ নাদিম স্বাক্ষরিত সকল সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পাঠানো চিঠিতে বলা হয়েছে, ‘পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নারীদের শিক্ষা স্থগিত করার উল্লিখিত আদেশ অবিলম্বে কার্যকর করার জন্য আপনাদের সকলকে অবহিত করা হচ্ছে।’

আরও পড়ুন: বাংলাদেশ উন্নয়নে বিশ্বের বিস্ময়

সারা দেশে বিশ্ববিদ্যালয়ের প্রবেশিকা পরীক্ষায় বিপুল সংখ্যক নারী শিক্ষার্থীর অংশগ্রহণের মাত্র তিন মাস পর এই নিষেধাজ্ঞা দেওয়া হলো। এরপরই ক্ষমতাসীন তালেবানের বিতর্কিত এই সিদ্ধান্তের কঠোর সমালোচনা করে যুক্তরাষ্ট্র।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বলেন, বিশ্ববিদ্যালয় থেকে নারীদের নিষিদ্ধ করার, মেয়েদের জন্য মাধ্যমিক বিদ্যালয় বন্ধ রাখার এবং আফগানিস্তানে নারী ও মেয়েদের তাদের মানবাধিকার ও মৌলিক স্বাধীনতা প্রয়োগ করার ক্ষমতার ওপর বিধিনিষেধ আরোপ করা নিয়ে তালেবানের অযোগ্য সিদ্ধান্তের কঠোর নিন্দা জানাচ্ছে যুক্তরাষ্ট্র।

তিনি সতর্ক করে বলেন, শিক্ষা একটি মানবাধিকার। এটি আফগানিস্তানের অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং স্থিতিশীলতার জন্যও অপরিহার্য। আফগানিস্তানের সকলের অধিকারকে সম্মান না করা পর্যন্ত তালেবানরা আন্তর্জাতিক সম্প্রদায়ের বৈধতা পাওয়ার আশা করতে পারে না। এই সিদ্ধান্ত তালেবানদের জন্য পরিণতি বয়ে আনবে।

বিশ্বের অন্য কোনও দেশ নারী ও মেয়েদের শিক্ষা গ্রহণে বাধা দেয় না বলেও উল্লেখ করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী।

আরও পড়ুন: আফগান নারীদের বিশ্ববিদ্যালয় বন্ধ

সংবাদমাধ্যম বলছে, আফগানিস্তান যখন ক্রমবর্ধমান মানবিক সংকটে নিমজ্জিত তখন সম্ভাব্য আন্তর্জাতিক দাতাদের কাছ থেকে স্বীকৃতি পাওয়ার জন্য তালেবানদের প্রচেষ্টাকে এই ধরনের পদক্ষেপ নিশ্চিতভাবেই ব্যর্থ করে দেবে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বিএনপি সব নাগরিকের অধিকার সংরক্ষণে দৃঢ় প্রতিজ্ঞ: খন্দকার নাসির

ফরিদপুরের বোয়ালমারীতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে ৩২ প্...

হামের উপসর্গে আরও ৮ মৃত্যু

গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে দেশে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন কর...

চালু হবে পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল: প্রধানমন্ত্রী

শিশুস্বাস্থ্যের উন্নয়নে দেশের পাঁচ বিভাগ ও জেলায় ২০০ শয্যাবিশিষ্ট বিশেষায়িত শ...

নবীপ্রেমের স্লোগানে মুখরিত মুন্সীগঞ্জ, শত পতাকায় স্বাগত র‍্যালি জুলুস 

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দাওয়াতে ইসলামী বাংলাদেশ, মুন্সীগঞ্জ জেলার উদ্...

গুইমারায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত

খাগড়াছড়ির গুইমারায় মাইক্রোবাস ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মোটরসা...

জুলাইয়ে সড়ক দুর্ঘটনায় নিহত ৪১৮ জন

গত জুলাই মাসে দেশের বিভিন্ন স্থানে ৪৪১টি সড়ক দুর্ঘটনায় ৪১৮ জন নিহত হয়েছেন। এস...

নবম পে-স্কেল বাস্তবায়নে ফের অনিশ্চয়তা

সরকারি চাকরিজীবীদের বহুল প্রত্যাশিত নবম জাতীয় পে-স্কেল বাস্তবায়ন নিয়ে আবারও অ...

রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়নপত্র বাছাই আজ

রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপি ও সমমনাদের প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং...

আজকের মুদ্রা বিনিময় হার

আন্তর্জাতিক বাণিজ্য ও প্রবাসী আয়ের কারণে বৈদেশিক মুদ্রার লেনদেন বাংলাদেশের অর...

বেলুচিস্তানে নিহত ১০ সন্ত্রাসী

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের খুজদার জেলায় নিরাপত্তা বাহিনীর অভিযানে ১০ জন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা