সংগৃহীত
আন্তর্জাতিক

সশস্ত্র নকশাল দমন হলেও ‘মানসিক নকশাল’ এখনো আছে: মোদি

আন্তর্জাতিক ডেস্ক

ভারতে সশস্ত্র নকশাল ও মাওবাদী সহিংসতা অনেকটাই নির্মূল করা সম্ভব হয়েছে বলে দাবি করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে সশস্ত্র নকশাল না থাকলেও ‘মানসিক নকশাল’ এখনো সক্রিয় রয়েছে বলে সতর্ক করেছেন তিনি।

শনিবার (১৫ আগস্ট) ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে দিল্লির লালকেল্লা থেকে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে এসব কথা বলেন মোদি।

তিনি বলেন, বনাঞ্চলে সশস্ত্র নকশালদের দমন করে ভারতকে এই সংকট থেকে অনেকটাই মুক্ত করা হয়েছে। তবে নকশালপন্থি চিন্তাধারা এখনো সমাজে টিকে রয়েছে।

মোদি অভিযোগ করেন, মাওবাদী মানসিকতার কিছু মানুষ বিভিন্ন প্রতিষ্ঠানে প্রভাব বিস্তারের চেষ্টা করছে। তারা সমাজে অশান্তি ও বিভেদ উসকে দেওয়ার সুযোগ খুঁজছে বলেও দাবি করেন তিনি।

ভারতের প্রধানমন্ত্রী বলেন, এসব ‘মানসিক নকশালকে’ চিহ্নিত করে সমাজ থেকে বিচ্ছিন্ন করতে হবে। একই সঙ্গে দেশের তরুণদের উন্নত ভারত গড়ার মূলধারার উদ্যোগের সঙ্গে যুক্ত হওয়ার আহ্বান জানান তিনি।

মোদি আরও বলেন, এ ধরনের মানুষ নানা কৌশলে সমাজকে ভুল পথে পরিচালিত করার এবং সহিংসতা ও বিশৃঙ্খলার পরিবেশ তৈরির চেষ্টা করছে।

তথ্যসূত্র: ইন্ডিয়া টুডে

সান নিউজ/ হুমায়রা

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ব্রিকস নিউ দিল্লি ডিক্লারেশন’ অনুমোদন পেল।

ব্রিকস জোটের শীর্ষ সম্মেলনের প্রথম দিন গতকাল শনিবার গৃহীত যৌথ ঘোষণাপত্রে মধ্য...

নোয়াখালী পৌর বণিক সমিতির নির্বাচন: আপেল সভাপতি, মুকুল সম্পাদক

দীর্ঘ ২৩ বছর পর উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে নোয়াখালী পৌর বণিক সমিতির নির্...

সালিশ বৈঠকে স্বেচ্ছাসেবক দল নেতাকে মারধর, হাতিয়া উপজেলা যুবদল আহ্বায়ককে শোকজ

সংগঠনবিরোধী কর্মকাণ্ড এবং পেশিশক্তি প্রদর্শনপূর্বক সহযোদ্ধাকে রক্তাক্ত করার অ...

বীরগঞ্জে নবনির্মিত মৈত্রী সেতুর উদ্বোধন॥ 

দিনাজপুর বীরগঞ্জ উপজেলার ভোগনগর ও মোহাম্মদপুর ইউনিয়নের সিংড়া-রসুল পুর বালিয়া...

ব্যাংকে বন্ধক রাখা জমি বিক্রির অভিযোগ, বিপাকে ৫  পরিবার 

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় ব্যাংকে বন্ধক রাখা ২৩ শতাংশ জ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা