ছবি: সংগৃহিত
সারাদেশ

নারায়ণগঞ্জে মাদক কারবারি-পুলিশের গোলাগুলি, আহত ৪

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের ফতুল্লার ইসদাইরে মাদক কারবারিদের সঙ্গে পুলিশের গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে পুলিশ সদস্যসহ অন্তত চারজন আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। আহতদের মধ্যে দুজনকে নারায়ণগঞ্জ ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

শনিবার (১৫ আগস্ট) দুপুরে ইসদাইর রেললাইন এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরের দিকে ইসদাইর রেললাইন এলাকায় মাদক কারবারিদের সঙ্গে পুলিশের গোলাগুলি শুরু হয়। এ সময় কয়েক রাউন্ড গুলির শব্দ শোনা যায়। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং স্থানীয়দের মধ্যে দৌড়াদৌড়ি শুরু হয়।

গোলাগুলির ঘটনায় আহত দুজনকে নারায়ণগঞ্জ ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। হাসপাতাল সূত্রে জানা গেছে, আহতদের একজন পুলিশ সদস্য। অপর আহত ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

ঘটনার বিষয়ে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ইসদাইরে একটি ঘটনা ঘটেছে। তবে এ মুহূর্তে বিস্তারিত বলা সম্ভব নয়। পরে বিস্তারিত জানানো হবে।

ঘটনার পর ইসদাইর রেললাইন এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা বাড়ানো হয়েছে।

সান নিউজ/ জামান

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, হাসপাতালে ১,৯৪৮

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতু...

প্রবাসীদের পারফরম্যান্স ও ডুলির ট্যাকটিক্যাল বাজি

একচিলতে রোদ্দুর দেখে যেমন ঋতু বদলের হিসাব মেলানো যায় না, তেমনি আন্তর্জাতিক ফু...

এপিএলে অনিশ্চিত পাকিস্তানি ক্রিকেটাররা

রাজনৈতিক উত্তেজনার আঁচ এবার সরাসরি গিয়ে পড়ল ক্রিকেটের পিচে। আফগানিস্তান প্রিম...

এমপি নজরুলের জামিনে আপত্তি নেই: আদালতকে আত্মহত্যাকারী মরিয়মের পরিবার

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের বি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা