রাজনীতি

ত্যাগী নেতাকর্মীরাই আজীবন মানুষের হৃদয়ে থাকেন

শরীয়তপুর প্রতিনিধি: শরীয়তপুর জেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব সাঈদ আহমেদ আসলাম বলেছেন, নিষ্ঠা, সৎ ও ত্যাগী নেতাকর্মীরাই আজীবন সাধারণ মানুষের হৃদয়ে থাকবে। তারা মৃত্যুর পরও মূল্যায়িত হন। কিন্তু এই তিনটি গুণ যে রাজনীতিবিদদের মধ্যে থাকবে না, তারা আড়াল হওয়ার সঙ্গে মানুষ ভুলে যায়।

আরও পড়ুন: সম্রাটের জামিন আবেদন খারিজ

বুধবার (১০ আগস্ট ) ডামুড্যা উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল করিম মিয়া’র ১ম মৃত্যুবার্ষিকীতে মিলাদ ও দোয়া এবং আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে দেশের উন্নয়ন অগ্রগতির জন্য বিএনপি’র বিজয়ের বিকল্প কিছু নেই। আগামী নির্বাচনকে সামনে রেখে বিএনপি’কে শরীয়তপুরের সবকটি আসন উপহার দেওয়ার লক্ষ্য নিয়ে আমাদের এখন থেকে কাজ শুরু করতে হবে। তাই বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের জনগণের দুয়ারে দুয়ারে যেতে হবে। আর বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ।

এ সময় উপস্থিত ছিলেন, শরীয়তপুর জেলা বিএনপি’র সহ-সভাপতি আলহাজ্ব সিরাজুল হক মোল্যা, মরহুম ফজলুল করিম মিয়া’র ছেলে রেজাউল করিম শ্যামল, ভেদরগঞ্জ উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি চান মিয়া রাড়ী, হানিফ মাহমুদ, ডামুড্যা পৌরসভার বিএনপি’র মনোনীত সাবেক মেয়র প্রার্থী নাজমুল হক সবুজ বেপারী, সদর উপজেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক ভিপি নাজমুল হক বাদল, গোসাইরহাট উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক বাদল বেপারী, ডামুড্যা পৌরসভা বিএনপি’র সাধারণ সম্পাদক মাহিনুর সরদার, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম লিটন মুন্সী, ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক রফিকুল ইসলাম বিপ্লব সিকদার, ভেদরগঞ্জ উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন আনু, স্বেচ্ছাসেবক দলের সভাপতি সেলিম হাওলাদার, ছাত্রদলের সাধারণ সম্পাদক আলমগীর সিকদার, জাজিরা উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি টিটু আকন, ডামুড্যা উপজেলার সাবেক সাধারণ সম্পাদক জিল্লুর রহমান সৈকত, সদর উজেলার সাবেক সভাপতি সেলিম বেপারী, সাধারণ সম্পাদক মোফাজ্জেল মোল্যা সহ জেলা ও উপজেলা বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দাবী আদায়ে অনড় পদবঞ্চিত যুবদল নেতৃবৃন্দ

বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে আবারও মানববন্ধন করেছেন ফ্যাসিস্ট হাসিনা বিরোধী...

আমলাতন্ত্রে আটকে আছে ইসির ফাইল, পদোন্নতি নেই ২১ বছরেও 

নির্বাচন কমিশন সচিবালয়ের মাঠপর্যায়ের কর্মকর্তাদের পদোন্নতি ও পদমর্যাদা পুনর্ব...

বোয়ালমারীতে সন্ত্রাসবিরোধী মামলায় আ. লীগ নেতা ফারুক হোসেন গ্রেপ্তার 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক ও ঘোষপুর ইউনিয়ন পর...

মুন্সীগঞ্জে রাত ৮টার মধ্যে মার্কেট-শপিংমল বন্ধের নির্দেশ

জ্বালানি সংকটের কারণে বিদ্যুৎ সরবরাহে ঘাটতি দেখা দেওয়ায় মুন্সীগঞ্জে বিদ্যুৎ স...

এলজিআরডিতে সালাহউদ্দিন, নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি

আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে চূড়ান্তভাবে মনোনীত হয়েছেন...

পিরোজপুরে ৪৮০ কিমি সড়ক প্রকল্পে কাজ ছাড়াই ৯১ কোটি টাকা! 

পিরোজপুরের গ্রামীণ যোগাযোগব্যবস্থা উন্নয়নের জন্য নেওয়া ৬০০ কোটি টাকার একটি বড়...

রাজধানীর ২০৪ হটস্পটে ১,৩৮৭ ছিনতাইকারী, সন্ধ্যার পরই বাড়ছে আতঙ্ক

রাজধানী ঢাকায় ছিনতাইয়ের ঘটনা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ঢাকা মহানগর পুল...

মালয়েশিয়ার রাজকন্যা বিয়ে করলেন রেসিং ড্রাইভারকে

মালয়েশিয়ার পাহাং রাজপরিবারের রাজকন্যা টেংকু পুতেরি রাজা টেংকু পুতেরি ইলিয়ানা...

দাবী আদায়ে অনড় পদবঞ্চিত যুবদল নেতৃবৃন্দ

বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে আবারও মানববন্ধন করেছেন ফ্যাসিস্ট হাসিনা বিরোধী...

দক্ষিণ আফ্রিকার হয়ে বিশ্বকাপে শিরোপা জিততে চান মিলার

দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারে নানা সাফল্য পেলেও দক্ষিণ আফ্রিকার হয়ে কোনো আইসিস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা