ছাত্রলীগের কমিটি বাতিলের দাবীতে বিক্ষাভ
রাজনীতি

ছাত্রলীগের কমিটি বাতিলের দাবীতে বিক্ষাভ

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর চাটখিল উপজেলা ছাত্রলীগের বর্তমান কমিটির মেয়াদ উত্তীর্ণ দাবি করে এ কমিটি বাতিল এবং নতুন কমিটির দাবিতে বিক্ষোভ মিছিল ও বিক্ষোভ সমাবেশ করেছে উপজেলা ও কলেজ ছাত্রলীগ।

আরও পড়ুন: গণতন্ত্র থাকলে দেশের উন্নতি হয়

গতকাল শনিবার (৩১ জুলাই) বিকেল ৫টার দিকে মিছিলটি পৌর শহরের ফিলিং স্টেশন থেকে শুরু হয়ে চাটখিল বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এসময় বক্তব্য রাখেন, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক লায়ন স্বপন, সাইফুল গাজী, তরুন হোসেন তিন্নি মিজিসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।বক্তরা বলেন, ছাত্রলীগের চাটখিল উপজেলা কমিটি গত বছরের ২৯ জুলাই নোয়াখালী জেলা ছাত্রলীগ চাটখিলের এক নেতার বাড়িতে বসে টাকার বিনিময়ে রাতের অন্ধকারে ১বছরের জন্য গঠন করে।

এ কমিটি গত বছরের ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুারালে হামলা চালিয়ে নেতাকর্মীদের আহত করে এবং বঙ্গবন্ধুর প্রতিকৃতি ও সকল পুষ্পমাল্য ভাংচুর করে। এই ঘটনার প্রেক্ষিতে কেন্দ্রীয় ছাত্রলীগ চাটখিল উপজেলা ছাত্রলীগের নবগঠিত ঐ কমিটির কার্যক্রম স্থগিত করে।

স্থগিতাদেশ কেন্দ্রীয় ছাত্রলীগ গত ২২ জুলাই প্রত্যাহার করে। ফলে নিয়ম অনুযায়ী ঐ কমিটির মেয়াদ ২৮ জুলাই (বৃহস্পতিবার) শেষ হয়ে যায়। বর্তমানে মেয়াদ উত্তীর্ণ এই কমিটি উপজেলার বিভিন্ন ইউনিয়ন ছাত্রলীগের কমিটি গঠন করছে এবং কার্যক্রম পরিচালনা করেছে। যা সাংগঠনিক বিধি মোতাবেক অবৈধ।

আরও পড়ুন: শিশুদের টিকাদান শুরু

তাই মেয়াদ উত্তীর্ণ এই কমিটি কেন্দ্রীয় ছাত্রলীগ কর্তৃক বাতিল ঘোষনা করার দাবি জানানো হয়। সে সাথে সম্মেলনের মাধ্যমে চাটখিল উপজেলা ছাত্রলীগের নতুন কমিটি গঠন করা দাবি করা হয়েছে।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

আশুলিয়ায় ফুটপাত উচ্ছেদে হকারদের বাধা

সাভারের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান...

লড়াই করেও চাইনিজ তাইপের কাছে হার বাংলাদেশের

এগিয়ে থেকেও শেষ পর্যন্ত জয় ধরে রাখতে পারেনি বাংলাদেশ। এশিয়ান গেমসে নারী হকির...

সাইন্সল্যাবে সংঘর্ষের আশঙ্কায় পুলিশ মোতায়েন

ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের আশঙ্কা এবং ঢাকা সেন্ট...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

সিরিজ জিতল দক্ষিণ আফ্রিকা

জোহানেসবার্গের ওয়ান্ডারার্সে অনুষ্ঠিত ওয়ানডে ম্যাচে অস্ট্রেলিয়াকে ৩২ রানে...

চট্টগ্রামে মাদক নিয়ন্ত্রণ নিয়ে সংঘর্ষ, গ্রেপ্তার ১৫

চট্টগ্রাম নগরের বাকলিয়ায় মাদক কারবারের নিয়ন্ত্রণকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা