রাজনীতি

সেই চেয়ারম্যানের কুশপুত্তলিকা দাহ

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর কোম্পানীগঞ্জের মুছাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. আইয়ুব আলীর বিরুদ্ধে আপত্তিকর ফেসবুক কমেন্টসহ নানা অভিযোগ তুলে বিক্ষোভ মিছিল ও কুশপুত্তলিকা দাহ করেছে ইউনিয়ন আওয়ামী লীগের নেতাকর্মীরা।

আরও পড়ুন: বিশ্ব জুড়ে কমেছে প্রাণহানি

শনিবার (২৩ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার রামপুর ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয়ে সামনে রামপুর ইউনিয়ন আওয়ামী লীগের একাংশের নেতাকর্মীরা এ কর্মসূচি পালন করে।

রামপুর ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোকারম হোসেন বাহারের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, সেতুমন্ত্রীর ভাগনে রামপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সিরাজীস সালেকিন রিমন, চরফকিরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জায়দল হক কচি, কোম্পানীগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ও মুছাপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম চৌধুরী শাহীন প্রমুখ।

আরও পড়ুন: বাস-ট্রাক সংঘ‌র্ষে দুই চালক নিহত

বিক্ষোভ সমাবেশে বক্তারা, মুছাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. আইয়ুব আলী সেতুমন্ত্রীর ওবায়দুল কাদেরের সম্মানহানি করে আপত্তিকর ফেসবুক কমেন্ট, ছোট ফেনী নদী থেকে বালু উত্তোলন, মুছাপুর ক্লোজার সংলগ্ন খাস জায়গা দখলের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ইউপি চেয়ারম্যান মো.আইয়ুব আলীকে আওয়ামী লীগ থেকে বহিষ্কারের দাবি করেন। প্রতিবাদ সভা শেষে বিক্ষুদ্ধ নেতাকর্মীরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. আইয়ুব আলীর কুশপুত্তলিকা দাহ করেন। ইউপি চেয়ারম্যান মো. আইযুব আলী বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই বসুরহাট পৌরসভার মেয়র আব্দুল কাদের মির্জার অনুসারী।

কমেন্টের বিষয়ে জানতে চাইলে মুছাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. আইযুব আলী কমেন্ট করার সত্যতা নিশ্চিত করেন। তবে তার বিরুদ্ধে আনীত অপর অভিযোগ মিথ্যা-ভিত্তিহীন বলে তিনি দাবি করেন। চেয়ারম্যান আরো বলেন, ওবায়দুল কাদের আমাদের গর্বের ধন। নোয়াখালীর সাংবাদিক হয়ে কেন এখানে এ কথাটা আসবে, কে হচ্ছেন। আমি ওই সাংবাদিককে ইঙ্গিত করে লিখেছি আমি হব। উনি না হলেও সাংবাদিকরা নিউজ করতে পারে না। কে হচ্ছেন? আমরা একজন তৃণমূলের কর্মী। আমার পুনরায় জন্ম হলেও তো ওই পর্যায়ে যেতে পারব না।

আরও পড়ুন: ইরানে আকস্মিক বন্যায় নিহত ২২

কাদের মির্জা ঘোষিত কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইস্কান্দার হায়দার চৌধুরী বাবুল বলেন, এ ধরনের মন্তব্য ন্যাক্কারজনক।

কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা খিজির হায়াত খান বলেন, এ ধরনের মন্তব্য দুঃখজনক। এ ধরনের মন্তব্যকারীকে তিনি দল থেকে বহিষ্কারের দাবি করেন।

আরও পড়ুন: মাদ্রাসাছাত্রকে কুপিয়ে হত্যা

উল্লেখ্য, গত মঙ্গলবার (১৯ জুলাই) নোয়াখালী ২৪ নামে একটি অনলাইন নিউজ পোর্টালের লাইক পেজে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ আটজন জাতীয় নেতার ছবি দিয়ে জনমত যাচাইয়ে একটি পোস্টে লেখা হয় কে হচ্ছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। ওই পোস্টে সেতুমন্ত্রীর নিজ উপজেলা কোম্পানীগঞ্জের মুছাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. আইয়ুব আলী কমেন্ট করেন আমি হব। ওই পোস্টে তার এমন মন্তব্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলপাড় শুরু হয়। অনেকে এমন মন্তব্যের কারণ খুঁজতে থাকেন? মুহূর্তের মধ্যেই তা ভাইরাল হয়ে যায়। আর সেই সাথে বইতে শুরু করে নানা সমালোচনা। ঘটনা বেগতিক দেখে ইউপি চেয়ারম্যান এরপর নিজেই কমেন্টটি সরিয়ে নেন।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা