রাজনীতি

নৌকার সমর্থক নিহত, বিদ্রোহী প্রার্থী আটক

পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীর বাউফলে নির্বাচনী সহিংসতায় গুরতর আহত নৌকা প্রতীকের সমর্থক আমির হোসেন মৃধা (৭০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। সোমবার (১৮ জুলাই) সন্ধ্যা সাতটায় দিকে বরিশাল সেবাচিম হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন।

আরও পড়ুন: চলে গেলেন ভূপিন্দর সিং

এ ঘটনার পরপই রাত সাড়ে নয়টার দিকে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী এস.এম মহসিনকে তাঁতেরকাঠির বাসভবন থেকে আটক করেছে পুলিশ।

স্থানীয় সূত্র জানা যয়, গত ৮ জুলাই বিকালে নৌকা প্রতীকের সমর্থকেরা একটি মোটরসাইকেল বহর বের করেন। বহরটি নাজিরপুর বাংলা বাজার থেকে তাঁতেরকাঠি ব্রিজের কাছে পৌঁছালে বিদ্রোহী প্রার্থী মহসিনের সমর্থকেরা ওই বহরে হামলা চালায়। এতে উভয় পক্ষের কমপক্ষে ১০জন আহত হয়। এর মধ্যে গুরুতর আহত আমির হোসেন মৃধাকে বরিশাল সেবাচিম হাসপাতালে প্রেরণ করা হয়।

আরও পড়ুন: হুমায়ূন আহমেদের চলে যাওয়ার দশ বছর

বাউফল থানার ওসি আল মামুন জানান, নির্বাচনী এলাকার পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে। ওই এলাকায় বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।

উল্লেখ্য, এ বছরের ১৯ ফেব্রুয়ারি নাজিরপুর-তাঁতেরকাঠি ইউনিয়নের নব নির্বাচিত চেয়ারম্যান আমির হোসেন হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যাওয়ার পর পদটি শূন্য হয়। এ শূণ্যপদে আগামী ২৭ জুলাই নাজিরপুর উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মার্কিন আক্রমণ মোকাবেলায় কানাডার প্রস্তুতি

যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি সশস্ত্র সংঘাতের সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ হলেও, মার্...

পাকিস্তানে কেন্দ্রীয় সরকার ও পাখতুনখোয়া প্রদেশ মুখোমুখি অবস্থানে

পাকিস্তানের রাজনীতিতে নতুন করে তীব্র সংঘাতের আবহ তৈরি হয়েছে। কারাবন্দী সাবেক...

অবৈধভাবে সার মজুত করে সব পদ হারালেন জামায়াত নেতা

সিরাজগঞ্জের কামারখন্দে নিয়মবহির্ভূতভাবে সার মজুত ক...

সাভারে গো প্রজনন কেন্দ্রে হামলা, গ্রেপ্তার ১; বাদীকে হুমকি

সাভার কেন্দ্রীয় গো প্রজনন কেন্দ্রের আবাসিক এলাকায় মাছ ধরাকে কেন্দ...

জনগণের শান্তি না থাকলে সরকারের প্রয়োজন নেই: জামায়াত আমির

দেশের নাগরিকরা যদি নিজেদের জানমালের নিরাপত্তায় শান...

শহীদ জিয়ার বাংলাদেশ : মিনবেন থেকে মিনসিন...........

তারেক রহমানের চীন সফর আবারও মনে করিয়ে দিল- বাংলাদেশ-চীন সম্পর্কের ইতিহাস শুধু...

নিঃসঙ্গ শক্তিতে পরিণত হচ্ছে আমেরিকা!

দিল্লিতে আয়োজিত অত্যন্ত গুরুত্বপূর্ণ এক আন্তর্জাতিক সম্মেলনে বিশ্ব রাজনীতির চ...

এশিয়ান গেমসে পদক তালিকার শীর্ষে চীন-জাপান

পর্দা নেমেছে ২০তম এশিয়ান গেমসের। চূড়ান্ত হওয়া পদক তালিকার শীর্ষে যথারীতি আধি...

ঝিমলি হয়ে আবারও পর্দায় কৌশানী

টলিপাড়ার জনপ্রিয় অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায় বড় পর্দায় ফিরছেন তার আলোচিত &l...

তেহরানের দেয়ালে ট্রাম্পের ব্যঙ্গাত্মক ছবি

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান তীব্র উত্তেজনার মধ্যেই ইরানের রাজধানী তে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা