স্ত্রী মিতালি মুখার্জির সঙ্গে শিল্পী ভূপিন্দর সিং
বিনোদন

চলে গেলেন ভূপিন্দর সিং

বিনোদন ডেস্ক : টানা ১০ দিন লড়াইয়ের পর চলে গেলেন ভারতীয় প্রখ্যাত সঙ্গীতশিল্পী ভূপিন্দর সিং। রেখে গেছেন বাংলা, হিন্দি ভাষায় অজস্র গান।

আরও পড়ুন: ইরানের পথে পুতিন-এরদোগান

সোমবার (১৮ জুলাই) রাত পৌনে ৮টার দিকে ৮২ বছরের এ সংগীতশিল্পী শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

গায়কের স্ত্রী মিতালি মুখার্জি সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

মিতালি জানান, ভূপিন্দর সিং বার্ধক্যজনিত একাধিক রোগে ভূগছিলেন। করোনায় আক্রান্ত হয়ে ১০ দিন আগে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। চিকিৎসাধীন হৃদরোগে আক্রান্ত হয়ে সোমবার রাতে মারা যান তিনি।

আরও পড়ুন: আমি বলিউডের ঊর্ধ্বে

ভূপিন্দর সিংয়ের জন্ম ১৯৪০ সালে ভারতের পাঞ্জাবের অমৃতসরে। বাবার কাছে গানে তালিম নিতে শুরু করেছিলেন। এরপর অল ইন্ডিয়া রেডিওতে পেশাদার সংগীতশিল্পী হিসেবে যোগ দেন ভূপিন্দর সিং। পরে দূরদর্শনের সঙ্গেও যুক্ত হন।

বাংলাদেশি গায়িকা মিতালি মুখার্জির সঙ্গে আশির দশকের শেষ দিকে পরিচয় হয় ভূপিন্দরের। পরে তাদের চার হাত এক হয়। এই সময় প্লে-ব্যাকের দুনিয়া থেকে বিরতি নেন ভূপিন্দর। স্ত্রীর সঙ্গে মিলে মিউজিক অ্যালবাম প্রোডিউস করার দিকে ঝোঁকেন

তার বিখ্যাত গানগুলোর মধ্যে রয়েছে- ‘এক আকেলা ইস শহর মে’, ‘নাম গুম যায়ে গা’, ‘দিল ঢুন্ডতা হ্যাঁয় ফির ওয়াহি’ ইত্যাদি। মিঠুন চক্রবর্তী, দেবশ্রী রায় অভিনীত ‘ত্রয়ী’ ছবিতে ভূপিন্দরের গাওয়া ‘কবে যে কোথায় কী যে হলো ভুল’ আজও এই প্রজন্মের প্রিয় গান।

আরও পড়ুন: ২৩ বছরের সংসারের ইতি!

ভূপিন্দর সিংয়ের মৃত্যুর খবরে শোক প্রকাশ করেন ভক্ত, অনুরাগীসহ ভারতীয় সংগীত ও চলচ্চিত্র জগতের অনেকে।

সান নিউজ/এফএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

জিম্বাবুয়ের বিপক্ষে আত্মবিশ্বাসী টাইগার অধিনায়ক লিটন

গত কিছুদিন ধরে ওয়ানডে ফরম্যাটে নিজেদের চিরচেনা ছন্দে নেই বাংলাদেশ ক্রিকেট দল...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ঢাবি পপুলেশন সায়েন্সেস বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় পপুলেশন সায়েন্সেস বিভাগ অ্যালাম...

প্রত্যাশী সিমস্ প্রকল্পের উদ্যোগে নিরাপদ অভিবাসন বিষয়ক সমন্বয় সভা

অভিবাসন নিশ্চিতকরণ, অভিবাসীদের অধিকার সুরক্ষা এবং...

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইলো বাংলাদেশ

সৌদি আরবে সম্প্রতি দুই বাংলাদেশিকে মৃত্যদণ্ড দেওয়া...

ঢাকায় বিশ্ব ফুটবলের বস

বর্তমানে ঢাকায় অবস্থান করছেন ফিফার সভাপতি জিয়ান্ন...

হাম উপসর্গে নতুন মৃত্যু ৭, আক্রান্ত ১৩১৯

গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম উপসর্গে সাতজনের মৃত্যু...

ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী মেহরদাদ আখলাকি কেতাবচি

দীর্ঘ কয়েক মাস ধরে চলা অন্তর্বর্তী নেতৃত্বের অবসান ঘটিয়ে ইরানের প্রতিরক্ষা মন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা