তৃতীয় সন্তানের মা হচ্ছেন কারিনা !
বিনোদন

তৃতীয় সন্তানের মা হচ্ছেন কারিনা!

সান নিউজ ডেস্ক : লন্ডনে তোলা বেবোর বেশ কিছু ছবি নিয়ে জল্পনা শুরু হয়েছে। তাহলে কি আবার আসছে সুখবর? তৃতীয় বার অন্তঃসত্ত্বা হয়েছেন ‘ওমকারা’-র নায়িকা?

আরও পড়ুন: ইউরোপে ভয়াবহ দাবানল

পরিবারের সবার সঙ্গে জুনের শেষেই লন্ডন গেছেন কারিনা কাপুর খান। সেখানে বেশ ফুর্তিতে আছেন পরিবারের সবাই। হাতে থাকা কাজগুলো শেষ হওয়াতে ফুরফুরে সাইফ-কারিনা দু’জনই। আনন্দে আছে তৈমুর আর জেহ-ও।

তবে এরই মধ্যে যদিও সাইফ-কারিনা তাদের সন্তান আগমন নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেননি। তাদের মুখ থেকে সঠিক খবর শোনার অপেক্ষায় অনুরাগীরাও।

কিছু দিন আগেই রান্নাঘরে ব্যস্ত সাইফের ছবি ছড়িয়ে পড়েছিল। লন্ডনের বাড়িতে সে দিন নিমন্ত্রিত ছিলেন ঘনিষ্ঠ বন্ধুরাও। সবার জন্য রান্না করেছিলেন ‘রেস’-এর নায়ক। সেই অভূতপূর্ব মুহূর্ত ক্যামেরাবন্দি করে পোস্ট করেছিলেন কারিনা। তিনি অন্তঃসত্ত্বা বলেই কি সাইফ বিশেষভাবে যত্নবান হচ্ছেন? সে প্রশ্নও কিন্তু তুলছেন অনেকে।

ছবিগুলোর সঙ্গে কারিনা লিখেছিলেন- শেফ সইফ রান্নাঘরে ঝড় তুললেন, সুস্বাদু এক রবিবার ছিল বটে!

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১১ বছর শিকলবন্দি জাফর, অসহায় অসুস্থ বাবা-মা

ফরিদপুরের আলফাডাঙ্গায় এক অসুস্থ ছেলেকে ঘিরেই আবর্তিত হচ্ছে বৃদ্ধ বাবা-মায়ের জ...

নির্বাচনের আগের প্রতিশ্রুতিই এখন বাস্তবায়ন হচ্ছে : প্রেস সচিব

তুরস্কের আন্তালিয়ায় অনুষ্ঠিত জলবায়ু সম্মেলন শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্র...

অতীতের অব্যবস্থাপনা কাটিয়ে উঠলেই স্বাস্থ্যব্যবস্থার প্রতি মানুষের আস্থা ফিরবে : রাষ্ট্রপতি

দীর্ঘদিনের দুর্নীতি, সম্পদের অপচয় ও এলোমেলো ব্যবস্থাপনা থেকে মুক্তি পাওয়া গ...

সচেতনতার মাধ্যমে ডায়াবেটিসের ঝুঁকি কমানো সম্ভব: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ডায়াবেটিস সম্পর্...

মাইক্রোসফটের সেবায় বিপর্যয়, বিশ্বজুড়ে ভোগান্তিতে লাখো ব্যবহারকারী

বিশ্বের বিভিন্ন দেশে মাইক্রোসফটের একাধিক অনলাইন সেবা একযোগে বিকল হয়ে যাওয়ায...

৮৬ মিনিটে বজ্রপাত! আরশাদের বাঁ-পায়ের শটে ভেঙে গেল ২৩ বছরের স্বপ্ন, সাফের ফাইনালে পাকিস্তান

ফুটবল মাঝে মাঝে বড় নির্মম এক খেলা। ৯০ মিনিট ধরে যে দল বল দখলে রাখে, আক্রমণ স...

খাগড়াছড়িতে নদী থেকে যুবকের মরদেহ উদ্ধার

খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় চেঙ্গী নদীতে পড়ে বাদল ত্র...

নওগাঁয় দেবোত্তর সম্পত্তি রক্ষার দাবিতে মানববন্ধন

নওগাঁর পত্নীতলা উপজেলার আমাইড় ইউনিয়নের চকভবানী গ্র...

১৫০ বছর বাঁচতে চান পুতিন!

বার্ধক্যকে বুড়ো আঙুল দেখিয়ে মানবজীবনকে দীর্ঘায়িত করার এক অভিনব ও চাঞ্চল্যকর ব...

ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে মাদ্রাসা শিক্ষককে গণপিটুনি

নোয়াখালীর বেগমগঞ্জে তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে (৯)...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা