বিদ্যা সিনহা মিম
বিনোদন

বিয়ের ড্রেস নিজের টাকায় কেনা

সান নিউজ ডেস্ক: ঈদুল আজহায় তিনটি সিনেমা মুক্তি পেয়েছে। বিদ্যা সিনহা মিম অভিনীত 'পরাণ', অনন্য মামুন পরিচালিত 'সাইকো' ও তারকা দম্পতি অনন্ত-বর্ষা অভিনীত 'দিন দ্যা ডে' মুক্তি পায়।

আরও পড়ুন: ইউরোপে ভয়াবহ দাবানল

মুক্তির পর থেকেই তারকাদের বিভিন্ন মন্তব্যে আলোচনা ও সমালোচনার জন্ম দেয়।

‘কী টাইপের নায়িকা আপনাদের পছন্দর? সেই নায়িকা পছন্দ- যারা পেটে সন্তান নিয়ে কিংবা সন্তান প্রসব করে হাইডে (আড়ালে) থাকে? নাকি যারা হিরোইন, ফেনসিডিল, মদ, গাঁজা নিয়ে ধরা পড়ে পুলিশের হেফাজতে থাকে? যেসব নায়িকা বিয়ের শাড়িটাও স্পন্সর নিয়ে পরে তাদের পছন্দ? আমি সেই গ্রেডের নায়িকা না। আমি আমার জায়গায় আছি।’ চিত্রনায়িকা বর্ষার এমন মন্তব্যে সরগরম সোশ্যাল মিডিয়া।

বর্ষা তার মন্তব্যে কারও নাম উল্লেখ না করলেও নেটিজেনরা মন্তব্য করছেন, স্পন্সর নিয়ে বিয়ের শাড়ি কেনার কথা বলে চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিমকে ইঙ্গিত করেছেন বর্ষা।

এ প্রসঙ্গে মিমকে জিজ্ঞেস করা হলে মিম জানান, ‘আমার বিয়ের ড্রেস নিজের টাকায় কেনা।’ মিম আরও বলেন, ‘আমি মনে করি, এখানে (মিডিয়া) যারা কাজ করে, তাদেরকে কোনো কিছু বলার আগে বুঝেশুনে বলতে হয়। সবাইকে সম্মান দিতে শিখতে হয়। এটা আসলে পারিবারিক শিক্ষা।’

ঈদুল আজহায় স্বল্পসংখ্যক প্রেক্ষাগৃহে মুক্তি পেলেও ব্যবসায়িকভাবে বাজিমাত করছে মিমের ‘পরাণ’। সিনেমাটি ঈদের দ্বিতীয় দিন থেকেই প্রেক্ষাগৃহে হাউসফুল যাচ্ছে। সত্য ঘটনা অবলম্বনে নির্মিত এই সিনেমায় মিমের সঙ্গী হয়েছেন শরিফুল রাজ ও ইয়াশ রোহান। বর্তমানে ১৪ হলে প্রদর্শিত হওয়া সিনেমাটি দ্বিতীয় সপ্তাহে ৫০ টির বেশি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।

আরও পড়ুন: ফারহান-পড়শীর ‘শাদি মোবারক’

প্রসঙ্গত, চলতি বছরের ৪ জানুয়ারি দীর্ঘদিনের প্রেমিক সনি পোদ্দারের সঙ্গে সাতপাকে বাঁধা পড়েন বিদ্যা সিনহা মিম। বিয়েতে ভারতের খ্যাতনামা পোশাক ডিজাইনার সব্যসাচী মুখোপাধ্যায়ের নকশা করা লাল লেহেঙ্গায় বউ সেজেছিলেন তিনি। তার সেই লেহেঙ্গাজুড়ে পাথর ও জরির এমব্রয়ডারির ভারী কাজ করা। পোশাকের সঙ্গে মিলিয়ে গয়না ও সাজ বেছে নিয়েছিলেন এ নায়িকা।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

আজীবন সম্মাননা পেলেন নূতন ও মুনমুন

টেলিভিশন, চলচ্চিত্র ও ওটিটিসহ সংস্কৃতির বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদান ও সাফ...

দোসরদের ধরতে গোয়েন্দা তথ্য ব্যবহারের নির্দেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য...

বোদায় ফুটবলের মাঠে লিজেন্ডসদের সঙ্গে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

পঞ্চগড়ের বোদা উপজেলার ফুটবলের ঐতিহ্য ও সোনালী অতীতকে স্মরণ করে স্থানীয় লিজেন্...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

সাইবার সুরক্ষা আইন নিয়ে সংশোধনের সুযোগ আছে

দেশের মানুষের সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি অনলাইনে অপতথ্য ছড়ানো ঠেকাতে মিডিয়...

স্বাস্থ্যসেবা কেন্দ্রেও ক্ষমতার গরমের আঁচ: জামায়াত আমির

রাজধানীর মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে মধ্যরাতে ভাঙচুর ও লুটপাটের...

নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে ভ্যান, চালক নিহত

জামালপুরের দেওয়ানগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ভ্যান রাস্তার পাশের পুকুরে পড়ে স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা