রাজনীতি

সেই জুয়াড়ি যুবলীগ নেতাকে অব্যাহতি

সান নিউজ ডেস্ক: দিনাজপুরের বিরামপুর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মাহাবুব আলম বকুলকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে সংগঠন থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে। সোমবার (১৩ জুন) রাতে যুবলীগ দিনাজপুর জেলা শাখার সভাপতি রাশেদ পারভেজ এবং সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেন সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

আরও পড়ুন: আপাকে ধন্যবাদ, ভাইয়ার ওপর ক্ষোভ নেই

এতে বলা হয়, বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশের নির্দেশ ও সাধারণ সম্পাদক মো. মইনুল হোসেন খান নিখিলের পরামর্শে ২২ (ক) ধারা মোতাবেক বাংলাদেশ আওয়ামী যুবলীগ দিনাজপুর জেলা শাখার অন্তর্গত বিরামপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো. মাহাবুব আলম বকুলকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে সংগঠন থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হলো।

এর আগে, শনিবার (১১ জুন) গভীর রাতে দিনাজপুরের বিরামপুর পৌরশহরের ৭নং ওয়ার্ডের শিমুলতলী এলাকার ফারুক হোসেনের মুরগির খামার থেকে জুয়া খেলা অবস্থায় মাহাবুব আলম বকুলসহ সাত জুয়াড়িকে আটক করে পুলিশ। এসময় তাদের কাছ থেকে জুয়া খেলার সামগ্রী ও নগদ টাকা উদ্ধার করা হয়।

আরও পড়ুন: দেশজুড়ে নিরাপত্তা জোরদার

মামলার এজাহার সূত্রে জানা যায়, শনিবার গভীর রাতে বেশকিছু লোকজন জুয়ার আসর বসিয়েছে এমন তথ্যের ভিত্তিতে ঘটনাস্থলে অভিযান চালানো হয়। এ সময় সেখান থেকে জুয়া খেলা অবস্থায় সাতজনকে আটক করা হয়। ঘটনাস্থল থেকে জুয়া খেলার সরঞ্জামাদিসহ ২৯ হাজার টাকা জব্দ করা হয়।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

নিখোঁজ শিশু: শৈশবের কালো ছায়া ও ভঙ্গুর সমাজব্যবস্থা

একটি শিশু নিখোঁজ হলে একটি পরিবার শুধু সন্তানকেই হার...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

রাজনীতির মাঠে নামছেন মেসি!

সবুজ গালিচার জাদুকরী অধ্যায় সাঙ্গ করে আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানি...

ফেডারেশন কাপে বসুন্ধরা ও মোহামেডানের বড় জয়

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খেলেও ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর...

ফের ইরানে বড় হামলার ছক যুক্তরাষ্ট্রের

মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে ফের চরম সংঘাতের শঙ্কা দানা বাঁধছে। ইরানের বিরুদ্ধে...

বড় পর্দায় ফেরার অপেক্ষায় তাসনিয়া ফারিণের ভক্তরা

ছোট পর্দার গণ্ডি পেরিয়ে বড় পর্দায় নিজের শক্ত অবস্থান তৈরি করেছিলেন জনপ্রিয় অভ...

ঢাবি বিজ্ঞান কারখানার সক্ষমতা বৃদ্ধিতে আধুনিক যন্ত্রপাতির উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান কারখানার আধুনিকায়ন এব...

নেপাল ও বাংলাদেশের মতো অরাজক পরিস্থিতি তৈরির পাঁয়তারা চালাচ্ছে কংগ্রেস : বিজেপি

ভারতে চলমান রাজনৈতিক বিক্ষোভ ও সংঘাতের জেরে দেশটির প্রধান বিরোধী দল কংগ্রেসের...

আশুলিয়ায় তিন নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার, আটক ১

রাজধানীর উপকন্ঠ সাভারের-আশুলিয়ায় ২৪ ঘণ্টার ব্যবধান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা