ছবি: সংগৃহীত
রাজনীতি

আশা করি, সুস্থ হয়ে বাড়ি ফিরবেন

সান নিউজ ডেস্ক: তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, খালেদা জিয়াকে বলির পাঠা বানানোর যে অভিযোগ করা হচ্ছে, সেটি সঠিক নয়। তিনি বলেন, বিএনপি নেতারা খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে রাজনৈতিক দুরভিসন্ধি করার অপচেষ্টা করছে।

আরও পড়ুন: ভালো নির্বাচন করতে পারবো

রোববার (১২ জুন) দুপুরে সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ‘শেখ হাসিনা ও ঘুরে দাঁড়ানোর বাংলাদেশ’ গ্রন্থের মোড়ক উন্মোচন ও সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে তিনি এসব কথা বলেন।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বিদেশে নিয়ে গিয়ে চিকিৎসা করানোর দাবি জানিয়ে সমাবেশ করছে দলটির নেতাকর্মীরা। এ বিষয়ে জানতে চাইলে হাছান মাহমুদ বলেন, প্রথমত, বাংলাদেশের চিকিৎসকরা খালেদা জিয়াকে সুস্থ করতে পারেন, সেটা আগে প্রমাণ করেছেন তারা।

‘খালেদা জিয়া আগে অসুস্থ ছিলেন, অনেকদিন হাসপাতালে ছিলেন। তখন বিএনপি সকাল-বিকাল-সন্ধ্যায় সমাবেশ করে বলতো, তাকে বিদেশ না নিলে বাঁচবেন না, তার জীবন সংকটাপন্ন। এগুলো যখন তারা সমস্বরে বলছিলেন, তখনই খালেদা জিয়া দুই দফায় সুস্থ হয়ে বাড়ি গেছেন।’

আরও পড়ুন: কাশ্মীরে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ৩

তথ্যমন্ত্রী বলেন, এবার খালেদা জিয়ার মাইল্ড স্ট্রোক হয়েছে। এরই মধ্যে তাকে রিং পরানো হয়েছে। আমরা আশা করি, খুব দ্রুত সুস্থ হয়ে বাড়ি যাবেন তিনি।

‘বিদেশ নেওয়ার যে দাবি, এটা হচ্ছে রাজনৈতিক দাবি। রাজনৈতিক দুরভিসন্ধি থেকে এ দাবিগুলো করছে বিএনপি নেতারা। বেগম জিয়াকে বলির পাঠানোর যে অভিযোগ তারা করছে, সেটা সঠিক নয়।’

পদ্মাসেতু উদ্বোধনীর দিন বিএনপিসহ যারা সমালোচনা করেছেন তাদের দাওয়াত দেওয়া হবে কিনা জানতে চাইলে তথ্যমন্ত্রী বলেন, এ বিষয়ে আমাদের সড়ক ও সেতুমন্ত্রী বলেছেন, সবাইকে আমন্ত্রণ জানানো হবে। তিনি বলেছেন, বিশ্ব ব্যাংকসহ সবাইকে আমন্ত্রণ জানানো হবে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শহীদ জিয়ার বাংলাদেশ : মিনবেন থেকে মিনসিন...........

তারেক রহমানের চীন সফর আবারও মনে করিয়ে দিল- বাংলাদেশ-চীন সম্পর্কের ইতিহাস শুধু...

মার্কিন আক্রমণ মোকাবেলায় কানাডার প্রস্তুতি

যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি সশস্ত্র সংঘাতের সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ হলেও, মার্...

পাকিস্তানে কেন্দ্রীয় সরকার ও পাখতুনখোয়া প্রদেশ মুখোমুখি অবস্থানে

পাকিস্তানের রাজনীতিতে নতুন করে তীব্র সংঘাতের আবহ তৈরি হয়েছে। কারাবন্দী সাবেক...

দীর্ঘ নয় মাস পর শুটিংয়ে ফিরছেন তানিয়া বৃষ্টি

দীর্ঘ প্রায় নয় মাস অভিনয় থেকে দূরে থাকার পর আবারও শুটিংয়ে ফেরার প্রস্তুতি নিচ...

অবৈধভাবে সার মজুত করে সব পদ হারালেন জামায়াত নেতা

সিরাজগঞ্জের কামারখন্দে নিয়মবহির্ভূতভাবে সার মজুত ক...

‘শেখ হাসিনার বাংলাদেশ’ লেখা ব্যানার, প্রধান শিক্ষক আটক

বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আয়োজিত র‍্যালিতে &ls...

ডেঙ্গুতে ৬ জেলায় আরও ৯ জনের মৃত্যু

সারাদেশে এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গ...

গণমাধ্যম নিয়ন্ত্রণের কোনো চেষ্টা বা ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী

সরকার গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো চেষ্টা করছে...

বিপুল মোবাইল এক্সেসরিজ ও চোরাই মুঠোফোনসহ গ্রেপ্তার ১৩

রাজধানীর গুলিস্তান এলাকায় অভিযান চালিয়ে ৩১৬টি চোরা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা