কাদের মির্জার আমন্ত্রণে কোম্পানীগঞ্জে ওবায়দুল কাদের
রাজনীতি

কাদের মির্জার আমন্ত্রণে কোম্পানীগঞ্জে ওবায়দুল কাদের

সান নিউজ ডেস্ক : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের তার ছোট ভাই ও বসুরহাট পৌরসভার মেয়র আব্দুল কাদের মির্জা আয়োজিত এক অনুষ্ঠানে যোগ দিতে প্রায় ৩৩ মাস পর নিজ নির্বাচনি এলাকায় (নোয়াখালী-৫ কোম্পানীগঞ্জ-কবিরহাট উপজেলা) এসেছেন।

আরও পড়ুন : আইন মেনেই বিদেশ গেছেন হাজী সেলিম

বিকেল ৩টার দিকে কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের নেতাদের সঙ্গ উপজেলা ডাকবাংলোয় ঈদুল ফিতরের শুভেচ্ছা বিনিময় করার কথা রয়েছে সেতুমন্ত্রীর। এ ছাড়া কবিরহাট উপজেলা ও জেলা আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গেও তিনি ঈদুল ফিতরের শুভেচ্ছা বিনিময় করবেন।

বৃহস্পতিবার (৫ মে) বেলা পৌনে ১২ টার দিকে পর তিনি কোম্পানীগঞ্জের বড় রাজাপুর গ্রামের নিজ বাড়িতে পৌঁছান।

এ সময় ছোট ভাই ও বসুরহাট পৌরসভার মেয়র আব্দুল কাদের মির্জাসহ জেলা আওয়ামী লীগের নেতা-কর্মীরা তাঁকে ফুল দিয়ে বরণ করে নেন। এরপর জেলা পুলিশের পক্ষ থেকে মন্ত্রীর নিজ বাড়ির সামনে তাঁকে গার্ড অব অনার প্রদান করা হয়। পরে মন্ত্রী তার প্রয়াত মা-বাবার কবর জিয়ারত করেন।

আরও পড়ুন : নর্থ সাউথের চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা

এ সময় উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক দেওয়ান মাহবুব, নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম, জেলা পরিষদের প্রশাসক ড. জাফরুল্লাহ, হাতিয়ার এমপি আয়শা আকতার, ফেনী ২ আসনের এমপি নিজাম হাজারী, জেলা আওয়ামী লীগের আহবায়ক অধ্যক্ষ খায়রুল আনাম সেলিম, যুগ্ন আহবায়ক-১ শিহাব উদ্দিন, যুগ্ন আহবায়ক-২ মো. সোহেলসহ স্থানীয় আওয়ামী লীগ ও অংগ-সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা।

আরও পড়ুন : তেল নিষেধাজ্ঞা চায় না হাঙ্গেরি

প্রসঙ্গত, অসুস্থতা ও করোনা সংক্রমণের কারণে গত ৩৩ মাস ওবায়দুল কাদের নিজ নির্বাচনী এলাকায় আসতে পারেননি। এর আগে সর্বশেষ ২০১৯ সালের ১৩ আগস্ট ঈদুল আজহা উদযাপন করতে বাড়িতে এসেছিলেন তিনি।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

নিখোঁজ শিশু: শৈশবের কালো ছায়া ও ভঙ্গুর সমাজব্যবস্থা

একটি শিশু নিখোঁজ হলে একটি পরিবার শুধু সন্তানকেই হার...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

রাজনীতির মাঠে নামছেন মেসি!

সবুজ গালিচার জাদুকরী অধ্যায় সাঙ্গ করে আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানি...

ফেডারেশন কাপে বসুন্ধরা ও মোহামেডানের বড় জয়

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খেলেও ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর...

ফের ইরানে বড় হামলার ছক যুক্তরাষ্ট্রের

মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে ফের চরম সংঘাতের শঙ্কা দানা বাঁধছে। ইরানের বিরুদ্ধে...

বড় পর্দায় ফেরার অপেক্ষায় তাসনিয়া ফারিণের ভক্তরা

ছোট পর্দার গণ্ডি পেরিয়ে বড় পর্দায় নিজের শক্ত অবস্থান তৈরি করেছিলেন জনপ্রিয় অভ...

ঢাবি বিজ্ঞান কারখানার সক্ষমতা বৃদ্ধিতে আধুনিক যন্ত্রপাতির উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান কারখানার আধুনিকায়ন এব...

নেপাল ও বাংলাদেশের মতো অরাজক পরিস্থিতি তৈরির পাঁয়তারা চালাচ্ছে কংগ্রেস : বিজেপি

ভারতে চলমান রাজনৈতিক বিক্ষোভ ও সংঘাতের জেরে দেশটির প্রধান বিরোধী দল কংগ্রেসের...

আশুলিয়ায় তিন নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার, আটক ১

রাজধানীর উপকন্ঠ সাভারের-আশুলিয়ায় ২৪ ঘণ্টার ব্যবধান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা