রাজনীতি

অপরাধী যেই হোক, ছাড় নয়: কাদের

নিজস্ব প্রতিবেদক:

সরকার দুর্নীতি বিরোধী অবস্থানে আর এজন্য অপরাধী যেই হোক, দলীয় পরিচয়ের কিংবা ক্ষমতাবান হলেও তাকে ছাড় দেয়া হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

রোববার (২৮ জুন) সংসদ ভবন এলাকায় নিজ সরকারি বাসভবনে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

সরকারের দুর্নীতি বিরোধী অবস্থান ফের মনে করিয়ে দিয়ে ওবায়দুল কাদের বলেন, শুধু স্বাস্থ্য খাতেই নয়, যেকোনো খাতের অনিয়ম, অন্যায়, দুর্নীতি রোধে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জিরো টলারেন্স নীতিতে অটল।

এ সময় করোনা সংকটের মধ্যে দেশের কয়েকটি জেলায় বন্যা দেখা দেয়ায় তাদের পাশে দাঁড়ানোর জন্য আওয়ামী লীগের নেতা-কর্মীদের আহ্বান জানান দলের সাধারণ সম্পাদক।

হাসপাতালগুলোর ব্যবস্থাপনা ও সমন্বয় বাড়াতে স্বাস্থ্য বিভাগের দৃষ্টি আকর্ষণ করে সেতুমন্ত্রী বলেন, বিভিন্ন গবেষণা ও গণমাধ্যমের রিপোর্ট অনুযায়ী করোনায় আক্রান্ত অনেক রোগী বাসাবাড়িতে চিকিৎসা নিয়ে সুস্থ হচ্ছেন। যারা বাসা বাড়িতে চিকিৎসা নিচ্ছে, তাদের সেবা ও প্রয়োজনীয় ডাক্তারি পরামর্শ পেতে টেলি-মেডিসিন সেবা ও হটলাইন সেবা বাড়ানোর জন্য আহ্বান জানাচ্ছি।

তিনি বলেন, রোগীর মৃত্যুর ৩ ঘণ্টা মরদেহ থেকে সংক্রমণ ছড়ানোর সুযোগ নেই। এ রোগ অভিশাপ নয়, নিজেকে সুরক্ষিত রেখে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নিয়ম মেনে দাফন করতে পারে আপনজনরা।

সরকারি হাসপাতালসহ চিকিৎসা বিষয়ক সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ করে তিনি বলেন, সাধারণ রোগী ও উচ্চবিত্ত রোগীদের কোনো বাছবিচার করা চলবে না, সবাইকে সমান চোখে দেখে চিকিৎসা করুন। সব রোগীকে সমানভাবে দেখবেন।

তিনি সরকারের পাশাপাশি বেসরকারি হাসপাতালসহ অন্যান্য সংশ্লিষ্টদের জনস্বার্থে পিসিআর ল্যাব স্থাপনে উদ্যোগ নেয়ার আহ্বান জানান। বলেন, 'টেস্ট ক্যাপাসিটি বাড়ানো গেলে এ রোগের বিস্তার কমানো সম্ভব। আমাদের এখন বেশি প্রয়োজন রোগী চিহ্নিত করা।'

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বাংলাদেশের ঐতিহাসিক জয়, ২১ বছর পর হারল অস্ট্রেলিয়া

২১ বছরের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে ওয়ানডে ক্রিকেটে অস্ট্রেলিয়ার বিপক্ষে স্মর...

বিশ্বকাপে মাদারীপুরে ব্রাজিলের  ৮০০ হাত পতাকায়  এক গ্রাম

বিশ্বকাপ ফুটবল শুরু হতে না হতেই ফুটবল উত্তাপ ছড়িয়ে পড়েছে গ্রামবাংলার জনপদে। দ...

একনেকে ৩,৮৯০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

দেশের অবকাঠামো, স্বাস্থ্যসেবা, শিক্ষা ও বিদ্যুৎ খাতের উন্নয়নকে আরও গতিশীল করত...

বিশ্বকাপ নিয়ে সঞ্জয়-নোরার গান এবার প্রকাশ্যে

কিছুদিন বাদে হতে চলেছে বিশ্বকাপ ফুটবলের মহা আসর। ফুটবল উন্মাদনায় ভাসছে পৃথিবী...

চীন যাচ্ছে ৪ সদস্যের সংসদীয় প্রতিনিধিদল

বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের নেতৃত্বে প্...

বাংলাদেশের ঐতিহাসিক জয়, ২১ বছর পর হারল অস্ট্রেলিয়া

২১ বছরের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে ওয়ানডে ক্রিকেটে অস্ট্রেলিয়ার বিপক্ষে স্মর...

স্কুল ফিডিংয়ে নষ্ট খাবার সরবরাহ, গ্রেফতার ২ 

​মাদারীপুর সদর উপজেলায় স্কুল ফিডিং প্রকল্পের আওতায় কোমলমতি শিক্ষার্থীদের মাঝে...

নাটোরে ধর্ষণের শিকার মা, গ্রেফতার ৩

রোববার (৭ জুন) রাত ১০টার দিকে নাটোর জেনারেল হাসপাতালে অসুস্থ শিশুকন্যার চিকিৎ...

প্রথমবারের মতো ১২টি পারমাণবিক অস্ত্র মোতায়েন ভারতের

স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের (এসআইপিআরআই) সবশেষ প্রতিবেদন...

চীন যাচ্ছে ৪ সদস্যের সংসদীয় প্রতিনিধিদল

বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের নেতৃত্বে প্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা