রাজনীতি

ভুল থাকলে ধরিয়ে দিন, কাদা ছোড়াছুড়ি করবেন না: বিএনপিকে কাদের

নিউজ ডেস্ক:

কাদা ছোড়াছুড়ি না করে সরকারের কোনও ভুল থাকলে তা বিএনপিকে ধরিয়ে দিতে বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদের। বিএনপির উদ্দেশে তিনি বলেন, ‘এখন কোনও রাজনীতির সময় নয়। একটাই রাজনীতি, তা হলো সংক্রমণ রোধ ও মানুষকে বাঁচানো। কাজেই চিরায়ত ভঙ্গিতে মিথ্যাচার বন্ধ করে সংকট সমাধানে কোনও পরামর্শ থাকলে দিন। জনগণের প্রত্যাশা অনুযায়ী দায়িত্বশীল ভূমিকা পালন করুন।’

শুক্রবার (২৬ জুন) দুপুরে সংসদ ভবনের সরকারি বাসভবন থেকে এক অনলাইন সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

বিএনপি'র কঠোর সমালোচনা করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘বিএনপি করোনা সংকটের শুরু থেকেই দায়িত্বশীল রাজনৈতিক দলের ভূমিকা পালন না করে সরকারের সমালোচনাকে নিজেদের রাজনৈতিক কৌশল কিংবা দর্শন হিসেবে বেছে নিয়েছে। এতে বিএনপি’র আদৌ জনসমর্থন বেড়েছে কি? শেখ হাসিনার সরকার শুরু থেকেই নানা সীমাবদ্ধতা সত্ত্বেও দিনরাত পরিশ্রম করে সংক্রমণ রোধ, চিকিৎসা নেটওয়ার্ক সম্প্রসারণ, সুরক্ষা সামগ্রী সংগ্রহসহ অসহায় কর্মহীন মানুষের সুরক্ষায় কাজ করছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন আমাদের করোনা মোকাবিলায় কোনও পূর্বপ্রস্তুতি ছিল না। আমি তাকে চ্যালেঞ্জ দিয়ে বলছি, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এমনকি আমাদের প্রতিবেশী ভারত, চীন যাদের প্রথম করোনা সংক্রমণ হয়েছিল, একটি দেশেরও কি তিনি উদাহরণ দিতে পারবেন যে তাদের করোনা মোকাবিলার পূর্ব প্রস্তুতি ছিল? একটি দেশেরও কি নাম বলতে পারবেন তাদের চিকিৎসা সামগ্রী, হাসপাতাল ব্যবস্থাপনার সীমাবদ্ধতা ছিল না? শুধু সমালোচনা করতে হবে বলেই আপনারা অনবরত জাতিকে অসত্য তথ্য দিয়ে যাবেন?’

সরকার তথ্য গোপন করছে- বিএনপির এমন অভিযোগ অস্বীকার করে কাদের বলেন, ‘বিএনপি অভিযোগ করেছে সরকার নাকি তথ্য গোপন করছে। প্রযুক্তি আর সামাজিক যোগাযোগের উন্মুক্ত প্রবাহের কালে তথ্য গোপনের কোনও সুযোগ আছে কি? সরকারের সেই ইচ্ছেও নেই। সরকারের নানান সীমাবদ্ধতা আছে। সেসব সীমাবদ্ধতা কাটিয়ে শেখ হাসিনার সরকার ক্রমশ সক্ষমতা অর্জনের প্রয়াস চালিয়ে যাচ্ছে। এ পর্যন্ত দেশে সোয়া এক লাখ মানুষ আক্রান্ত হয়েছে। এরমাঝে আল্লাহর রহমতে ৫০ হাজারের বেশি সুস্থ হয়েছে। সংখ্যাগত হিসেবে এটিও কম নয়। চিকিৎসক-নার্স-টেকনিশিয়ানসহ ফ্রন্টলাইনে পুলিশ-সেনাবাহিনী, জনপ্রশাসন জীবনবাজি রেখে কাজ করছে। সেবা দিতে গিয়ে প্রাণ হারাচ্ছে। কই বিএনপি তো তাদের ধন্যবাদ দিয়ে কথা বলে না। তাদের মনোবল যাতে ভেঙে না যায় তা নিয়ে বক্তব্য রাখে না। ৫০ হাজার মানুষ সুস্থ হয়েছে সেটা বিএনপি দেখে না। নেতিবাচকতা তাদের এতই গ্রাস করেছে যে তারা দিনের আলোতেও রাতের আঁধার দেখতে পায়।‘

আওয়ামী লীগের এই নেতা বলেন, ‘এই অসময়ে জনগণ কাদা ছোড়াছুড়ি চায় না। এটা মানুষ পছন্দ করে না। অথচ এমন আজগুবি তথ্য তারা দেয়, এর জবাব না দিয়ে পারা যায় না। আমরা তাদের উসকানিমূলক এবং জনবিরোধী অপলাপে অংশ নিতে চাই না। সরকার সব সময় সব দলের সহযোগিতা চেয়ে আসছে। যেকোনও গঠনমূলক পরামর্শ কিংবা ভুল ধরিয়ে দিলে সেটা গ্রহণ করার সৎ সাহস শেখ হাসিনা সরকারের আছে। বৈশ্বিক এ মহামারি মোকাবিলা করতে প্রতিটি দেশই হিমশিম খাচ্ছে। সরকারও বসে নেই। এই সমস্যা থেকে উত্তরণের কোনও সাজেশন তো বিএনপি রাখছে না। শুধু অন্ধ সমালোচনাকে রুটিন ওয়ার্ক হিসেবে বেছে নিয়েছে।‘

বিএনপির প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আসুন শেখ হাসিনা সরকারের নিরলস প্রয়াসে সহযোগিতা করুন। সংকট সমাধানে কোনও পরামর্শ থাকলে দিন। চিরায়ত ভঙ্গিতে মিথ্যার গদ্য চয়ন বন্ধ করে জনগণের প্রত্যাশা অনুযায়ী দায়িত্বশীল ভূমিকা পালন করুন।’

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা