ফের, আইসিইউতে, সাহারা, খাতুন,
রাজনীতি

ফের আইসিইউতে সাহারা খাতুন

নিজস্ব প্রতিবেদক:

ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুনকে আবারও নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) নেয়া হয়েছে।

শুক্রবার (২৬ জুন) সকালে নতুন করে শারীরিক জটিলতা দেখা দেয়ায় তাকে ফের আইসিইউতে নেয়া হয় বলে জানিয়েছেন সাহারা খাতুনের ব্যক্তিগত সহকারী মুজিবুর রহমান।

তিনি বলেন, ‘শারীরিক অবস্থার অবনতি হওয়ায় সকাল ১১টায় পুনরায় সাহারা খাতুনকে এইচডিইউ (হাই ডিপেন্ডসি ইউনিট) থেকে আইসিইউতে নেয়া হয়েছে। সাবেক এই মন্ত্রীর জন্য তিনি সবার কাছে দোয়া চেয়েছেন।’

৭৭ বছর বয়সী সাহারা খাতুন জ্বর, অ্যালার্জির সমস্যাসহ বিভিন্ন জটিলতা নিয়ে গত ২ জুন হাসপাতালে ভর্তি হন। এরপর অবস্থার অবনতি হলে গত ১৯ জুন তাকে আইসিইউতে নেয়া হয়েছিল। এরপর গত দুইদিন আগে তাকে আইসিইউ থেকে এইচডিইউ তে নেয়া হয়েছিল।

এরপর অবস্থার কিছুটা উন্নতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য সাবেক এই মন্ত্রীকে সিঙ্গাপুরে নেয়ার পরিকল্পনা করেছিল তার পরিবার ও চিকিৎসকরা। এরই মধ্য আজ ফের তাকে আইসিইউতে নেয়া হলো।

উল্লেখ্য, সাহারা খাতুন ঢাকা-১৮ আসনের আওয়ামী লীগের বর্তমান সংসদ সদস্য। এ আসন থেকে টানা তৃতীয়বারের মতো নির্বাচিত সাংসদ আওয়ামী লীগের এ নেতা।

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা