কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স
রাজনীতি

ডিএমপি কমিশনারের বক্তব্য অশালীন

শওকত জামান, জামালপুর: কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স ডিএমপির পুলিশ কমিশনার শফিকুল ইসলামকে উদ্দেশ্য করে বলেছেন, জনগনের ট্যাক্সের টাকায় বেতনভুক্ত এক পুলিশ কর্মকর্তা স্বাধীনতার ঘোষকের সহ ধর্মিনী ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে নিয়ে অশালিন বক্তব্য রাখায় ধিক্কার জানাই ওই পুলিশ কর্মকর্তাকে। আপনাকে এই স্পর্দা কে দিয়েছে।

আরও পড়ুন: রমজানে অফিসের সময়সূচি নির্ধারণ

তিনি আরও বলেন, যদি রাজনীতি করতে চান পোষাক খুলে জনগনের কাতারে আসেন, দেখি আপনার কত হিম্মত। পোষাক পড়ে নিরাপত্তা বেষ্টনিতে থেকে জনগনের নেত্রীকে হু আর ইউ বলবেন, অশালিন মন্তব্য করবেন জনগন তা বরদাশত করবেনা। আপনি যে উলঙ্গ ভাষায় কথা বলেছেন রাজনৈতিক নেতারাও সে ভাষায় কথা বলেনা। পোষাক খুলে রাজপথে আসুন গনতন্ত্র মুক্তির আন্দোলনে জেগে উঠা জনগন রাজপথে দাঁতভাঙ্গা জবাব দিবে।

সোমবার (২৮ মার্চ) বিকেলে জামালপুর শহরের স্টেশন বাজারের সামনে সদর থানা ও শহর বিএনপির যৌথ সন্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

সন্মেলন উদ্বোধন করেন জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার শামীম। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারন সম্পাদক এডভোকেট ওয়ারেছ আলী মামুন।

আরও পড়ুন: ৫ দিনের সফরে কিশোরগঞ্জ যাচ্ছেন রাষ্ট্রপতি

বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির সদস্য সাবেক উপমন্ত্রী সিরাজুল হক, শহর বিএনপির আহবায়ক লিয়াকত আলী, জেলা বিএনপির সহ- সভাপতি আমজাদ হোসেন, আনিসুর রহমান বিপ্লব, জেলা বিএনপির যুগ্ন সম্পাদক শহিদুল হক খান দুলাল, খন্দকার আহসানুজ্জামান রুমেল,সাংগঠনিক সম্পাদক লোকমান আহমেদ লোটন, সজিব খান, সদর থানা বিএনপির আহবায়ক শফিউর রহমান শফি, সদস্য সচিব রুহুল আমীন মিলন ও শহর বিএনপির সদস্য সচিব শাহ মাসুদ প্রমুখ।

সন্মেলনের দ্বিতীয় অধিবেশনে শফিউর রহমান শফিকে সভাপতি ও রুহুল আমিন মিলনকে সাধারন সম্পাদক করে সদর থানা বিএনপি এবং লিয়াকত আলীকে সভাপতি ও শাহ মাসুদকে সাধারন সম্পাদক করে শহর বিএনপির কমিটি ঘোষণা করা হয়।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

জিম্বাবুয়ের বিপক্ষে আত্মবিশ্বাসী টাইগার অধিনায়ক লিটন

গত কিছুদিন ধরে ওয়ানডে ফরম্যাটে নিজেদের চিরচেনা ছন্দে নেই বাংলাদেশ ক্রিকেট দল...

মুম্বাই ছাড়লেন মাহেলা জয়াবর্ধনে

আইপিএলের অন্যতম সফল ফ্র্যাঞ্চাইজি মুম্বাই ইন্ডিয়ান্সের সঙ্গে দীর্ঘ অধ্যায়ের...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

প্রত্যাশী সিমস্ প্রকল্পের উদ্যোগে নিরাপদ অভিবাসন বিষয়ক সমন্বয় সভা

অভিবাসন নিশ্চিতকরণ, অভিবাসীদের অধিকার সুরক্ষা এবং...

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইলো বাংলাদেশ

সৌদি আরবে সম্প্রতি দুই বাংলাদেশিকে মৃত্যদণ্ড দেওয়া...

ঢাকায় বিশ্ব ফুটবলের বস

বর্তমানে ঢাকায় অবস্থান করছেন ফিফার সভাপতি জিয়ান্ন...

হাম উপসর্গে নতুন মৃত্যু ৭, আক্রান্ত ১৩১৯

গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম উপসর্গে সাতজনের মৃত্যু...

ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী মেহরদাদ আখলাকি কেতাবচি

দীর্ঘ কয়েক মাস ধরে চলা অন্তর্বর্তী নেতৃত্বের অবসান ঘটিয়ে ইরানের প্রতিরক্ষা মন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা