রাজধানীর বিভিন্ন মোড়ে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল করছে বাম জোটগুলো (ছবি: সংগৃহীত)
রাজনীতি

হরতাল : পল্টন-শাহবাগ মোড় অবরোধ

নিজস্ব প্রতিবেদক: দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে চলমান বাম গণতান্ত্রিক জোটের অর্ধদিবস দিবস হরতালে রাজধানীর বিভিন্ন মোড়ে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল করছে বাম জোটগুলো।

সোমবার (২৮ মার্চ) সকাল ৬টায় বাংলাদেশ কমিউনিস্ট অফিসের সামনে থেকে সিপিবির সভাপতি মো. শাহ আলমের নেতৃত্বে একটি মিছিল পল্টনে অবস্থান নেয়। এ সময় গাড়ি চলাচলে বাধা সৃষ্টি হয়। এসময় জল কামান প্রিজনভ্যানসহ অন্যান্য পুলিশের গাড়ি পল্টন মোড়ে অবস্থান নেয়।

এছাড়াও বাম সংগঠনগুলোর নেতাকর্মীরা সকালে শাহবাগ মোড়ে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ শুরু করলে সেখানেও যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।

এদিকে রাজধানীর মিরপুর এলাকায় বাম জোটের নেতাকর্মীদের মিছিলে হামলা হয়েছে বলে খবর পাওয়া যায়। সেখান থেকে পুলিশ বেশ কয়েক জনকে গ্রেফতার করে। এছাড়াও কমিউনিস্ট পার্টি খুলনা মহানগর কমিটির সাধারণ সম্পাদক নিত্যানন্দ ঢালী, সহ-সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান রাসেল, সিপিবি নেতা বীর মুক্তিযোদ্ধা কিংশুক রায়, নীরোজ রায়, বাসদ খুলনা জেলার আহ্বায়ক জনার্দন দত্ত নান্টু, গণসংহতি আন্দোলনের খুলনার সমন্বয়ক মুনির চৌধুরী সোহেলকে আটক করা হয়েছে বলেও খবর পাওয়া গেছে।

আরও পড়ুন: বাম জোটের হরতাল শুরু

হরতাল কর্মসূচিতে ৯ দফা দাবি জানিয়েছে গণতান্ত্রিক বাম জোটগুলো। এর মধ্যে আছে- দেশের গরিবদের জন্য রেশনিং ব্যবস্থা চালু করা, সারা দেশে ন্যায্যমূল্যের দোকান খোলা, কৃষিবিদ ট্রাকের সংখ্যা ও খাদ্যপণ্যের দোকান বাড়ানো। এলপিজিসহ গ্যাস, বিদ্যুৎ ও পানির মূল্য বৃদ্ধি প্রত্যাহার করা। মূল্যবৃদ্ধির গণশুনানি বাতিল করে হাট-বাজার ও সুপার মার্কেটে নজরদারি ও তাদের তদারকি বৃদ্ধি করা।

সাননিউজ/এমএসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

ফুটবলকে দিগম্বর করে খেলোয়াড়রা নাইট ক্লাবে!

যাদের হাত ধরে ইন্দোনেশিয়ার মাটিতে ৯ গোল হজম করে দে...

জেনে নিন দীর্ঘদিন সুগন্ধি ভালো রাখার সহজ উপায়

প্রিয় পারফিউমটি কিছুদিন ব্যবহারের পর আগের মতো ঘ্রাণ ছড়াচ্ছে না—এমন অভিজ...

ফিলিস্তিনের পক্ষে ব্রিটিশ গ্রিন পার্টি

মধ্যপ্রাচ্য সংকটের প্রেক্ষাপটে ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণ অধিকারের পক্ষে জো...

বেনজিরের সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

হিমবাহ গলে বিপর্যয়ের মুখে নিউজিল্যান্ড

বৈশ্বিক উষ্ণায়ন ও জলবায়ু পরিবর্তনের মারাত্মক প্রভাবে দক্ষিণ প্রশান্ত মহাসাগ...

কিয়ারা-সিদ্ধার্থের ঘরে আবারও আসছে নতুন অতিথি

বলিউডের জনপ্রিয় তারকা দম্পতি কিয়ারা আদভানি ও সিদ্ধার্থ মালহোত্রার সংসারে ফের...

কাশবনে যেতে না পেরে আক্ষেপ পরীমনির

ঢালিউডের আলোচিত অভিনেত্রী পরীমনিকে সাম্প্রতিক সময়ে রুপালি পর্দায় খুব একটা দেখ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা