বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাজনীতি

ব্যর্থতার ফল ভোগ করছে মানুষ

সান নিউজ ডেস্ক: নিত্যপণ্যের বাজারে আগুন, সরকার নিয়ন্ত্রণ করতেই পারে না। এই সরকারের নিয়ন্ত্রণ করবার কোনো ক্ষমতা নেই। কারণ সরকারই এই দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি করেছে। ব্যবসায়ী সিন্ডিকেটের সঙ্গে এই সরকারের মন্ত্রী, এমপি নয়তো দলের লোক জড়িত। এই সরকার বাংলাদেশের সমস্ত সম্ভাবনাকে ধ্বংস করে দিয়েছে। বাংলাদেশের মানুষকে একটা ভয়াবহ অবস্থার দিকে ঠেলে দিচ্ছে। সরকারের এই ব্যর্থতার ফল ভোগ করছে সাধারণ মানুষ বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আরও পড়ুন: কানাডার ওপর রাশিয়ার নিষেধাজ্ঞা

বুধবার (১৬ মার্চ) দুপুরে বিএনপির সাবেক মহাসচিব বর্ষীয়ান প্রয়াত নেতা খোন্দকার দেলোয়ার হোসেনের জন্মস্থান মানিকগঞ্জে তার স্মরণসভায় যোগ দিয়ে তিনি এসব কথা বলেন।

বিএনপি মহাসচিব বলেন, সরকারদলীয় নেতাকর্মীদের দুর্নীতি সর্বমহলে ক্যান্সারের মতো ছড়িয়ে পড়েছে। এত বড় দুর্নীতি আমরা আগে কখনো দেখিনি। অর্থাৎ পরিকল্পিতভাবে এই সরকার এই দেশকে দুর্নীতির স্বর্গরাজ্যে পরিণত করেছে। সাধারণ মানুষের কথা তারা চিন্তাও করে না। তাদের কথাবার্তা শুনলে মনে হবে না এই দেশের জনগণের প্রতি তাদের ভালোবাসা আছে।

তিনি আরও বলেন, আওয়ামী লীগের অধীনে কোনো নির্বাচন কমিশন দিয়ে সুষ্ঠু নির্বাচন সম্ভব না। তাই আমাদের দাবি, নির্বাচনকালীন সময়ে অবশ্যই তারা পদত্যাগ করে একটা নিরপেক্ষ নির্বাচন কমিশনের কাছে নির্বাচন পরিচালনার দায়িত্ব দিয়ে জবাবদিহিমূলক পার্লামেন্ট গঠন করতে হবে।

নির্দলীয় নিরপেক্ষ সরকার ছাড়া আগামীতে কোনো নির্বাচন হতে দেওয়া হবে না উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, ভোটারবিহীন সরকারকে অনেক সুযোগ দেওয়া হয়েছে। আগামী নির্বাচনে আর কোনো সুযোগ দেওয়া হবে না। জনগণের বাঁধ ভেঙে গেছে, জনগণই প্রতিরোধ গড়ে তুলবে। জনগণের সরকার করতে হলে নির্বাচনকালীন একটা নিরপেক্ষ সরকার লাগবে। আওয়ামী লীগের অধীনে এটা হবে না।

আরও পড়ুন: রাশিয়ার টাকা খেয়েছেন বাইডেন

নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে সোচ্চার হওয়ার সঙ্গে সঙ্গে ভোটাধিকার ফিরিয়ে আনার দাবিতে আন্দোলনের বিকল্প নেই।

এ সময় মানিকগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক এসএ জিন্নাহ কবির, জেলা বিএনপির সহসভাপতি ড. খোন্দকার আকবর হোসেন বাবলু, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আ ফ ম নূরতাজ আলম বাহার, খোন্দকার আব্দুল হামিদ ডাবলু, গোলাম আবেদীন কায়সার, রফিক উদ্দিন ভূঁইয়া হাবুসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নোবিপ্রবিতে শিক্ষক দম্পতির বিরুদ্ধে মার্ক টেম্পারিংয়ের অভিযোগ

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) পরিসংখ্যান...

ড. জন লি লিগ্যাসি অ্যাওয়ার্ডের জন্য নির্বাচিত বাংলাদেশি শিক্ষাবিদ

মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার বাংলাদেশি ইন্টারন্যাশনাল স্টুডেন্টস অ...

‘ভুতুড়ে’ বিদ্যুৎ বিলে দিশেহারা গ্রাহক

দেশের বিভিন্ন এলাকায় প্রি-পেইড ও স্মার্ট বিদ্যুৎ মিটারের গ্রাহকদের মধ্যে অস্...

ঝালকাঠিতে কবি স্মরণ, যুক্ত ছিলেন তারেক রহমান

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উপলক্ষে ঝালকাঠিতে ভিডিও কনফারেন্স এর...

অসহায় বৃদ্ধের পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশন

মাদারীপুর শহরের পানিছত্র এলাকায় রাস্তার পাশে অজ্ঞাতপরিচয় পড়ে থাকা বৃদ্ধ হেমায়...

নানাবাড়িতে ৪ বছরের শিশুর মৃত্যু, হত্যার অভিযোগ বাবার 

মাদারীপুরের কালকিনি উপজেলার নানাবাড়িতে বেড়াতে গিয়ে চার বছর বয়সী শিশু হাফিজুর...

শাকিব খানের পোস্ট , ফিরছে টিম ‘বরবাদ’

বৃহস্পতিবার (২ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ছবি প্রকাশ করেন শাকিব...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানুন উপকারিতা ও ঝুঁকি

বর্তমানে ওজন নিয়ন্ত্রণ করার উদ্দেশ্যে টানা ২৪ ঘণ্টা না খেয়ে থাকার প্রবণতা বাড়...

গণমিছিল সফল করার আহ্বান ১১ দলীয় ঐক্যের

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে ১১ দলের ঘোষিত কর্মসূচি বাস্তব...

বিদেশ-ফেরত কর্মীদের পুনর্বাসনে সমন্বিত উদ্যোগের আহ্বান

মুন্সীগঞ্জে বিদেশ-ফেরত কর্মীদের টেকসই পুনরায় একত্রীকরণ, কর্মসংস্থান সৃষ্টি এব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা