রাজনীতি

নোয়াখালীতে মহিলা দলের বিক্ষোভ মিছিল

নোয়াখালী প্রতিনিধি: চাল, ডালসহ নিত্য প্রয়োজনীয় পন্য সামগ্রীর দাম কমানো দাবিতে নোয়াখালীতে জেলা মহিলা দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।

আরও পড়ুন: আবারও একসঙ্গে তাহসান-মিম

সোমবার (১৪ মার্চ) সকালে জাতীয়তাবাদী জেলা মহিলা দলের সভা নেত্রী ভিপি শাহানার নেতৃত্বে নোয়াখালী প্রেসক্লাবের সামনে মানববন্ধন পালন করে এবং পরে পুলিশের বাঁধা উপেক্ষা করে জজ কোর্ট সড়কে বিক্ষোভ মিছিল করে।

এর আগে মানববন্ধনে জেলা মহিলা দলের সভা নেত্রী ভিপি শাহানার সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক পারভীন আক্তার, জেলা মহিলা দলের কোষাধ্যক্ষ জোৎস্না আক্তার, জেলা মহিলা দলের সদস্য রৌশন আক্তার, নয়ন আক্তার, সোনাইমুড়ির সহ সভা নেত্রী তাসলিমা আক্তার লিমা, সুবর্ণচর মহিলা দলের আহবায়িকা আলেয়া বেগম, সদস্য সচিব নুরুন্নাহার, সেনবাগ পৌরসভার আহবায়ক মুনছুরা বেগম প্রমুখ।

এ সময় বক্তারা সরকারের সমালোচনা করে বলেন, সরকার দেশ পরিচালনায় ব্যর্থ। যেভাবে দ্রব্য মূলের দাম লাগামহীন ভাবে বৃদ্ধি পেয়েছে, সাধারণ মানুষ আজ অসহায় হয়ে পড়েছে। তাই এ সরকারের আর ক্ষমতায় থাকার অধিকার নেই।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাজারহাটে জমিতে লাউ চাষ করে লাভবান দছিজল

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার উমর মজিদ ইউনিয়নের ফকি...

ভবিষ্যৎ বিশ্বের নেতৃত্বে তরুণদের প্রস্তুত করতে হবে : শিক্ষামন্ত্রী

বাংলাদেশের বিপুল তরুণ জনগোষ্ঠীকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করতে শিক্ষার আধুনিক...

৭১ ও ২৪-এ সশস্ত্র বাহিনীর ভূমিকা ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে : প্রধানমন্ত্রী

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে দেওয়া এক বাণীতে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন,...

রাজশাহীতে নবায়নযোগ্য জ্বালানি ও ন্যায্য জ্বালানি রূপান্তর নিয়ে আলোচনা

আর্থ-সামাজিক সমৃদ্ধি অর্জনে নবায়নযোগ্য জ্বালানির ভ...

ধামরাইয়ে কীর্তনের খিচুড়ি নিয়ে বিরোধ, যুবককে গুলি

ধর্মীয় কীর্তনের খিচুড়ি খাওয়াকে কেন্দ্র করে বিরোধের...

গলার কাঁটা হয়ে দাঁড়ানো হাসিনাকে সরাতে ভারত ব্যস্ত, এমপি ফজলে হুদা

ভারতের সাথে বাংলাদেশের বিদ্যমান প্রত্যাবর্তন চুক্ত...

শীতের আমেজে নীরব ঘাতক উচ্চ রক্তচাপ!

শীতকাল মানেই অনেকের কাছে উষ্ণ চাদরের ওম আর গরম পানীয়ের চুমুকে গা এলিয়ে দেওয...

২৩ নভেম্বর মালিকদের প্রস্তাব ও ডিসেম্বরে কার্যকরের আশা মজুরি বোর্ডের

পোশাক শ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি নির্ধারণে আগামী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা