রাজনীতি

অলি আহমদ-আসম রব বৈঠক

সান নিউজ ডেস্ক: ২০ দলের অন্যতম শরিক লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)’র সভাপতি ড. কর্নেল (অব.) অলি আহমদের সঙ্গে বৈঠক করেছেন জাতীয় ঐক্যফ্রন্টের অন্যতম শরিক জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি)’র সভাপতি আ স ম আবদুর রব।

আরও পড়ুন: ভোজ্যতেলে ভ্যাট প্রত্যাহার

রোববার (১৩ মার্চ) রাতে অলির মহাখালীর ডিওএইচএসের বাসায় রাত ৮টা থেকে তিন ঘণ্টা ব্যাপী বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় আরও উপস্থিত ছিলেন এলডিপির মহাসচিব ড. রেদোয়ান আহমেদ ও জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সহ-সভাপতি তানিয়া রব।

বিষয়টি নিশ্চিত করে এলডিপির মহাসচিব ড. রেদোয়ান আহমেদ বলেন, সরকার সব রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে নৈতিকভাবে ধ্বংস করে দিয়েছে। সব প্রতিষ্ঠানকে অক্ষম-অকার্যকর করার পথ তৈরি করছে। বিদ্যমান অবৈধ সরকারের পতনের মাধ্যমে বিপন্ন রাষ্ট্রকে সাংবিধানিক চেতনায় পুনঃপ্রতিষ্ঠাসহ জাতীয় ঐক্যের রাজনীতির অনুসন্ধান করতে হবে। নৈতিক ও মানবিক রাষ্ট্র বিনির্মাণে আমাদের দীর্ঘ পথ পাড়ি দিতে হবে। সময়ক্ষেপণ না করে অবিলম্বে এসব প্রস্তাবনা নিয়ে রাজনৈতিক দল, পেশাজীবী, বুদ্ধিজীবীদের সঙ্গে ব্যাপক সংলাপ-প্রক্রিয়া চালু করতে হবে। সমাজের মধ্যে থেকেই রাজনীতিতে গুণগত পরিবর্তন, সমাজ উপযোগী শাসন ব্যবস্থার রাজনৈতিক প্রস্তাবনা চূড়ান্ত করা হবে।

আরও পড়ুন: ওয়েব সিরিজে আফসানা মিমি

অন্যদিকে, জেএসডির সহ-সভাপতি তানিয়া রব বলেন, এটি কোন আনুষ্ঠানিক বৈঠক ছিল না। অলি আহমদের জন্মদিন উপলক্ষে আমরা শুভেচ্ছা জানাতে গিয়েছিলাম। সেখানে জাতীয় সরকারসহ বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়েও আলোচনা হয়েছে। এছাড়াও দ্রব্যমূল্যের উর্ধ্বগতি, সার্চ কমিটির মাধ্যমে যে নতুন নির্বাচন কমিশন গঠিত হয়েছে এসব নিয়েও আলোচনা করেছি।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

পদত্যাগ করে যা বললেন ভারতের নারী বিশ্বকাপ জয়ী অধিনায়ক

গত বছর ওয়ানডে বিশ্বকাপে প্রথমবার ভারতকে শিরোপা জেত...

বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রের দুই ইউনিটের উৎপাদন বন্ধ

দেশের উত্তরাঞ্চলের দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা ভিত্...

মাতৃত্বের পর নতুন ফর্মে পরিণীতি

মা হওয়ার পর দীর্ঘ বিরতি ভেঙে ফের ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন জনপ্রিয় বলিউড অভি...

সাটুরিয়ায় ১০০ পিস ইয়াবা ও ১০ লিটার মদসহ আটক ২

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার পশ্চিম কাউন্নারা ও ব...

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ থামাতে ভারতের তিন দফা প্রস্তাব

চলমান রাশিয়া-ইউক্রেন সংঘাতে রক্তক্ষয় ও বৈশ্বিক অর্থনৈতিক সংকট কমাতে এবার অত্য...

টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে নাসুম-মিরাজের উত্থান

আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের বোলারদের জন্য এক দারুণ সুখবর নিয়ে এসেছে সর্বশ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা