রাজনীতি

দুর্নীতিবাজদের দমন করুন

সান নিউজ ডেস্ক: জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, ইউক্রেন যুদ্ধের দোহাই কেন। ইউক্রেনে যুদ্ধের আগের দিনও তেলের দাম বেড়েছে। মন্ত্রীদের বলব ইউক্রেনের দোহাই নয়, আন্তর্জাতিক বাজারের দোহাই নয়, বাজার সিন্ডিকেটের দুর্নীতিবাজদের দমন করুন। দুর্নীতিবাজ, রাজাকার আর তেঁতুল হুজুরদের পক্ষ নেবেন না।

আরও পড়ুন: খাদ্যঝুঁকিতে গোটা বিশ্ব!

শুক্রবার (১১ মার্চ) দুপুরে সুনামগঞ্জের জগৎজ্যোতি পাঠাগারে দলের এক কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। জেলা জাসদের সভাপতি এনামুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রুহুল তুহিনের সঞ্চালনায় কর্মিসভায় বক্তব্য রাখেন- দলের কেন্দ্রীয় সহ-সভাপতি লোকমান আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক মীর্জা আনোয়ার প্রমুখ।

সাবেক তথ্যমন্ত্রী বলেন, বলেছিলাম- করোনাভাইরাসের আগে জঙ্গি ভাইরাস ও দুর্নীতি ভাইরাসের সঙ্গে লড়ছিলাম আমরা। করোনাকালেও দুর্নীতির ভাইরাসরা আক্রমণ করছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ে দুর্নীতি হয়েছে। করোনার দোহাই দিয়ে দুর্নীতি ভাইরাস থেমে নেই। তারাও আক্রমণ করছে।

হাসানুল হক ইনু বলেন, করোনার সময় বাইতুল মোকাররম থেকে তেঁতুল হুজুররা, মোল্লারা জঙ্গি হামলা চালাচ্ছে। জ্বালাও-পোড়াও করছে। কাজেই দেশের মূলনীতির মাধ্যমে গণতন্ত্র রক্ষায় জঙ্গিবাদ ও দুর্নীতিবাজদের মূলসহ উপড়ে ফেলতে হবে।

আরও পড়ুন: মধ্যবিত্ত মানুষ অসহায় হয়ে পড়েছে

তিনি আরও বলেন, দ্রব্যমূল্যের বাজার সিন্ডিকেট তৈরি হয়েছে, তারা দাম বাড়িয়ে দিচ্ছে। এদেশে উৎপাদন বাড়ছে, পণ্যের মজুদ রয়েছে, সরবরাহ রয়েছে। তবুও বাজার সিন্ডিকেটের কারসাজিতে মানুষ হাহাকার করছে।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

‘ভিক্টিমের মতো থাকবা, প্রতিবাদ করবা কেন’: আসিফ মাহমুদ

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব করেছে বাংলাদেশ ফা...

পাকিস্তানের কাছে হেরে স্বর্ণের স্বপ্নভঙ্গ বাংলাদেশের

তাওহিদ হৃদয়ের ব্যাটে লড়াইয়ের রসদ পেয়েছিল বাংলাদেশ।...

বিসিএসে প্রথম হয়েও গেজেটে নেই কৃষকের ছেলে সোহেলের নাম

অভাবের সংসারে বেড়ে উঠেছেন সোহেল রানা। দৃঢ় মনোবল ও কঠোর পরিশ্রমের...

লাল-সবুজ জার্সি আর পরবেন না রোনালদো!

পর্তুগালের জার্সিতে ক্রিশ্চিয়ানো রোনালদোর পথচলা কি...

অক্টোবরে অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের দাম

অক্টোবর মাসেও জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ফলে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা