রাজনীতি

বিএনপির চক্রান্তে দ্রব্যমূল্যের দাম বাড়ছে

মোঃ ইয়াছিন ইসলাম, জবি: স্বাধীনতার ৫০ বছর পরও বাংলাদেশে স্বাধীনতাবিরোধী কুচক্রীমহলের নির্দেশনায় দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে। বর্তমান সময়ে বিএনপির কুচক্রিতে দ্রব্যমূল্য বৃদ্ধি পাচ্ছে। বর্তমানে ইউক্রেন রাশিয়া যুদ্ধের ফলে দ্রব্যমূল্যের যে উর্ধ্বগতি তা নিয়ে রাজনীতি করার অপচেষ্টা করছে এই কুচক্রীমহল। এই কুচক্রীমহলকে সংঘবদ্ধভাবে রুখে দিতে হবে।

আরও পড়ুন: আমিরাতের বড় বিনিয়োগ চান প্রধানমন্ত্রী

বাংলাদেশ ছাত্রলীগ জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার আয়োজনে ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান বক্তার বক্তব্যে এসব কথা বলেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দীন নাছিম।

তিনি বলেন, ৭ই মার্চের ভাষণ বিশ্বের কোন কিছুর সাথে তুলনা করা যায় না। কারণ এটি এমন এক ভাষণ যার মধ্যে দিয়েই বঙ্গবন্ধু বাঙালি জাতিকে অর্থনৈতিক মুক্তি, রাজনৈতিক মুক্তির সূচনা করেছিলেন। এরপর বঙ্গবন্ধুকে হত্যার মধ্য দিয়ে ঘাতকদের দালালেরা আমাদের এই দেশকে নব্য পাকিস্তান বানাতে চেয়েছিলো। কিন্তু তারা সফল হয়নি। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা আজ অর্থনৈতিক মুক্তি ও রাজনৈতিক মুক্তির চরম শিখরে পৌঁছে গেছি। তার এই সফলতাকে নষ্ট করার জন্য এখনো একদল কুচক্রী মহল ষড়যন্ত্রের জাল পেতে আছে। তাদের প্রতিহত করার দায়িত্ব বঙ্গবন্ধুর আদর্শের ছাত্রলীগেকেই নিতে হবে।

বাংলাদেশ ছাত্রলীগ জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ইব্রাহিম ফরাজীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আকতার হোসাইনের সঞ্চালনায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন: এই মুহূর্তে এত বড় দায়িত্ব নিতে চাই না

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেন, বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণকে আমাদের বুকে ধারণ করতে হবে। এ ভাষণটি কি অপূর্ব কি অকল্পনীয়! তা আমরা লক্ষ্য করলেই দেখতে পাই। ওই ভাষণে বঙ্গবন্ধু যে কৌশলের আশ্রয় নিয়েছিলেন। তিনি সরাসরি স্বাধীনতার ঘোষণা না দিয়ে পরোক্ষভাবে স্বাধীনতার ঘোষণা দেন। বঙ্গবন্ধুকে যেন কেউ বিছিন্নতাবাদী নেতা হিসেবে অভিহিত করতে না পারে সে দিকে তার সজাগ দৃষ্টি ছিলো।

তিনি ছাত্র সমাজের উদ্দেশ্যে বলেন, একটি কুচক্রীমহল দেশকে যেভাবে অস্থিতিশীল করে তোলার অপচেষ্টা অব্যহত রেখেছে তোমাদের সেদিকে তীক্ষ্ণ নজর রাখতে হবে এবং তাদের সকল ষড়যন্ত্রেকে রুখে দিয়ে জননেত্রী শেখ হাসিনার হাতকে আরও শক্তিশালী করতে হবে।

আরও পড়ুন: মাধুরীর বাজিমাত!

এ সময় অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, বাংলাদেশ আওয়ামী লীগের আইন সম্পাদক এ্যাড নাজিবুল্লাহ হিরু, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব নজরুল ইসলাম বাবু এমপি।

এছাড়া বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় এবং সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

পদত্যাগ করে যা বললেন ভারতের নারী বিশ্বকাপ জয়ী অধিনায়ক

গত বছর ওয়ানডে বিশ্বকাপে প্রথমবার ভারতকে শিরোপা জেত...

ফেডারেশন কাপে বসুন্ধরা ও মোহামেডানের বড় জয়

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খেলেও ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর...

প্রথম ওয়েব ফিল্ম নিয়ে দারুণ উচ্ছ্বসিত পায়েল

সাধারণ প্রেমের গল্প কিংবা ত্রিকোণ প্রেমের গণ্ডি পেরিয়ে বিবাহিত জীবনের টানাপোড়...

সমকামী ছদ্মবেশে যুক্তরাজ্যে আশ্রয়ের আবেদন বাংলাদেশিদের

বাংলাদেশ থেকে যুক্তরাজ্য যেয়ে নিজেদের সমকামী দাবি...

ফায়ারিং স্কোয়াডে মেজর হাসানের মৃত্যুদণ্ডের অনুমোদন ট্রাম্পের

যুক্তরাষ্ট্রের টেক্সাসের ফোর্ট হুড সামরিক ঘাঁটিতে রক্তক্ষয়ী হামলার ঘটনায় দণ...

নিজের গড়া কোম্পানি থেকে বাদ সালমান রহমান

অবশেষে নিজের গড়া শিল্পগ্রুপের বড় তিন কোম্পানির নেত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা