পানিসম্পদ উপমন্ত্রী- এনামুল হক শামীম
রাজনীতি

বিএনপি ভোট চুরি-গুজবে চ্যাম্পিয়ন

নিজস্ব সংবাদদাতা: বিএনপি ভোট চুরি, দেশের অর্থ পাচার এবং গুজবে চ্যাম্পিয়ন বলে জানিয়েছেন, পানিসম্পদ উপমন্ত্রী ও আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম।

শনিবার ( ১৯ ফেব্রুয়ারি) শরীয়তপুরের সখিপুরের চারভাগা পাইকবাড়ী আমেনা রওশন হাফেজিয়া মাদ্রাসা মাঠে এসব কথা বলেন তিনি।

হাফেজিয়া মাদ্রাসা মাঠে নড়িয়া উপজেলার সকল ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও মেম্বারদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানিসম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীম।

তিনি জানান, তারা কখনও আয়নায় নিজের চেহারা দেখে না যে, এই বিএনপির প্রতিষ্ঠা কার হাত দিয়ে, অবৈধভাবে ক্ষমতা দখলকারীর হাত দিয়ে। জনগণের কাছে গিয়ে ভোট চাওয়ার কোনো অভ্যাসই তাদের (বিএনপি) ছিল না বরং কেড়ে নেওয়া, চুরি করাই তাদের অভ্যাস ছিল।

বিএনপি নেতাদের সমালোচনা করে এনামুল হক শামীম বলেন, তারা আসলে নির্বাচনই চায় না। তারা নির্বাচনের অর্থ বোঝে না। ভোট চুরি করতে জানে, কিন্তু জনগণের ভোট নিতে জানে না।

আরও পড়ুন: ৫০ হাজার ব্যবসায়ী টিকা পাচ্ছেন

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি ছাবেদুর রহমান খোকা সিকদার, সাধারণ সম্পাদক অনল কুমার দে, আইন সম্পাদক আবুল কালাম আজাদ, সদস্য এনায়েতউল্যাহ মুন্সী, ভেদরগঞ্জ উপজেলা চেয়ারম্যান হুমায়ুন কবির মোল্যা, নড়িয়ার ইউএনও শেখ রাশেদুজ্জামান, নড়িয়া উপজেলার ভারপ্রাপ্ত সভাপতি ফজলুল হক মাল, সাধারণ সম্পাদক হাসানুজ্জামান খোকন, সখিপুর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতিকুর রহমান মানিক সরকার, নওপাড়া ইউপি চেয়ারম্যান জাকির হোসেন মুন্সী, মোক্তারের চর ইউপি চেয়ারম্যান বাদশা শেখ, নশাসন ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেন তালুকদার, বিঝারী ইউপি চেয়ারম্যান আলী আহম্মেদ কাজী, ঘড়িষার ইউপি চেয়ারম্যান আব্দুর রব খান, ভোজেশ্বর ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম সিকদার, কেদারপুর ইউপি চেয়ারম্যান মিহির চক্রবর্তী, ভূমখাড়া ইউপি চেয়ারম্যান আলমগীর হোসেন, জপশা ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন মাদবর, রাজনগর ইউপি চেয়ারম্যান আবু আলেম মাদবর, চামটা ইউপি চেয়ারম্যান নিজাম উদ্দিন রাড়ী, ডিঙ্গামানিক ইউপি চেয়ারম্যান আব্দুল আজিজ সরদার প্রমুখ।

সান নিউজ/ এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

রাজনীতির মাঠে নামছেন মেসি!

সবুজ গালিচার জাদুকরী অধ্যায় সাঙ্গ করে আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানি...

বিজিবির বীরত্বে বিএসএফের পিছুটান, ফের পুশইনের চেষ্টা ব্যর্থ

পঞ্চগড়ের বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের মালকাডাঙ্গা স...

গাজায় ধ্বংসস্তূপের মাঝে বেঁচে থাকার সংগ্রাম

ইসরায়েলি চেকপয়েন্টে স্বামী নিখোঁজ হওয়ার পর থেকেই চরম অনিশ্চয়তা, অভাব আর একাক...

বাজার থেকে কেনা ডিম আসল কিনা, বুঝবেন যেভাবে

সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি ‘নকল’ বা ‘প্লাস্টিকের ডিম&r...

বিকেলে শহীদ আবরার ফাহাদের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নির্যাতনে নিহত বাংলাদেশ প...

ইউরোপমুখী নিঃসঙ্গ অভিবাসী শিশুর সংখ্যা বাড়ছে

২০২৫ সালে একা বা অভিভাবকহীন অবস্থায় ইউরোপে পৌঁছানো আশ্রয়প্রার্থী শিশুর সংখ্যা...

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর ২০২৬ সালের তালিকায়...

রাশিয়ার রাতভর ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে ৫ শিশুসহ ২৮ জন নিহত

ইউক্রেনের উত্তরাঞ্চলীয় প্রদেশ চেরনিহিভসহ দেশটির বিভিন্ন এলাকায় রাতভর ড্রোন ও...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা