করোনা টিকা
বাণিজ্য

৫০ হাজার ব্যবসায়ী টিকা পাচ্ছেন

নিজস্ব সংবাদদাতা: ৫০ হাজার ক্ষুদ্র ব্যবসায়ীকে আগামী ২৪ ফেব্রুয়ারির মধ্যে করোনা ভাইরাসের টিকার প্রথম ডোজ দেয়া হবে বলে জানিয়েছেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির মিডিয়া অ্যান্ড অ্যাডভোকেসি কো-অর্ডিনেটর ফারজানা জেরিন শ্রাবন্ত।

শনিবার (১৯ ফেব্রুয়ারি) এ তথ্য জানিয়েছে টিকাদানে নিয়োজিত বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি।

ফারজানা জেরিন শ্রাবন্ত জানিয়েছেন, করোনাভাইরাস থেকে সুরক্ষা নিশ্চিত ও সংক্রমণ নিয়ন্ত্রণে সরকার ১২ কোটি মানুষকে টিকার আওতায় আনার উদ্যোগ নিয়েছে। আমরা সরকারের এই কাজে সহযোগী প্রতিষ্ঠান হিসেবে কাজ করছি।

তিনি জানান, আগামী ২৪ ফেব্রুয়ারির মধ্যে ৫০ হাজার ক্ষুদ্র ব্যবসায়ীকে করোনা টিকার প্রথম ডোজ দেয়ার পরিকল্পনা রয়েছে সরকারের।

রাজধানীর মিরপুর এলাকার ৫টি কেন্দ্রে দেয়া হবে এসব টিকা। শনিবার সকাল ১০টা থেকে এই টিকাদান কর্মসূচি শুরু হয়ে চলবে বিকেল ৪টা পর্যন্ত।

প্রসঙ্গত, গত ১২ ফেব্রুয়ারি রাজধানীর উত্তরা এরিয়াতে ৩ হাজার ক্ষুদ্র ব্যবসায়ীকে টিকার প্রথম ডোজ প্রদান করা হয়।

ফারজানা জেরিন জানান, স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের তত্ত্বাবধানে মিরপুর জোনের দোকানমালিক ও কর্মচারীদের করোনার টিকাদান শুরু হয়েছে। আজই মিরপুরের প্রায় ৫ হাজার ক্ষুদ্র ব্যবসায়ীকে টিকার আওতার আনার পরিকল্পনা রয়েছে।

তিনি জানান, আজ মিরপুর-১-এর শাহ আলী সিটি করপোরেশন মার্কেট ও বেঙ্গলী মিডিয়াম স্কুল, মিরপুর-২-এর মিরপুর শপিং কমপ্লেক্স, মিরপুর-১০-এর শাহ আলী প্লাজা এবং মিরপুর-১১ এর জান্নাত একাডেমি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে টিকা দেয়া হবে ক্ষুদ্র ব্যবসায়ীদের।

আরও পড়ুন: অর্ধেকে নেমেছে রেমিট্যান্স প্রবাহ

ফারজানা জেরিন জানান, মৌচাক, যাত্রাবাড়ী, গাউছিয়া মার্কেটে পর্যায়ক্রমে এই টিকাদান কর্মসূচি বাস্তবায়ন হবে। ২৪ ফেব্রুয়ারির মধ্যে কেউ বাদ পড়লে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত এ টিকাদান অব্যাহত থাকবে।

সান নিউজ/ এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় চা শ্রমিকদের পূর্ণ উৎসব বোনাস না দেওয়ার অভিযোগ

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চা-শ্রমিকদের পূর্...

তেল সংকটে বাড়ছে বিশ্ব অর্থনীতির ঝুঁকি, সতর্ক করল আইএমএফ

জরুরি তেলের মজুত কমে আসা, সরকারি ঋণের বোঝা বৃদ্ধি...

রাজউকের সাবেক চেয়ারম্যানসহ ৮ জনকে ১৪ বছর করে কারাদণ্ড

রাজধানীর পূর্বাচল আবাসিক প্রকল্পে প্লট বরাদ্দে দুর...

পাকিস্তানে ৩৮.৩ শতাংশ মানুষই দারিদ্র্যের যাঁতাকলে পিষ্ট, বাংলাদেশে ১৪.৯ শতাংশ

বিশ্বজুড়ে মানুষের জীবনযাত্রার মান এবং বঞ্চনার সার্বিক চিত্র নিয়ে সম্প্রতি এক...

প্রবৃদ্ধির গতি মন্থর ও মূল্যস্ফীতির ধাক্কায় নতুন করে চাপে দেশের অর্থনীতি

বিশ্বব্যাংক এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) চলমান যৌথ বার্ষিক সভা উপল...

দেড় কোটি টাকার বাজেটে দুর্গাপূজার প্রস্তুতি তুঙ্গে

রাজধানীর ঐতিহাসিক ঢাকেশ্বরী জাতীয় মন্দির মেলাঙ্গনে শুরু হয়েছে সনাতন ধর্মাবল...

বাবুগঞ্জে দুর্গাপূজার প্রস্তুতি সম্পন্ন, উৎসবের অপেক্ষা

আর মাত্র দুদিন পরই শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের...

চায়ের দোকানী আসমা হত্যা রহস্য উন্মোচন, গ্রেফতার ২

একটি নাকফুল এবং একই থান কাপড় থেকে তৈরি দুই প্যান্ট...

১০ হাজার টন চিনি ক্রয়ের অনুমোদন দিল সরকার

দেশের বাজার চাহিদা মেটাতে আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ১০ হাজার মেট্...

সাজেকে নিরাপত্তা নিশ্চিত করা ও ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবী

সাজেকে পর্যটকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত এবং ভ্র...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা