রাজনীতি

যুব মহিলা লীগ থেকে তুহিনকে অব্যাহতি

নিজস্ব প্রতিবেদক: বহুল আলোচিত সাবেক সংসদ সদস্য ও ঢাকা উত্তরের সভাপতি সাবিনা আক্তার তুহিনকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছে যুব মহিলা লীগ। মঙ্গলবার (৪ জানুয়ারি) বিষয়টি জানাজানি হয়।

এর আগে শোকজের জবাব না দেওয়ায় গত ২ জানুয়ারি সংগঠনের কেন্দ্রীয় সভাপতি নাজমা আক্তার স্বাক্ষরিত এক চিঠিতে তাকে এই অব্যাহতি দেওয়া হয়।

চিঠিতে বলা হয়, গত ২১ ডিসেম্বর কার্যনির্বাহী কমিটির সভার সিদ্ধান্ত মোতাবেক সাংগঠনিক অদক্ষতা, সংগঠনের নিয়ম-শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে নিয়োজিত এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে সভাপতিসহ কেন্দ্রীয় নেতাদের মানহানিকর বক্তব্য দেওয়ার কারণে সাত কার্যদিবসের মধ্যে লিখিতভাবে জবাব দেওয়ার জন্য কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়েছিল। ওই চিঠি কুরিয়ার সার্ভিস, হোয়াটসঅ্যাপ ও ম্যাসেজের মাধ্যমে পাঠানো হয়েছিল।

সাত কার্যদিবস অতিবাহিত হওয়ার পরও কোনো উত্তর না পাওয়ায় গঠনতন্ত্রের ১১ (খ) ও ১২ (খ) ধারায় ঢাকা মহানগর উত্তর যুব মহিলা লীগের সভাপতির পদ থেকে তাকে অব্যাহতি প্রদান করা হলো।

আরও বলা হয়, গত ১৬ ডিসেম্বর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের সময় অসাংগঠনিক কর্মকাণ্ড করেন তুহিন। সেখানে তিনি সভাপতি নাজমা আক্তারসহ অনেককে অপমান, নাজেহাল এমনকি শারীরিকভাবে আহত ও লাঞ্ছিত করার অভিযোগসহ চারটি অভিযোগ করা হয়। সেই অভিযোগের জবাব চাওয়া হয় তুহিনের পক্ষ থেকে। তবে সেই শোকজের জবাব দেননি তুহিন।

এদিকে, সাবিনা আক্তার তুহিন বলেন, আমি সামাজিক যোগাযোগ মাধ্যমে শোকজের চিঠি দেখেছি। শুধুমাত্র সভাপতির স্বাক্ষরিত চিঠি হওয়ায় উত্তর দেইনি। আর ব্যক্তিগত কারণে সভাপতি আমাকেই এখন অব্যাহতি দিয়েছেন। আমি এই অব্যাহতি মানি না। আমি আমার সাংগঠনিক কার্যক্রম করব। প্রধানমন্ত্রী আমাকে দায়িত্ব দিয়েছেন। তিনি যখন বলবেন তখনই আমি সাংগঠনিক কার্যক্রম থেকে বিরত থাকব, তার আগে নয় বলেও মন্তব্য করেন তিনি।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

ফুলবাড়ীর কয়লার দিকে দৃষ্টি সরকারের

দেশের উত্তরাঞ্চলের কয়লা তথা ফুলবাড়ির কয়লা উত্তোলন...

রাহুল-প্রিয়াঙ্কাকে পাঁজাকোলা করে তুলে নিয়ে গেল পুলিশ

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং বিতর্কিত ভোটার তালিকা সংশ...

ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের কল্যাণে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী তারেক রহমান

ধর্ম, বর্ণ, শ্রেণি ও পেশার কোনো ভেদাভেদ নয়, বরং দেশের প্রতিটি নাগরিকের সমান অ...

আইসিসির নতুন চক্রে আসছে বড় চমক

রেড-বল ক্রিকেটের রোমাঞ্চ ও জনপ্রিয়তা বিশ্বজুড়ে দিন দিন যেভাবে বৃদ্ধি পাচ্ছে...

ফেডারেশন কাপে বসুন্ধরা ও মোহামেডানের বড় জয়

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খেলেও ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর...

প্রথম ওয়েব ফিল্ম নিয়ে দারুণ উচ্ছ্বসিত পায়েল

সাধারণ প্রেমের গল্প কিংবা ত্রিকোণ প্রেমের গণ্ডি পেরিয়ে বিবাহিত জীবনের টানাপোড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা