ছবি: সংগৃহীত
রাজনীতি

রাজধানীতে বিএনপির বিক্ষোভ-সমাবেশ

নিজস্ব প্রতিবেদক: রাজধানীতে খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি। সোমবার (১৩ ডিসেম্বর) বিকালে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে এই বিক্ষোভ মিছিলটি অনুষ্ঠিত হয়। মিছিলটি কাকরাইল মোড় থেকে শুরু হয়ে শান্তিনগর মোড়ে গিয়ে সমাবেশ করে তারা। এ সময় খালেদা জিয়ার মুক্তির দাবিতে স্লোগান দেওয়া হয়।

বিক্ষোভ মিছিল ও সমাবেশে নারায়নগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মাহমুদুর রহমান সুমন, ছাত্রদলের কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান রনি, নারায়নগঞ্জ জেলা মহিলা দলের নেত্রী নুরুন্নাহার, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতা ডা. জাহিদসহ পাঁচ শতাধিক নেতাকর্মী অংশ নেন।

দেশনেত্রী খালেদা জিয়াকে বিদেশে পাঠানো না হলে সরকার পতনের আন্দোলন শুরুর হুমকি দিয়ে সমাবেশে রুহুল কবির রিজভী বলেন, খালেদা জিয়া দেশের সবচেয়ে জনপ্রিয় একজন নেত্রী। আজ তাকে বিদেশে চিকিৎসার জন্য সবাই বলছেন। সব রাজনৈতিক দল, সংগঠন, বিশিষ্ট নাগরিক, পেশাজীবী, আইনজীবীসহ সব শ্রেণি পেশার মানুষ তার চিকিৎসার দাবি জানিয়েছেন। অথচ সরকার দেশনেত্রীকে চিকিৎসার সুযোগ দিচ্ছে না। সরকার তার জীবন নিয়ে ছিনিবিনি খেলছে, যার পরিনতি হবে ভয়াবহ।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুম্বাইয়ে অভিনেতা ইমরান খান আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের...

রিয়াদে হুতি হামলায় নিহত দুই বাংলাদেশি

মধ্যপ্রাচ্যের আকাশসীমায় জমে থাকা কালো মেঘ এবার সরাসরি আঘাত হানল প্রবাসীদের রক...

ক্লাব ফুটবলে নেমেই জোড়া গোল করলেন মেসি

দেশের জার্সির মায়া কাটিয়ে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর শূন্যতা ক্লাব ফুট...

চীনের অর্থনৈতিক সংকটের গভীরে লুকিয়ে থাকা নানা সমীকরণ

খাদের কিনারায় থাকা আবাসন বাজার চাঙ্গা করতে এবং শ্লথ হয়ে পড়া অর্থনীতিকে গতিশীল...

জেলেনস্কিকে সরাতে চান ট্রাম্প, রাশিয়ার সঙ্গে চুক্তিতে তোলপাড়

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে সরিয়ে নতুন নেতৃত্ব আনার পক্ষে মত দ...

কানাডায় বিনা খরচে মাস্টার্স ও পিএইচডি করার সুযোগ

আমরা জানি, উন্নত জীবন আর শিক্ষামানের আশায় অনেকেই দ...

গ্রেপ্তারের দাবিতে জি এম কাদেরের বাসায় হামলা

জাতীয় পার্টি চেয়ারম্যান জি এম কাদেরকে গ্রেপ্তারে...

জানুয়ারির মধ্যেই শুরু হতে পারে ইউপি নির্বাচন

আগামী ২১ জানুয়ারি থেকে ধাপে ধাপে শুরু হতে পারে স্থ...

তালা ভেঙে অফিসে প্রবেশ করলেন চুয়েটের নতুন উপাচার্য

শিক্ষার্থীদের তুমুল আন্দোলনের মুখে নিয়োগের ২০ দিন...

রাহুলদের সাক্ষাতের প্রস্তাব ফিরিয়ে দিলেন ভারতের প্রধান বিচারপতি

রাহুল গান্ধীসহ বিরোধী নেতাদের সঙ্গে সাক্ষাতের অনুর...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা