রাজনীতি

বিএনপির সংসদ সদস্যদের মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর জাতীয় সংসদ ভবনের সামনে মানববন্ধন করেছেন বিএনপির সংসদ সদস্যরা। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে এ কর্মসূচি পালন করেন তারা।

রোববার (২১ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে কর্মসূচিতে অংশ নেন সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজ, মোশাররফ হোসেন, হারুনুর রশিদ ও সংরক্ষিত আসনের সয়সদ সদস্য রুমিন ফারহানা প্রমুখ।

মানববন্ধনে বিএনপির আলোচিত এমপি রুমিন ফারহানা বলেন, আইনমন্ত্রী ৪০১ ধারার অপব্যাখ্যা দিয়েছেন। আইনমন্ত্রী যে বক্তব্য দিয়েছেন, তা পুরোটাই মিথ্যা। এই সরকার অবৈধভাবে আইন ব্যবহার করে। কিন্তু খালেদা জিয়ার ক্ষেত্রে আইন ব্যবহার করে না। বলা হচ্ছে, খালেদা জিয়াকে জেলে গিয়ে আবেদন করতে হবে। তিনি এখন সিসিইউতে। তার পক্ষে কীভাবে জেলে গিয়ে আবেদন করা সম্ভব?

রুমিন ফারহানা আরও বলেন, দেশে যদি আইনের শাসন থাকতো, বিচার বিভাগ স্বাধীন থাকতো, তাহলে এই ৪০১ ধারা লাগতো না। উনার বয়স শারীরিক অবস্থা সামাজিক মর্যাদা এতেই তিনি জামিন লাভের যোগ্য। তিনি জামিন পেতেন। তার উন্নত চিকিৎসার অভাবে কিছু হয়ে গেলে দায়ভার সরকারকে নিতে হবে।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা