ছবি: সংগৃহীত
রাজনীতি

সোমবার সারাদেশে বিএনপি'র সমাবেশ

নিজস্ব প্রতিবেদক: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার দাবিতে সোমবার (২২ নভেম্বর) ঢাকাসহ সারাদেশে সমাবেশ ডেকেছে বিএনপি।

শনিবার (২০ নভেম্বর) বিকেলে গণঅনশন শেষে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কর্মসূচির ঘোষণা দেন।

বিএনপি মহাসচিব বলেন, ঢাকার কর্মসূচি জাতীয় প্রেসক্লাবের সামনে ও দেশের মহানগরগুলোতে এ সমাবেশ অনুষ্ঠিত হবে। এই কর্মসূচির মাধ্যমে খালেদা জিয়ার মুক্তি না হলে পরবর্তী সময়ে আরও বড় কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন তিনি।

মির্জা ফখরুল বলেন, এবার খালেদার মুক্তি কিংবা তাকে বিদেশে পাঠানোর অনুমতি না দেয়া পর্যন্ত ঘরে ফিরবো না।

এর আগে সকাল নয়টায় নয়াপল্টনের দলীয় কার্যালয়ের সামনে অনশনে বসেন বিএনপির নেতাকর্মীরা।

সান নিউজ/এফএইচপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শীর্ষ ইরানি নেতাদের হত্যা অগ্রহণযোগ্য: চীন

ইসরায়েলি বিমান হামলায় ইরানের জাতীয় নিরাপত্তা প্রধান আলী লারিজানির নিহত হওয...

দেশবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির

দেশবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা...

ঈদে আসছে নতুন সিনেপ্লেক্স

সময়ের সঙ্গে বদলে গেছে সিনেমা দেখার অভ্যাসও। এক সময় দর্শকদের প্রধান ভরসা ছিল স...

ঈদুল ফিতরে নেতৃবৃন্দের সিডিউল

দীর্ঘ ১৭ বছর পর দেশে ঈদুল ফিতরের প্রধান জামাতে অংশ নিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী...

ঈদ আনন্দ উপভোগের কেন্দ্রসমুহ

পবিত্র ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে কর্মব্যস্ত ঢাকা নগরী অনেকটাই যানজটমুক্ত হয়ে প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা