রাজনীতি

রাজনৈতিক নেতারা দায় এড়াতে পারে না 

নিজস্ব প্রতিনিধি, নোয়াখালী: নোয়াখালীর চৌমুহনীতে সাম্প্রদায়িক হামলার দায় রাজনৈতিক নেতারা এড়িয়ে যেতে পারে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশের ওয়াকার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশার এমপি।

বৃহস্পতিবার (২১ অক্টোবর) বিকেলে নোয়াখালী সার্কিট হাউজ মিলনায়তনে নোয়াখালীর সার্বিক পরিস্থিতি নিয়ে ১৪ দলের কেন্দ্রিয় নেতৃবৃন্দের এক মতবিনিয়ম সভায় তিনি এ মন্তব্য করেন।

এ সময় তিনি বলেন, চৌমুহনীতে মন্দিরে হামলা ভাংচুরের মধ্য দিয়ে বুঝা গেলে দেশে সাম্প্রদায়িক উদ্রবাদি শক্তির বিকাশ ঘটছে। দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃস্টির জন্য তারা বিভিন্নভাবে চেষ্টা চালাচ্ছে।

তৃণমূল পর্যায়ে ১৪ দল এবং মুক্তিযুদ্ধের পক্ষ শক্তিকে ঐক্যবদ্ধ করা না গেলে এই সাম্প্রদায়িক শক্তিকে প্রতিরোধ করা সম্ভব হবে না বলেও মন্তব্য করেন তিনি।

মতবিনিময় সভায় ১৪ দল নেতৃবৃন্দ চৌমুহনীতে সাম্প্রদায়িক হামলায় ক্ষতিগ্রস্তদের আগামীকাল থেকে প্রয়োজনীয় খাদ্য ও আর্থিক সহায়তা পৌঁছে দেওয়ার পাশাপাশি প্রশাসনিকভাবে তাদেরকে পূর্ণ নিরাপত্তা দেওয়ার দাবি জানান।

নোয়াখালী সার্কিট হাউজে অনুষ্ঠিত মতবিনিময় সভায় আওয়ামী লীগের সংস্কৃতি বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল এমপি, ওয়াকার্স পার্টির পলিট ব্যুরোর সদস্য মোস্তফা লুৎফুল্লা এমপি, জাসদের যুগ্ম সম্পাদক মো: মহসীন, জেলা আওয়ামী লীগের আহবায়ক খায়রুল আনম সেলিম, যুগ্ম আহবায়ক শহিদ উল্লাহ খান সহ হিন্দু ধর্মীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এর আগে দুপুরে ১৪ দল নেতৃবৃন্দ নোয়াখালীর চৌমুহনীতে ক্ষতিগ্রস্ত মন্দির পরিদর্শন করেন। এ সময় তারা হিন্দু সম্প্রদায়ের লোকজনের খোঁজ খবর নেন।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

রাজনীতির মাঠে নামছেন মেসি!

সবুজ গালিচার জাদুকরী অধ্যায় সাঙ্গ করে আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানি...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

রামপাল সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভ...

বিজিবির বীরত্বে বিএসএফের পিছুটান, ফের পুশইনের চেষ্টা ব্যর্থ

পঞ্চগড়ের বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের মালকাডাঙ্গা স...

রাহুল-প্রিয়াঙ্কাকে পাঁজাকোলা করে তুলে নিয়ে গেল পুলিশ

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং বিতর্কিত ভোটার তালিকা সংশ...

ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের কল্যাণে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী তারেক রহমান

ধর্ম, বর্ণ, শ্রেণি ও পেশার কোনো ভেদাভেদ নয়, বরং দেশের প্রতিটি নাগরিকের সমান অ...

আইসিসির নতুন চক্রে আসছে বড় চমক

রেড-বল ক্রিকেটের রোমাঞ্চ ও জনপ্রিয়তা বিশ্বজুড়ে দিন দিন যেভাবে বৃদ্ধি পাচ্ছে...

ফেডারেশন কাপে বসুন্ধরা ও মোহামেডানের বড় জয়

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খেলেও ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর...

প্রথম ওয়েব ফিল্ম নিয়ে দারুণ উচ্ছ্বসিত পায়েল

সাধারণ প্রেমের গল্প কিংবা ত্রিকোণ প্রেমের গণ্ডি পেরিয়ে বিবাহিত জীবনের টানাপোড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা