রাজনীতি

ফেসবুকে পোস্ট দিয়ে বহিষ্কার স্বেচ্ছাসেবক লীগ নেতা

নিজস্ব প্রতিনিধি, লক্ষ্মীপুর: লক্ষ্মীপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক সোহেল চৌধুরীকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। শনিবার (১৬ অক্টোবর) রাতে স্বেচ্ছাসেবক লীগের দপ্তর সম্পাদক আজিজুল হক আজিজের স্বাক্ষর করা সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ফেসবুকে উসকানিমূলক পোস্ট, দলীয় শৃঙ্খলা ভঙ্গ, ভাবমূর্তি ক্ষুণ্ন ও গণতন্ত্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাকে বহিষ্কার করা হয়েছে। স্বেচ্ছাসেবক লীগের দলীয় গঠনতন্ত্রের ৩৪-এর গ উপধারা অনুযায়ী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহ ও সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবুর নির্দেশে সোহেলকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বেলায়েত হোসেন বেলাল জানান, সাম্প্রদায়িক ঘটনা নিয়ে সোহেল তার ফেসবুকে উসকানিমূলক লেখা পোস্ট করেছেন। এছাড়া সাংগঠনিকবিরোধী লেখাও তিনি ফেসবুকে পোস্ট করেছেন। তাই তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। কেন্দ্রীয় এই সিদ্ধান্তকে স্বাগতও জানান তিনি।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

নিখোঁজ শিশু: শৈশবের কালো ছায়া ও ভঙ্গুর সমাজব্যবস্থা

একটি শিশু নিখোঁজ হলে একটি পরিবার শুধু সন্তানকেই হার...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

পাঁচ দশক পেরিয়েও অপ্রতিরোধ্য এফ-১৬

প্রথম আকাশে ওড়ার দীর্ঘ ৫০ বছরের বেশি সময় পার হলেও কিংবদন্তি যুদ্ধবিমান এফ-১৬...

ফের ইরানে বড় হামলার ছক যুক্তরাষ্ট্রের

মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে ফের চরম সংঘাতের শঙ্কা দানা বাঁধছে। ইরানের বিরুদ্ধে...

বড় পর্দায় ফেরার অপেক্ষায় তাসনিয়া ফারিণের ভক্তরা

ছোট পর্দার গণ্ডি পেরিয়ে বড় পর্দায় নিজের শক্ত অবস্থান তৈরি করেছিলেন জনপ্রিয় অভ...

ঢাবি বিজ্ঞান কারখানার সক্ষমতা বৃদ্ধিতে আধুনিক যন্ত্রপাতির উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান কারখানার আধুনিকায়ন এব...

নেপাল ও বাংলাদেশের মতো অরাজক পরিস্থিতি তৈরির পাঁয়তারা চালাচ্ছে কংগ্রেস : বিজেপি

ভারতে চলমান রাজনৈতিক বিক্ষোভ ও সংঘাতের জেরে দেশটির প্রধান বিরোধী দল কংগ্রেসের...

আশুলিয়ায় তিন নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার, আটক ১

রাজধানীর উপকন্ঠ সাভারের-আশুলিয়ায় ২৪ ঘণ্টার ব্যবধান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা