রাজনীতি

জাতীয় সরকার গঠন করতে হবে

নিজস্ব প্রতিবেদক: জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব বলেছেন, এখন রাষ্ট্রের একমাত্র পথ হচ্ছে গণজাগরণের মাধ্যমে জাতীয় নৈতিক শক্তির পুনরুজ্জীবন করা। এই পুনরুজ্জীবিত শক্তিই জাতীয় সরকার গঠন করবে। বিদ্যমান সংকট নিরসনের একমাত্র বিকল্প জাতীয় সরকার গঠন করতে হবে।

শনিবার (১৬ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবের সামনে দলটির মহানগর সমন্বয় কমিটি আয়োজিত মানববন্ধন, সমাবেশ ও বিক্ষোভ মিছিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। বিদ্যমান সংকট নিরসনে জাতীয় সরকার গঠন, উপজেলা পরিষদ প্রশ্নে হাইকোর্টের নির্দেশনা বাস্তবায়ন, দ্রব্যমূল্য অস্বাভাবিক বৃদ্ধি নিয়ন্ত্রণের দাবিতে এ কর্মসূচির আয়োজন করা হয়।

জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) ঢাকা মহানগর কমিটির সমন্বয়ক কামাল উদ্দিন পাটোয়ারীর সভাপতিত্বে বিক্ষোভ মিছিল পূর্ব মানববন্ধন সমাবেশে আরো উপস্থিত ছিলেন সা কা ম আনিসুর রহমান খান কামাল, তানিয়া রব, অ্যাড. কে এম জাবির, অ্যাড. সৈয়দ বেলায়েত হোসেন বেলাল, শ্রমিক নেতা মোশাররফ হোসেন, যুব নেতা এস এম সামছুল আলম নিক্সন, মোসাররফ হোসেন, শফিকুল ইসলাম শফিক, ছাত্রনেতা তৌফিকুজ্জামান পীরাচা প্রমুখ।

আ স ম আবদুর রব বলেন, দেশের সাধারণ জনগণ এক দুর্যোগকালীন সময় অতিক্রম করছে। চাল, ডাল, পেঁয়াজ, লবণসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য লাফিয়ে লাফিয়ে বেড়ে চলছে। দিবারাত্রি হাঁড়ভাঙ্গা খাঁটুনির পরও জনগণ পরিবারের প্রয়োজন মেটাতে পারছে না।

তিনি আরও বলেন, সরকার মুক্তিযুদ্ধের চেতনার নামে রাষ্ট্রের মৌলিক কাঠামো বিনষ্ট করে, গণতন্ত্র হত্যা করে, ভোটাধিকারকে প্রহসনে পরিণত করে, আইনের শাসনকে নির্বাসনে পাঠিয়ে এবং রাষ্ট্রীয় সম্পদকে হরিলুট করার সুযোগ দিয়ে রাষ্ট্রকে দুর্বৃত্তবৈশিষ্ট্যপূর্ণ করে মুক্তিযুদ্ধের গৌরবকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে।

জেএসডি সভাপতি বলেন, সরকারের অপশাসনের কারণে বাঙালি জাতীয়তাবাদ চরম ঝুঁকিতে পড়ছে। সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট হচ্ছে, সমাজে হিংসা প্রতিহিংসা নিষ্ঠুরতা বিস্তার লাভ করছে। শুধু ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করার জন্য বর্তমান সরকার বাঙালি জাতীয়তাবাদ এবং মুক্তিযুদ্ধের চেতনা দুটোকেই পরিত্যাগ করেছে।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সৌদি আরব পৌঁছেছেন ৬২৫২৮ বাংলাদেশি হজযাত্রী

চলতি বছর হজ করতে বাংলাদেশ থেকে রোববার (১৭ মে) দিবা...

চ্যাটিং অ্যাপে পরিচয়, প্রেমের টানে চীনের যুবক কিশোরগঞ্জে

চ্যাটিং অ্যাপে পরিচয়ের সূত্র ধরে প্রেম। সেই সম্পর্...

ব্রাজিলের বিশ্বকাপ দল ঘোষণা রাতে, যে বার্তা দিলেন নেইমার

সব ঠিক থাকলে সোমবার বাংলাদেশ সময় মধ্য রাতে বিশ্বকা...

নতুন এলিট ফোর্স গঠনের বার্তা স্বরাষ্ট্রমন্ত্রীর

র‍্যাব থাকছে কি থাকছে না এমন প্রশ্নের সরাসরি উ...

গজারিয়ায় নানির বাগানবাড়িতে চিরঘুমে কারিনা কায়সার

ভারতে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া কনটেন্ট ক্রিয়ে...

এ মাসে দেশের আকাশে দেখা যাবে গ্রহ ও নক্ষত্রের মেলা

মে মাসের শেষের দিকে বাংলাদেশে মৌসুমি বায়ুর আনাগোনা...

মস্তিষ্কের প্রতিক্রিয়া আগেই শনাক্ত করবে এআই

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি আরও জটিল এক ক্...

চাঁদ দেখা গেছে, বাংলাদেশে কোরবানির ঈদ ২৮ মে

বাংলাদেশে জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ায় কোরবানির ঈদ...

ঈদুল আজহায় এক সপ্তাহ ব্যাংক বন্ধ

ঈদুল আজহা উপলক্ষে আগামী ২৫-৩১ মে পর্যন্ত টানা সাত...

বাংলাদেশ থেকে চার ধরনের কর্মী নিতে চায় কাতার

বাংলাদেশের পাঁচটি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র থেকে চ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা