রাজনীতি

১৬০ ইউপির ৪৩টিতে বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত

নিজস্ব প্রতিবেদক: সারাদেশে ১৬০টি ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনে সোমবার (২০ সেপ্টেম্বর) ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। তবে ভোট ছাড়াই বাগেরহাট, চট্টগ্রাম ও খুলনায় ৪৩টি ইউপিতে আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এর মধ্যে বাগেরহাটে ৬৬টি ইউপির মধ্যে ৩৮টিতে আওয়ামী লীগের প্রার্থীদের কোনো প্রতিদ্বন্দ্বী নেই। বাকি ২৮ ইউপিতে আওয়ামী লীগের প্রার্থীর প্রতিদ্বন্দ্বী দলেরই বিদ্রোহী প্রার্থীরা।

আগামীকাল যেসব জেলায় ইউপি নির্বাচন হবে এর মধ্যে খুলনায় ৩৪টি, বাগেরহাটে ৬৬টি, সাতক্ষীরায় ২১টি, নোয়াখালীতে ১৩টি, চট্টগ্রামে ১২টি এবং কক্সবাজারে ১৪টি ইউনিয়ন রয়েছে। বাগেরহাটের বাইরে চট্টগ্রামের সন্দ্বীপে ৪টি এবং খুলনার ১টি ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

২০১৬ সাল থেকে ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় প্রতীকে ভোট হচ্ছে। তবে এবার বিএনপি নির্বাচনে অংশ না নেয়ার কথা আগেই জানিয়ে দিয়েছে। ফলে আওয়ামী লীগের নীতিনির্ধারকদের আশঙ্কা ছিলো, নির্বাচনে দলীয় প্রার্থীর মূল প্রতিদ্বন্দ্বী হচ্ছেন দলেরই বিদ্রোহী প্রার্থীরা। এতে সংঘাত ও প্রাণহানির আশঙ্কা তৈরি হবে। এ নির্বাচনে কেউ বিদ্রোহী প্রার্থী হলে ভবিষ্যতে আর নৌকা প্রতীক পাবেন না বলে দলের কেন্দ্র থেকে এমন কড়া বার্তা দেয়া হয়েছিলো। তারপরও বিভিন্ন স্থানে আওয়ামী লীগের নেতারা বিদ্রোহী হিসেবে দাঁড়িয়ে বহিষ্কৃত হয়েছেন। তবে বাগেরহাটের বেশির ভাগ ইউপিতে দলের কেউ বিদ্রোহী হওয়ার সাহস পাননি। এ কারণে সেখানে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ীর সংখ্যা বেশি বলে দলের নেতারা মনে করছেন।

দেশে প্রায় সাড়ে চার হাজার ইউপিতে কয়েক ধাপে ভোট হবে। গত ৩ মার্চ প্রথম ধাপের ৩৭১টি ইউপির ভোটের তফসিল ঘোষণা করেছিলো নির্বাচন কমিশন। কোভিড-১৯ সংক্রমণ পরিস্থিতির কারণে ভোট স্থগিত করা হয়। ২১ জুন ২০৪টি ইউপিতে ভোট অনুষ্ঠিত হয়। সীমান্তবর্তী এলাকায় কোভিড পরিস্থিতির অবনতি হওয়ায় ১৬৭টি ইউপির ভোট স্থগিত করা হয়। প্রথম ধাপে স্থগিত ১৬৭টি ইউপির মধ্যে ১৬০টিতে আগামীকাল সোমবার ভোট হচ্ছে।

বিএনপিসহ বিরোধী দলগুলোর বর্জনের মধ্য দিয়ে ২০১৪ সালের জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে ১৫৩ আসনে আওয়ামী লীগ ও তাদের জোটের প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হন। এরপর ক্রমে স্থানীয় সরকারসহ অন্যান্য নির্বাচনেও ক্ষমতাসীন দলের প্রার্থীদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার প্রবণতা শুরু হয়।

২০১৫ সালের শেষের দিকে প্রথমবারের মতো দলীয় প্রতীকে পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে ফেনীর পরশুরামে মেয়রসহ সব কাউন্সিলর পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আওয়ামী লীগের প্রার্থীরা জয়ী হন।

এই বিষয়ে জাতীয় সংসদের প্রধান বিরোধী দল জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের বলেন, নির্বাচনের বিষয়ে মানুষের মধ্যে আস্থাহীনতা তৈরি হচ্ছে। এ দেশের রাজনীতি হচ্ছে নির্বাচন ঘিরে। এভাবে নির্বাচন হতে থাকলে মানুষের অনীহা আরও বাড়বে।

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেন, মাঠে সব রাজনৈতিক দল যদি এগিয়ে না আসে, তাহলে নির্বাচন কীভাবে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে? আমরা তো প্রার্থী ঘোষণা করে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য বিদ্রোহী দাঁড়াতে বলতে পারি না।

অতীতে সবচেয়ে বেশি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন হতো ইউনিয়ন পরিষদ নির্বাচনে। এখন সেখানেও বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার প্রবণতা বাড়ছে। এই বিষয়ে সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদার বলেন, নির্বাচনী ব্যবস্থা ও নির্বাচন কমিশনের ওপর মানুষের আস্থা উঠে গেছে। মানুষ জেনে গেছে যে দিন শেষে জয়ী হবেন সরকারদলীয় প্রার্থীরা। ফলে নির্বাচনে অংশ নেওয়াকে পণ্ডশ্রম ও অর্থের অপচয় মনে করেন অনেকে। এই অর্থহীন নির্বাচনে অংশ নিয়ে নিরাপত্তা ঝুঁকিতে পড়তে চান না অনেকে। তাঁর মতে, প্রতিদ্বন্দ্বী না থাকার মধ্য দিয়ে দেশের নির্বাচনী ব্যবস্থার বাস্তব চিত্র ফুটে উঠছে।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সৌদি আরব পৌঁছেছেন ৬২৫২৮ বাংলাদেশি হজযাত্রী

চলতি বছর হজ করতে বাংলাদেশ থেকে রোববার (১৭ মে) দিবা...

চ্যাটিং অ্যাপে পরিচয়, প্রেমের টানে চীনের যুবক কিশোরগঞ্জে

চ্যাটিং অ্যাপে পরিচয়ের সূত্র ধরে প্রেম। সেই সম্পর্...

ব্রাজিলের বিশ্বকাপ দল ঘোষণা রাতে, যে বার্তা দিলেন নেইমার

সব ঠিক থাকলে সোমবার বাংলাদেশ সময় মধ্য রাতে বিশ্বকা...

নতুন এলিট ফোর্স গঠনের বার্তা স্বরাষ্ট্রমন্ত্রীর

র‍্যাব থাকছে কি থাকছে না এমন প্রশ্নের সরাসরি উ...

গজারিয়ায় নানির বাগানবাড়িতে চিরঘুমে কারিনা কায়সার

ভারতে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া কনটেন্ট ক্রিয়ে...

ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, যা জানালেন আনচেলত্তি

ব্রাজিল জাতীয় দলে ফিরলেন নেইমার জুনিয়র। কোচ কার্লো...

ব্যতিক্রমী ডিজাইনের পোশাকে শাকিরা, ব্যাপক সাড়া

ফুটবল বিশ্বকাপ শুরু হতে বেশি দেরি নেই। বিশ্বজুড়ে এ...

সৌদি পৌঁছেছেন ৬৫৫৯২ জন বাংলাদেশি হজযাত্রী, ১৮ মৃত্যু

পবিত্র হজ পালনের জন্য এখন পর্যন্ত ১৬৯টি হজ ফ্লাইটে...

বিজয় সরণির কলমিলতা বাজারের আগুন নিয়ন্ত্রণে

রাজধানীর বিজয় সরণি মোড়ের কলমিলতা বাজারে লাগা আগু...

বৃষ্টির পরও বাতাস অস্বাস্থ্যকর, দূষণে শীর্ষ নগরীর তালিকায় চতুর্থ ঢাকা

বৃষ্টিতেও কমছে না রাজধানীর বায়ুদূষণ। পরপর দুই দিন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা