রাজনীতি

হেফাজত নেতা মুফতি রিজওয়ান গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক: তরুণ সমাজকে উস্কানি দেওয়ার অভিযোগে হেফাজত নেতা মুফতি রিজওয়ান রফিকীকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। শুক্রবার (১৭ সেপ্টেম্বর) রাতে রাজধানীর বাসাবো এলাকা থেকে তাকে গ্রেফতার করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা মতিঝিল বিভাগ।

শনিবার (১৮ সেপ্টেম্বর) ডিএমপি মিডিয়া সেন্টারে গোয়েন্দা বিভাগের অতিরিক্ত কমিশনার একেএম হাফিজ আক্তার এ তথ্য জানান।

তিনি বলেন, সম্প্রতি আমরা দেখেছি, হেফাজতে ইসলামের যেসব নেতা গ্রেফতার হয়েছেন, মুফতি রিজওয়ান রফিকী তাদের মুক্তির জন্য বিভিন্ন প্লাটফর্মে বিভিন্ন ধরনের উস্কানিমূলক বক্তব্য দিয়ে যাচ্ছেন। তিনি মাঠ পর্যায়ে তরুণ সমাজের মধ্যে উস্কানি দেওয়ার কাজ করে যাচ্ছেন। আমরা তাকে সেই মামলায় গ্রেফতার দেখিয়েছি। তাকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হবে।

এ দিকে আজ শনিবার (১৮ সেপ্টেম্বর) বিকালে জাতীয় প্রেসক্লাবে ‘তরুণ আলেমসমাজ, সদ্য মারা যাওয়া শীর্ষ ওলামায়ে কেরামের স্মরণে’ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হওয়ার কথা। এই অনুষ্ঠানের আয়োজক কমিটিতে ছিলেন মুফতি রিজওয়ান রফিকী।

সাননিউজ/ জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা