রাজনীতি

গোলাম পরওয়ারসহ জামায়াতের নয়জন আটক

নিজস্ব প্রতিবেদক: জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান ও হামিদুর রহমান আজাদসহ দলটির নয়জন নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

সোমবার (৬ সেপ্টেম্বর) সন্ধ্যার পর ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাসা থেকে তাদের আটক করা হয় বলে পুলিশের গুলশানের বিভাগের উপকমিশনার মো. আসাদুজ্জামান জানিয়েছেন।

উপকমিশনার মো. আসাদুজ্জামান বলেন, রাষ্ট্রদ্রোহের ষড়যন্ত্র এবং দেশকে অস্থিতিশীল করতে তারা গোপন বৈঠকে মিলিত হয়েছিল। এমন খবর পেয়ে আমরা সেখানে অভিযান চালাই।

রাত পৌনে ৮টার দিকেও সেখানে অভিযান চলছিল বলে ভাটারা থানার পরিদর্শক রফিকুল হক জানিয়েছেন।

পুলিশ আরও জানায়, দেশকে অস্থিতিশীল করার লক্ষ্যে তারা গতকাল সোমবার সন্ধ্যায় এই গোপন বৈঠকে মিলিত হন। এমর্মে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ভাটারা থানা পুলিশ রাত পৌনে আটটায় সেখানে অভিযান চালায়।

নাম প্রকাশে অনিচ্ছুক এই জামায়াত নেতা বলেন, বসুন্ধরায় এক বাসায় বৈঠকের সময় সাদা পোশাকধারী পুলিশ এসে ঘিরে ফেলে। পরে তাদের আটক করে নিয়ে যায়।

জামায়াত নেতাদের গ্রেফতারের কারণ জানতে চাইলে ডিএমপি কমিশনার বলেন, গোপন বৈঠক করার সময় তাদেরকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছে যেসব আলামত পাওয়া গেছে, সেগুলো রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড বলেই প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

নির্বাচন কমিশনের নিবন্ধনহীন জামায়াতে ২০২০ সালে সেক্রেটারি জেনারেলের পদে আসেন সাবেক সংসদ সদস্য পরওয়ার। তখন আমির পদে আসেন শফিকুর রহমান।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

পদত্যাগ করে যা বললেন ভারতের নারী বিশ্বকাপ জয়ী অধিনায়ক

গত বছর ওয়ানডে বিশ্বকাপে প্রথমবার ভারতকে শিরোপা জেত...

সমকামী ছদ্মবেশে যুক্তরাজ্যে আশ্রয়ের আবেদন বাংলাদেশিদের

বাংলাদেশ থেকে যুক্তরাজ্য যেয়ে নিজেদের সমকামী দাবি...

ফায়ারিং স্কোয়াডে মেজর হাসানের মৃত্যুদণ্ডের অনুমোদন ট্রাম্পের

যুক্তরাষ্ট্রের টেক্সাসের ফোর্ট হুড সামরিক ঘাঁটিতে রক্তক্ষয়ী হামলার ঘটনায় দণ...

নিজের গড়া কোম্পানি থেকে বাদ সালমান রহমান

অবশেষে নিজের গড়া শিল্পগ্রুপের বড় তিন কোম্পানির নেত...

জামায়াতের নির্বাচিত ও বহিষ্কৃত এমপি নজরুলের জামিন নামঞ্জুর

দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের আত্মহত্যায় প্ররোচনার...

কঠিন সংগ্রাম পেরিয়ে যেভাবে শি জিনপিংয়ের উত্থান

প্রায় চৌদ্দ বছর ধরে বিশ্ব অর্থনীতির অন্যতম প্রধান পরাশক্তি চীনের সর্বোচ্চ ক্ষ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা