রাজনীতি

বাংলাদেশকে পাকিস্তান বা আফগানিস্তান বানাতে পারবে না

নিজস্ব প্রতিবেদক: জামালপুর জেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান, এমপি বলেন, বাংলাদেশকে আর কেউ পাকিস্তান বা আফগানিস্তান বানাতে পারবে না। দেশের মানুষ মুক্তিযুদ্ধের চেতনায় উদ্ভাসিত, মুজিব আদর্শে উজ্জীবিত।

সোমবার (৩০ আগস্ট) সকালে জামালপুর শহরের বকুলতলা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে এই বর্ধিত সভায় তিনি এসব কথা বলেন।

সভায় সেপ্টেম্বরের শুরু থেকে জেলার সকল উপজেলায় মেয়াদ উত্তীর্ণ সকল কমিটি সম্মেলনের মাধ্যমে শেষ করে জেলা সম্মেলনের করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

সভায় গৃহীত সিদ্ধান্তগুলোর নিম্মরূপ: সরিষাবাড়ীসহ সকল উপজেলার প্রতিটি ইউনিয়ন ও পৌরসভার ওয়ার্ড সম্মেলন শেষে ইউনিয়ন সম্মেলন অনুষ্ঠিত হবে। আগামী ৭ সেপ্টেম্বর বকশিগঞ্জ ও জামালপুর সদর উপজেলায় বর্ধিত সভা অনুষ্ঠিত হবে।

দেওয়ানগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইসতিয়াক হোসেন দিদারকে সভাপতির পদ থেকে অব্যাহতি দিয়ে জেলা আওয়ামী লীগের সদস্য অন্তর্ভুক্ত করা হয়েছে।

দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে যে সকল নেতৃবৃন্দকে সাময়িক অব্যাহতি প্রদান করা হয়েছে, তাদের আবেদনের বিষয়ে পরবর্তীতে সিদ্ধান্ত গ্রহণ করা হবে বলে সভায় সিদ্ধান্ত হয়। এছাড়া জেলার সকল উপজেলায় মেয়াদ উত্তীর্ণ সকল কমিটি সম্মেলনের মাধ্যমে শেষ করে আগামী ২০২২ সালের জুন মাসের মধ্যে জেলা সম্মেলনের করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

জামালপুর প্রেসক্লাবের নির্বাচন ও দলীয় প্যানেল গঠনের বিষয়ে তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানকে প্রধান করে ৮ সদস্যের কমিটি গঠণ করা হয়। কমিটির অন্যান্য সদস্যবৃন্দ হলেন, এডভোকেট মুহাম্মদ বাকি বিল্লাহ, ফারুক আহাম্মদ চৌধুরী, ইঞ্জিনিয়ার মোজাফফর হোসেন, এমপি, ছানোয়ার হোসেন ছানু, অধ্যাপক সুরুজ্জামান, বিজন কুমার চন্দ ও ছানোয়ার হোসেন বাদশা।

জামালপুর জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট মুহাম্মদ বাকি বিল্লাহর সভাপতিত্বে ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক আহাম্মদ চৌধুরীর পরিচালনায় সভার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সাংগঠনিক সম্পাদক ও সাবেক প্রতিমন্ত্রী মির্জা আজম এমপি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ও তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান এমপি, ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান দুলাল, এমপি, জামালপুর সদর আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোজাফফর হোসেন, জামালপুরের পৌর মেয়র ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছানোয়ার হোসেন ছানু, জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সকল নেতৃবৃন্দ ও জামালপুরের সকল উপজেলা আওয়ামী লীগের সভাপতি/সাধারণ সম্পাদকবৃন্দ।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আন্তর্জাতিক তায়কোয়ানডো রেফারি প্রশিক্ষণে বাংলাদেশের ৩ কুক্কিয়ন

আন্তর্জাতিক রেফারি প্রশিক্ষণে বাংলাদেশ তায়কোয়ানডো ফেডারেশন এই প্রথম তিনজন তায়...

অস্ট্রেলিয়ায় স্ত্রী-দুই সন্তানকে হত্যা করে পুলিশকে ফোন বাংলাদেশির

অস্ট্রেলিয়ার সিডনি শহরে স্ত্রী ও দুই সন্তানকে হত্য...

সৌদি পৌঁছেছেন ৬৫৫৯২ জন বাংলাদেশি হজযাত্রী, ১৮ মৃত্যু

পবিত্র হজ পালনের জন্য এখন পর্যন্ত ১৬৯টি হজ ফ্লাইটে...

নতুন ডিজাইনের ৫ টাকার নোট বাজারে

দেশের ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক স্থাপত্যকে তুলে ধ...

বিভিন্ন দেশে আলোচিত ‘ডোনাল্ড ট্রাম্প’ মহিষ

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নামানুসারে বাংলাদেশে একটি মহিষের...

চার জনের ফাঁসি, ৫ জনের যাবজ্জীবন

কক্সবাজারের চকরিয়ায় আলোচিত সেনা কর্মকর্তা লেফটেন্য...

টেস্ট র‍্যাঙ্কিংয়ে প্রথমবার সাতে বাংলাদেশ

সিলেট টেস্টে বুধবার (২০ মে) জয়ের পর আইসিসি টেস্ট র...

আওয়ামী লীগ সেদিনই ব্যাক করেছে: মাহফুজ আলম

জুলাই গণ–অভ্যুত্থানের পর কার্যক্রম নিষিদ্ধ হ...

বিচার চাই না, বিচার করতে পারবেন না: রামিসার বাবা

আমি বিচার চাই না, কারণ আপনারা বিচার করতে পারবেন না...

বেঁচে থাকার তাগিদে সন্তান বিক্রি করছেন আফগান পিতারা

তালেবান শাসিত আফগানিস্তানে অর্থনৈতিক সংকট ও মানবিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা