রাজনীতি

প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতি

নিজস্ব প্রতিবেদক: পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক বলেছেন, বৈশ্বিক মহামারি করোনার জন্য গোটা পৃথিবী অর্থনৈতিকভাবে আজ হেলে পরেছে। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ অর্থনৈতিক অগ্রগতি ধরে রেখেছে। মাননীয় প্রধানমন্ত্রীর দৃঢ় দিক নির্দেশনা ও বিভিন্ন কর্মসূচির কারণে আমরা আজ বাংলাদেশ পৃথিবীর বুকে একটা সন্মানজনক অবস্থানে দাড়িয়ে আছি।

সোমবার (৩০ আগস্ট) বেলা ১১ টায় বরিশাল নগরীর বান্দরোডস্থ জেলা শিল্পকলা একাডেমি মিলানায়তনে করোনা পরিস্থিতিতে নিষেধাজ্ঞার সময়কালীন সরকারি তথ্য ও সেবা ৩৩৩ এ ফোন করা ব্যক্তিদের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, বিগত দেড়বছর ধরে মাননীয় প্রধানমন্ত্রীর বিভিন্ন প্রণোদনার মাধ্যমে আপনাদের পাশে দাঁড়িয়েছেন। তিনি সবসময় খেটে খাওয়া মানুষের কথা চিন্তা করেন। মাননীয় প্রধানমন্ত্রীকে এসব কারণেই আজ বিশ্বের দরবারে "মানবতার মা" বলা হয়।

প্রতিমন্ত্রী জাহিদ ফারুক আরও বলেন, করোনার শুরুতে মাননীয় প্রধানমন্ত্রী কেবিনেট মিটিংয়ে পরিষ্কার বলেছিলেন ভ্যাকসিন আমাদের দেশে প্রথম আসতে হবে। আপনারা জানেন প্রথম দিকেই কিন্তু বাংলাদেশে ভ্যাকসিন এসেছিলো, এবং দেওয়াও শুরু হয়েছিলো। ভারতে হঠাৎ করে করোনা বেড়ে যাওয়ার জন্য তাদের যে ভ্যাকসিন দেয়ার কথা ছিলো তা সময়মতো দিতে পারেনি। কিন্তু তাৎক্ষনিকভাবে মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশনাতেই অন্যান্য দেশ থেকে ভ্যাকসিন আনার ব্যবস্থা গ্রহন করেন। ১৪ হাজার কোটি টাকা ভ্যাকসিনসহ এগুলোর জন্য আলাদা করে রেখেছেন তিনি। '

জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোঃ শাহাবুদ্দিন খান-বিপিএম(বার), অতিরিক্ত রেঞ্জ ডিআইজি একে এম এহসান উল্লাহ, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মো.আব্দুর রাজ্জাক, জেলার পুলিশ সুপার মো.মারুফ হোসেন-পিপিএম, মুক্তিযোদ্ধা কেএসএ মহিউদ্দিন মানিক বীর প্রতীক,বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক আলমগীর খান আলো।

সাননিউজ/জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেরওয়ানির জন্য থামল ফ্লাইট, তদন্তে কর্তৃপক্ষ

ঢাকা থেকে চট্টগ্রামগামী একটি অভ্যন্তরীণ ফ্লাইটে ঘটেছে অস্বাভাবিক এক ঘটনা। উড্...

ঢাকায় বৃষ্টি, ৯ অঞ্চলে ঝড়ের আভাস

ভ্যাপসা গরমের মধ্যেই রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় আজ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি...

নতুন সভাপতি শিবা শানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬–২০২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচ...

কেপ ভার্দেকে হারিয়ে শেষ ষোলোয় আর্জেন্টিনা

বিশ্বকাপের অন্যতম রোমাঞ্চকর ম্যাচে কেপ ভার্দের কঠিন পরীক্ষায় শেষ পর্যন্ত উতরে...

লঘুচাপে বাড়ছে বৃষ্টি, ৪ জেলায় বন্যার শঙ্কা

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় সৃষ্ট লঘুচাপের প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে বৃ...

মেসির রেকর্ডে পেলে-এমবাপে পেছনে, আলোচনায় ভোজিনহা

গ্রুপ পর্বে দাপুটে পারফরম্যান্স দেখানো আর্জেন্টিনাকে এবার কঠিন চ্যালেঞ্জের মু...

চায়ের আড্ডায় যাওয়ার পথে মোবাইল মেকানিকের মৃত্যু

নোয়াখালীর চাটখিল উপজেলায় বন্ধুদের সঙ্গে চা খেতে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটন...

জুলাই অভ্যুত্থানে নিহতদের স্মরণসভায় থাকবেন প্রধানমন্ত্রী

চব্বিশের জুলাই গণ-অভ্যুত্থানে নিহত ব্যক্তিদের স্মরণসভায় প্রধান অতিথি হিসেবে য...

ঘানাকে হারিয়ে শেষ ষোলোয় কলম্বিয়া

দারুণ ছন্দে থাকা কলম্বিয়ার বিপক্ষে লড়াই জমাতে পারেনি ঘানা। শেষ পর্যন্ত ১-০ গো...

গ্র্যান্ড মোসাল্লায় খামেনির প্রতি আনুষ্ঠানিক শ্রদ্ধা শুরু 

ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির প্রতি সর্বসাধারণের শ্রদ্ধা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা