রাজনীতি

‘বঙ্গবন্ধু হত্যাকাণ্ড নিয়ে এলোপাতাড়ি কথা বন্ধ করুন’

নিজস্ব প্রতিবেদক: জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, বঙ্গবন্ধু হত্যাকাণ্ড নিয়ে এলোপাতাড়ি কথা বন্ধ করে সত্য উদঘাটনে তদন্ত কমিশন গঠন করে শ্বেতপত্র প্রকাশ করুন।

সোমবার (৩০ আগস্ট) রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে শহিদ কর্নেল তাহের মিলনায়তনে বঙ্গবন্ধু হত্যাকাণ্ড এবং এর পূর্বাপর ঘটনাবলির সত্য উদঘাটনে জাতীয় তদন্ত কমিশন গঠন ও শ্বেতপত্র প্রকাশ করার দাবিতে ঢাকা মহানগর জাসদ আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

সভায় ঢাকা মহানগর জাসদের সমন্বয়ক মীর হোসাইন আখতারের সভাপতিত্বে ও ঢাকা মহানগর পশ্চিম জাসদের সাধারণ সম্পাদক মো. নুরুন্নবীর সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন দলটির কার্যকরী সভাপতি অ্যাড. রবিউল আলম, সহ-সভাপতি অ্যাড. শাহ জিকরুল আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক মো. মোহসীন, ঢাকা মহানগর উত্তর জাসদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শফি উদ্দিন মোল্লা প্রমুখ।

সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, বঙ্গবন্ধু হত্যাকাণ্ড, জেলখানায় চার জাতীয় নেতা হত্যাকাণ্ড, ৩ নভেম্বর খালেদ মোশাররফের ক্যু, ৭ নভেম্বর সিপাহী-জনতার অভ্যুত্থানের সাথে জিয়ার বিশ্বাসঘাতকতা, জিয়ার আমলে সশস্ত্রবাহিনীর অভ্যন্তরে অসংখ্য অফিসার ও সিপাহী হত্যাসহ এ সময়কালের ঘটনাবলি নিয়ে ইচ্ছামত এলোপাতাড়ি কথাবার্তা বলে খুনিদের আড়াল করা ও সত্য ধামাচাপা দেওয়া বন্ধ করতে জাতীয় তদন্ত কমিশন ও শ্বেতপত্র প্রকাশ করতে হবে।

তিনি আরও বলেন, বঙ্গবন্ধু হত্যাকাণ্ড ও এর পূর্বাপর ঘটনাবলি নিয়ে ইচ্ছামত এলোপাতাড়ি কথাবার্তা খুনিদের আড়াল করছে, বিভ্রান্তি তৈরি করে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের সুফলভোগী ও হত্যাকাণ্ডের ধারক-বাহকদের মুক্তিযুদ্ধবিরোধী পাকিস্তানপন্থার রাজনীতিকেই সুবিধা দিচ্ছে।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দীঘিনালায় ২০০পিস ইয়াবাসহ আটক ৩

খাগড়াছড়ির দীঘিনালায় পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক ক...

বোয়ালমারীতে দাম্পত্য কলহের জেরে যুবকের আত্মহত্যা

ফরিদপুরের বোয়ালমারীতে দাম্পত্য কলহের জেরে ইলিয়াস শেখ (৪৩) নামের এক ব্যক্তি আত...

মুন্সীগঞ্জ লঞ্চঘাটে ৩২ অবৈধ স্হাপনা উচ্ছেদ

মুন্সীগঞ্জের লঞ্চঘাট এলাকায় গড়ে উঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে...

ঢাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা

রাজধানী ও এর পার্শ্ববর্তী এলাকায় আজকের দুপুরের মধ্যে হালকা অথবা বজ্রসহ বৃষ্টি...

রংপুরে তালাবদ্ধ বাড়ি থেকে চারজনের গলিত লাশ উদ্ধার

রংপুরে একটি বাইরে থেকে তালা দেওয়া দোতলা বাড়ি থেকে এক অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষ...

বোয়ালমারীতে দাম্পত্য কলহের জেরে যুবকের আত্মহত্যা

ফরিদপুরের বোয়ালমারীতে দাম্পত্য কলহের জেরে ইলিয়াস শেখ (৪৩) নামের এক ব্যক্তি আত...

৪৮ গ্রাহকের সোয়া কোটি টাকা আত্মসাতের রহস্য উদ্ঘাটন

লক্ষ্মীপুরে ডাচ্-বাংলা ব্যাংকের এজেন্ট ব্যাংকিংয়ের ৪৮ গ্রাহকের প্রায় সোয়া কোট...

পিরোজপুরে জেলা রাজস্ব সভা অনুষ্ঠিত

পিরোজপুর জেলা প্রশাসনের আয়োজনে জেলা রাজস্ব সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার জেলা...

নোয়াখালীতে তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১ 

নোয়াখালীর হাতিয়ায় তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে ফার্মেসি দোকানে ডেকে নিয়ে ধর্ষণের...

শিবচর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান দেলোয়ার আটক

মাদারীপুরের শিবচর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক ভাইস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা