রাজনীতি

গুম হওয়া নেতাদের সন্ধ্যানে রাজপথে নামুন

নিজস্ব প্রতিবেদক: গুম হওয়াদের সন্ধানের দাবিতে সরকারকে বাধ্য করার আহ্বান জানিয়েছেন নাগরিক ঐক্যর আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না। এ জন্য সবাইকে ঐক্যবদ্ধ হয়ে রাজপথে নামার আহ্বান জানিয়েছেন তিনি।

সোমবার (৩০ আগস্ট) সকালে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় তিনি এ আহ্বান জানান। গুম হওয়া ব্যক্তিদের স্মরণে আন্তর্জাতিক দিবস উপলক্ষে 'মায়ের ডাক' এর ব্যানারে এ সভার আয়োজন করা হয়।

মান্না অভিযোগ করে বলেন, বন্দুকের নল দিয়ে যে সরকার ক্ষমতায় আছে, তাঁদের কাছে কান্নার দাম নেই। জনগণের কাছে তাঁদের জবাবদিহি নেই। এ অবস্থায় নিখোঁজদের সন্ধানের জন্য সরকারকে বাধ্য করার আহ্বান জানান মান্না। তিনি বলেন, 'কান্নাকে বারুদে পরিণত করতে হবে। সবাইকে ঐক্যবদ্ধ করতে হবে। রাজপথে যেতে হবে।

সরকারকে ইঙ্গিত করে মান্না বলেন, এই সরকার হৃদয়হীন। গুমের ঘটনা তাঁরা জানে। কিন্তু বলে না। যদি বলে, তবে তাঁরা (সরকার) থাকে না। মানুষকে ভুলিয়ে দেওয়ার জন্য তাঁরা উড়াল ট্রেনের গল্প বলে।'


সাননিউজ/জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শহীদ জিয়ার বাংলাদেশ : মিনবেন থেকে মিনসিন...........

তারেক রহমানের চীন সফর আবারও মনে করিয়ে দিল- বাংলাদেশ-চীন সম্পর্কের ইতিহাস শুধু...

মার্কিন আক্রমণ মোকাবেলায় কানাডার প্রস্তুতি

যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি সশস্ত্র সংঘাতের সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ হলেও, মার্...

দীর্ঘ নয় মাস পর শুটিংয়ে ফিরছেন তানিয়া বৃষ্টি

দীর্ঘ প্রায় নয় মাস অভিনয় থেকে দূরে থাকার পর আবারও শুটিংয়ে ফেরার প্রস্তুতি নিচ...

পাকিস্তানে কেন্দ্রীয় সরকার ও পাখতুনখোয়া প্রদেশ মুখোমুখি অবস্থানে

পাকিস্তানের রাজনীতিতে নতুন করে তীব্র সংঘাতের আবহ তৈরি হয়েছে। কারাবন্দী সাবেক...

অবৈধভাবে সার মজুত করে সব পদ হারালেন জামায়াত নেতা

সিরাজগঞ্জের কামারখন্দে নিয়মবহির্ভূতভাবে সার মজুত ক...

‘শেখ হাসিনার বাংলাদেশ’ লেখা ব্যানার, প্রধান শিক্ষক আটক

বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আয়োজিত র‍্যালিতে &ls...

ডেঙ্গুতে ৬ জেলায় আরও ৯ জনের মৃত্যু

সারাদেশে এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গ...

গণমাধ্যম নিয়ন্ত্রণের কোনো চেষ্টা বা ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী

সরকার গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো চেষ্টা করছে...

বিপুল মোবাইল এক্সেসরিজ ও চোরাই মুঠোফোনসহ গ্রেপ্তার ১৩

রাজধানীর গুলিস্তান এলাকায় অভিযান চালিয়ে ৩১৬টি চোরা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা