রাজনীতি

‘ডিএনএ টেস্টে জিয়ার লাশের বিতর্ক শেষ হবে’

সাভার প্রতিনিধি: আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শাজাহান খান বলেছেন, চন্দ্রিমা উদ্যানে সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে সমাহিত করা হয়েছিল কি-না, সেখানে জিয়ার লাশ আছে কি-না, ডিএনএ টেস্ট করলেই সেটার বিতর্ক শেষ হয়ে যাবে।

রোববার (২৯ আগস্ট) রাতে আশুলিয়ায় জাতীয় শোক দিবস উপলক্ষে এক আলোচনা সভায় এ কথা বলেন তিনি।

শাজাহান খান বলেন, জিয়াউর রহমানের লাশ নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে। ওখানে (চন্দ্রিমা উদ্যানে) জিয়াউর রহমানের লাশ নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী। একটা দেশের সরকারপ্রধান কি তথ্য না জেনে বলতে পারেন? তার ওপর তিনি বঙ্গবন্ধুকন্যা, শেখ হাসিনা। তিনি তথ্য না জেনে বলেননি। তিনি ফালতু কথা বলার মানুষ না। যদি আজকে প্রমাণ করতে চান, প্রমাণ করুন। ডিএনএ টেস্ট করুন।’

তিনি আরও বলেন, কথাটা আজকের না। জিয়াউর রহমানকে যখন এখানে দাফন করা হয়, তখনই এই প্রশ্ন উঠেছিল। কে দেখেছে এই লাশ? তার ছেলে, স্ত্রী কেউ তার লাশ দেখেননি। কোন মানুষও দেখেননি। এটা তাহলে কার লাশ? এ নিয়ে বিতর্ক উত্থাপিত হয়েছিল তখনই।

এর আগে আওয়ামী লীগের এই নেতা আশুলিয়া প্রেসক্লাব চত্বরে বঙ্গবন্ধুর ম্যুরালো ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে এক মিনিট নীরবতা পালন করেন।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বস্তির অলিগলি থেকে নতুন সেনসেশন আরেক লিওনেল

আর্জেন্টিনা ফুটবলে 'লিওনেল' নামটি মানেই অন্যরকম এক আবেগ। নীল-সাদা জার...

ভালো ফল নয়, দক্ষতা অর্জনে ভাষা শিখতে হবে: ববি হাজ্জাজ

ভাষাশিক্ষাকে কেবল পরীক্ষায় ভালো ফল অর্জনের মধ্যে সীমাবদ্ধ না রেখে...

প্রথম ইনিংসে ৩৪৬ রানে অলআউট টাইগাররা, জবাবে ব্যাট করছে আফগানরা

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করে স...

কেরালার সাবেক মুখ্যমন্ত্রী বিজয়ন আটক

রাজধানী দিল্লি ও এর আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাঁড়াশি অভিয...

আফগানদের প্রতিরোধে ধুঁকছে বাংলাদেশ

আবুধাবিতে যেন প্রতীক্ষার এক মহাকাব্য রচিত হলো টেস্টের দ্বিতীয় দিনে। ব্যাট ও ব...

খাগড়াছড়িতে কৃষি পণ্যের রপ্তানি সক্ষমতা বৃদ্ধিতে মতবিনিময় সভা

পার্বত্য চট্রগ্রামের খাগড়াছড়িতে উৎপাদিত কৃষি পণ্...

এবার আচারের বয়ামে হীরা, সোনা, প্লাটিনাম ও রুবি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এবার আচারের...

জমি দখলের প্রতিবা‌দে সমা‌বেশ-বি‌ক্ষোভ মি‌ছিল

রাতের আধাঁরে দুই শত বছরের পুরানো কাঁঠাল গাছসহ বিভি...

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, ছুটি ঘোষণা

জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন এবং পালন সংক্রান্ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা