রাজনীতি

জনগণের নিকট জবাবদিহি করতে বাধ্য থাকবেন

নিজস্ব প্রতিবেদক: রাষ্ট্রের সকল কর্মকাণ্ডের জন্য নির্বাচিত সংসদ সদস্যগণ সংসদীয় নির্বাচনী এলাকার জনগণের নিকট সরাসরি দায়ি থাকবেন এবং জনগণের নিকট জবাবদিহি করতে বাধ্য থাকবেন বলে মন্তব্য করেছেন গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন।

রবিবার (২৯ আগস্ট) জাতীয় প্রেস ক্লাবে গণফোরামের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

এসময় কামাল হোসেন বলেন, রাষ্ট্রপরিচালনায় জনগণের রাজনৈতিক ক্ষমতা, নেতৃত্ব ও কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে হলে রাষ্ট্রের আইন প্রণয়নের ক্ষেত্রে জনগণের ভোটে নির্বাচিত সংসদ সদস্যদের চিন্তা ও বিবেকের স্বাধীনতা নিশ্চিত করতে হবে। সেই সাথে দলীয় আনুগত্যশীল রাষ্ট্রযন্ত্রের পরিবর্তে দেশের মালিক জনগণের প্রতি আনুগত্যশীল রাষ্ট্রযন্ত্র গড়ে তুলতে হবে। বাংলাদেশের গণতান্ত্রিক রাজনীতিতে সামগ্রিকভাবে পুনর্গঠনের লক্ষ্যে করণীয় স্থির করতে হবে এবং বাস্তবায়নের অন্যতম কৌশল হিসেবে জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে।

তিনি বলেন, সংবিধানের ৭০ অনুচ্ছেদের বিধান মতে জনগণের স্বার্থ অধিকার ও অভিপ্রায় অনুযায়ী রাষ্ট্রের জন্য আইন প্রণয়নের ক্ষেত্রে জনগণের দ্বারা নির্বাচিত প্রতিনিধিদের স্বাধীন চিন্তা ও বিবেকের স্বাধীনতা হরণ করে রাষ্ট্রপরিচালনায় জনগণের কার্যকর অংশগ্রহণের বিধানকে অগ্রাহ্য করা হয়েছে। জনগণ রাজনৈতিক ক্ষমতার নেতৃত্ব ও কর্তৃত্ব প্রতিষ্ঠার গণতান্ত্রিক পদ্ধতি নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে জনগণের পক্ষে রাষ্ট্রের আইন প্রণয়ন করে নিজেদের অর্থনৈতিক রাজনৈতিক ও সামাজিক অধিকারসমূহ নিশ্চিত করবে এবং নির্বাহী বিভাগের হস্তক্ষেপমুক্ত স্বাধীন বিচার ব্যবস্থা কার্যকর করবে।

কামাল হোসেন আরও বলেন, রাষ্ট্রের সকল কর্মকাণ্ডের জন্য নির্বাচিত সংসদ সদস্যগণ সংসদীয় নির্বাচনী এলাকার জনগণের নিকট সরাসরি দায়ি থাকবেন এবং জনগণের নিকট জবাবদিহি করতে বাধ্য থাকবেন। সংবিধানের ৭০ অনুচ্ছেদ সংশোধন করতে হবে। মহামান্য রাষ্ট্রপতিকে দায়িত্ব পালনের ক্ষেত্রে পরামর্শ দেওয়ার সাংবিধানিক বিধানের ৪৮(৩) অনুচ্ছেদ সংশোধন করতে হবে। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী পদের মতো যোগ্যতা, মেয়াদ, ক্ষমতা ও জবাবদিহিতা নিশ্চিত করে সাংবিধানিক আইনের মাধ্যমে ন্যায়পাল নিয়োগের ব্যবস্থা করতে হবে। দলীয় রাজনৈতিক সমাবেশ ও কর্মকাণ্ডে অংশগ্রহণ থেকে বিরত থাকতে হবে। প্রাতিষ্ঠানিক ব্যবস্থা নিশ্চিত করার লক্ষ্যে নির্বাচন কমিশন, সরকারি কর্ম কমিশন, দুর্নীতি দমন কমিশন, জনপ্রশাসন, পুলিশ প্রশাসন ও স্থানীয় সরকারসহ শাসন ব্যবস্থার মৌলিক সংস্কার করতে হবে। নির্বাহী বিভাগের প্রভাব ও হস্তক্ষেপমুক্ত স্বাধীন বিচার ব্যবস্থা কার্যকর করতে হবে।

কামাল হোসেন বলেন, আন্দোলনের মধ্য দিয়ে সরকারকে বিদায় দিতে হবে। দেশকে বাঁচাতে হবে। জ্বালাও-পোড়াও আন্দোলন নয় দেশ গড়ার আন্দোলন চালিয়ে যেতে হবে। জনগণের ঐক্যের উপর ভর করে গণফোরামের কার্যক্রম পরিচালিত হচ্ছে। এ শক্তিকে নিয়ে এগিয়ে যেতে হবে বলে জানান গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন।

সাননিউজ/জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নোবিপ্রবিতে শিক্ষক দম্পতির বিরুদ্ধে মার্ক টেম্পারিংয়ের অভিযোগ

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) পরিসংখ্যান...

ড. জন লি লিগ্যাসি অ্যাওয়ার্ডের জন্য নির্বাচিত বাংলাদেশি শিক্ষাবিদ

মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার বাংলাদেশি ইন্টারন্যাশনাল স্টুডেন্টস অ...

‘ভুতুড়ে’ বিদ্যুৎ বিলে দিশেহারা গ্রাহক

দেশের বিভিন্ন এলাকায় প্রি-পেইড ও স্মার্ট বিদ্যুৎ মিটারের গ্রাহকদের মধ্যে অস্...

ঝালকাঠিতে কবি স্মরণ, যুক্ত ছিলেন তারেক রহমান

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উপলক্ষে ঝালকাঠিতে ভিডিও কনফারেন্স এর...

বিদেশ-ফেরত কর্মীদের পুনর্বাসনে সমন্বিত উদ্যোগের আহ্বান

মুন্সীগঞ্জে বিদেশ-ফেরত কর্মীদের টেকসই পুনরায় একত্রীকরণ, কর্মসংস্থান সৃষ্টি এব...

তৃতীয় বিয়েতে আমির, অতিথি দুই সাবেক স্ত্রী

বলিউড তারকা আমির খান আবারও নতুন জীবনে পা রাখতে চলেছেন। আগামী ৫ জুলাই প্রেমিকা...

হামে ২৪ ঘণ্টায় আরও ৫ শিশুর মৃত্যু

দেশে হামের সংক্রমণ উদ্বেগজনক হারে বাড়ছে, আর এর প্রভাব সবচেয়ে বেশি পড়ছে শিশুদে...

শেরওয়ানির জন্য থামল ফ্লাইট, তদন্তে কর্তৃপক্ষ

ঢাকা থেকে চট্টগ্রামগামী একটি অভ্যন্তরীণ ফ্লাইটে ঘটেছে অস্বাভাবিক এক ঘটনা। উড্...

খামেনির দাফন ঘিরে ৭ দিনের কর্মসূচি

ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির দাফনকে কেন্দ্র করে সপ্তাহজু...

লঘুচাপে বাড়ছে বৃষ্টি, ৪ জেলায় বন্যার শঙ্কা

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় সৃষ্ট লঘুচাপের প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা