রাজনীতি

ছাত্রদলের মিছিলে ছাত্রলীগের হামলা

নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ছাত্রদলের মিছিলে বাইক নিয়ে ছাত্রলীগের নেতা-কর্মীরা হামলা করেছেন বলে অভিযোগ করেছে ছাত্রদল। এতে ছাত্রদলের ১০ নেতা-কর্মী আহত হয়েছে বলে দাবি করেছেন সংগঠনটির কবি জসীম উদ্দীন হল ছাত্রদলের সিনিয়র সহসভাপতি আবিদুল ইসলাম খান। আহতরা ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

রোববার (২৯ আগস্ট) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন নাহার হলের পাশে মিশুক-মনির চত্বরের সামনে হামলা চালানো হয়েছে বলে দাবি ছাত্রদল কর্মীদের।

ছাত্রদলের নেতা-কর্মীরা জানান, তাদের কেন্দ্রীয় সংসদের সাংগঠনিক সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল ও সহসাংগঠনিক সম্পাদক মশিউর রহমান রনিকে গ্রেফতারের প্রতিবাদ এবং তাদের মুক্তির দাবিতে রোববার সকাল ১০টায় শহীদ মিনার থেকে মিছিল শুরু করা হয়।

ছাত্রদল নেতা আবিদুল ইসলাম খান বলেন, আমরা মিছিল নিয়ে মিশুক-মনির চত্বরের সামনে আসলে ছাত্রলীগের নেতা-কর্মীরা বাইকে করে লাঠিসোঁটা হাতে সামনে থেকে মিছিলে ঢুকে পড়ে। তাদের হামলা এতই অতর্কিত ছিল যে, আমরা তাদের কারও চেহারা দেখারই সুযোগ পাইনি।

ছাত্রলীগ হামলা করেছে কি না এমন প্রশ্নে কোনো পরিষ্কার উত্তর দেননি সংগঠনটির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন।

তিনি বলেন, নৈরাজ্যবাদী কর্মকাণ্ডের মাধ্যমে যারা রাজনীতি পরিচালনা করে, মুক্তিযুদ্ধের ইতিহাসকে যারা বিকৃত করতে চায়, তাদের বিরুদ্ধে সাধারণ শিক্ষার্থীরা প্রতিরোধ গড়ে তুলতে গণতান্ত্রিক প্রতিবাদ জানাবে এটাই স্বাভাবিক।

হামলার দায় অস্বীকার করেছেন কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য। তিনি বলেন, তারা বানোয়াট গল্প বানিয়েছে। ছাত্রলীগ তাদের ওপর কোনো হামলা করেনি। আমাদের ত্রাণ বিতরণের প্রোগ্রাম ছিল৷ প্রোগ্রাম শেষে আমরা ফিরছিলাম। বিপরীত রাস্তা দিয়ে তারা মিছিল নিয়ে যাচ্ছে। হঠাৎ কয়েকটা অ্যাম্বুলেন্স হর্ন বাজিয়েছে। হর্ন শুনেই তারা দৌড় মারছে। কী বুঝে তারা দৌড় দিছে নিজেও জানি না।

ছাত্রদলের নেতা-কর্মীরা আহত হয়ে ঢাকা মেডিক্যাল কলেজে ভর্তির কথা বললেও মেডিক্যাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া বলেন, এখন পর্যন্ত ছাত্রদলের কেউ আহত হয়ে ঢাকা মেডিক্যালে আসেননি।

সাননিউজ/জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ষষ্ঠী দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, ঢাকেশ্বরী মন্দিরে বিশ্বশান্তির প্রার্থনায় মুখরিত প্রাঙ্গণ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুক্রবার...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

ঘোর বিপদে ইউক্রেন!

রাশিয়ার অবিরাম ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মুখে সামরিক দিক থেকে চরম অস্তিত্ব...

ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা অলরাউন্ডার জ্যাক ক্যালিস পা রাখলেন ৫১তম বছরে

ক্রিকেটের বরপুত্র ও সর্বকালের অন্যতম সেরা অলরাউন্ডার জ্যাক ক্যালিস পা রাখলেন...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

প্রশ্নপত্র ফাঁস চক্রের মূল হোতাসহ ৭ সরকারি-বেসরকারি কর্মচারি গ্রেপ্তার

সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের বহুল আলোচিত ঘটনা...

দিল্লিতে ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে আটক

ভারতের নির্বাচন কমিশনে ভোটার তালিকা সংশোধনে অনিয়মের অভিযোগ তুলে পদত্যাগের দা...

বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারত্ব চুক্তির পথে বাংলাদেশ : অর্থমন্ত্রী

বিশ্বব্যাংকের সঙ্গে একটি নতুন কান্ট্রি পার্টনারশিপ বা অংশীদারত্ব চুক্তি স্বাক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা