রাজনীতি
বঙ্গবন্ধুকে হত্যা

 আওয়ামী লীগের নেতারাই প্রতিরোধের ডাক দেয়নি

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক বলেছেন, ১৯৭৫ সালে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পরে আওয়ামী লীগের শীর্ষ নেতাদের কাছ থেকে প্রতিরোধ বা প্রতিবাদের ডাক আসেনি। আর প্রতিবাদের ডাক আসেনি বলে সেই সময় খুনিদের বিরুদ্ধে সে সময় প্রতিরোধ গড়ে তোলা যায়নি।

শনিবার (২৮ আগস্ট) ঢাকা মহানগর দক্ষিণের ডেমরা থানা আওয়ামী লীগ আয়োজিত জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভায় তিনি এ কথা বলেন। এ সময় দোয়া মাহফিল ও ত্রাণ বিতরণ করা হয়।

ডেমরা থানা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট রফিকুল ইসলাম মাসুদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আলহাজ্ব মশিউর রহমান মোল্লা সজলের পরিচালনায় বক্তব্য রাখেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব হুমায়ুন কবির, ঢাকা-৫ আসনের সংসদ সদস্য কাজী মনিরুল ইসলাম মনু, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সহ-সভাপতি মিজবাউর রহমান ভূইয়া রতন, সহ-সভাপতি শরফুদ্দিন আহম্মেদ সেন্টু, সাংগঠনিক সম্পাদক গোলাম সারোয়ার কবির, সদস্য সালাউদ্দিন বাদল, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এফ.এম শরিফুল ইসলাম শরিফ, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের কাউন্সিলর সৈয়দা রোকসানা ইসলাম চামেলী, ওয়ার্ড কাউন্সিরর মাহমুদুল হাসান পলিন, সালাহ উদ্দিন আহমেদ ও আতিকুর রহমান আতিক প্রমুখ।
অনুষ্ঠান শেষে ১৫ আগস্ট ও ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহত সকল শহীদদের স্মরণে দোয়া করা হয়।

বিএনপি’র প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান পাকিস্তানের গুপ্তচর ছিলেন দাবি করে নানক বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্টের মর্মান্তিক হত্যাকাণ্ড আমাদের জন্য চরম শিক্ষা। বঙ্গবন্ধুসহ তার পরিবারের নিহত সকল সদস্যদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাই। আর এ শিক্ষা নিয়েই মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী-দেশপ্রেমিকদের দলের কর্মী বানাতে হবে। তাহলেই একটি আর্দশ দল হিসেবে আওয়ামী লীগ পূনর্গঠন হবে। ৭৫ এর এ ঘটনা কেন ঘটল এটা খুঁজতে হলে ৭১ কে খুঁজতে হবে। জেনারেল জিয়া পাকিস্তানের গুপ্তচর হিসেবে মুক্তিযুদ্ধকে ধ্বংস করতে চেয়েছিলেন। কিন্তু ব্যর্থ জিয়া ও তার সকল সহযোগী স্বাধীনতা বিরোধীরা বঙ্গবন্ধুকে স্বপরিবারে হত্যার পরিকল্পনা করে। কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানা বিদেশে থাকায় প্রাণে বেঁচে যায়। আজকে শেখ হাসিনা বেঁচে আছেন বলেই তার নেতৃত্বে বাংলাদেশ বিশ্বের দরবারে রোল মডেলে পরিচিতি পেয়েছে।

তিনি বলেন, বিএনপির নেত্রী বেগম খালেদা জিয়া, গোলাম আযম ও নিজামীর নেতৃত্বে ২১ আগস্ট শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে গ্রেনেড হামলা চালানো হয়েছিল।

সরকারকে পরাজিত করতে হবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এমন বক্তব্যের সমালোচনা করে নানক বলেন, তারা আবারও এই ধরনের কর্মপরিকল্পনা করলে দাঁত ভাঙা জবাব দেওয়া হবে। দলের দুঃসময়ে নেতাকর্মীদের সব সময় দলের জন্য প্রস্তুত। তবে এজন্য দলের যোগ্য এবং ত্যাগী নেতাদের পদে স্থান দিতে হবে। মনে রাখতে হবে বিএনপি-জামায়াতের মতাদর্শ কারীরা যে দলে ঢুকে সে দল কখনোই দেশের জন্য সুফল বয়ে আনতে পারেনা। আর ৭১ এর দালালরা এদেশে কখনোই তাদের উদ্দেশ্য সফল করতে পারবে না। বরং তাদের এদেশ থেকে চিরতরে উৎখাত করা হবে। এখনো একটি কুচক্রি মহল শেখ হাসিনার উন্নয়নকে দুর্বার গতিকে বাধাগ্রস্ত করতে চাচ্ছে। কিন্তু শেখ হাসিনার নেতৃত্বে গড়া বাংলাদেশের সুসংগঠিত আওয়ামী লীগ ও এদেশের মানুষ ওই কুচক্রিদের কখনোই সফল হতে দেবে না। এদেশেকে উন্নত দেশে রূপান্তর করতে কোন বাধাই টিকে থাকতে পারবে না। আল্লাহর রহমতে দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বেই বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে উঠবে।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভোগান্তি থেকে বিশৃঙ্খলার শঙ্কা

চাহিদামতো জ্বালানি তেল না পাওয়ার মতো পরিস্থিতিকে কাজে লাগিয়ে বিশৃঙ্খল পরিস্থি...

লক্ষ্মীপুরের ৯ জেলে নিখোঁজ, পরিবারের আহাজারি

গভীর সমুদ্রে মাছ ধরতে গিয়ে লক্ষ্মীপুরের ৯ জনসহ ১৬ বাংলাদেশি জেলে নিখোঁজ হয়ে...

পাহাড়ে "বৈসাবি" উৎসবের আনন্দ, চলছে প্রস্তুতি  

আবু রাসেল সুমন : পার্বত্য চট্টগ্রামে বর্ষবরণকে ঘিরে পাহাড়ের...

মা–বাবার ওপর হামলার অভিযোগ সন্তানের বিরুদ্ধে

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার ছোটবাইশদিয়া এলাকায় মা–বাবার ওপর হামলার গু...

ইরানের ইউরেনিয়াম দখলে নিতে মরিয়া ট্রাম্প !

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যুদ্ধে উত্তেজনা কমার কোনো ইঙ্গিত নেই। একদ...

হরমুজে আটকে পড়া ৬ বাংলাদেশি জাহাজ নিরাপদে পার হবে

হরমুজ প্রণালিতে আটকে পড়া ছয়টি বাংলাদেশি জাহাজ নিরাপদে পার হতে তেহরান সর্বাত্ম...

সংবিধান সংশোধনে কমিটি আসছে: চিফ হুইপ

সংবিধান সংশোধনে একটি বিশেষ সংসদীয় কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন চিফ হুইপ নূ...

বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরির মাধ্যমে অর্থনীতিকে পুনরুজ্জীবিত করা হবে: খসরু

সরকার ঋণ ও টাকা ছাপানোর ওপর নির্ভর না করে বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরির মাধ্যমে...

জমে উঠেছে মাদারীপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচন

জমে উঠেছে মাদারীপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচন। মাদারীপুর জেলা আইনজীবী সমিত...

মুন্সীগঞ্জে অটোরিকশায় ভুয়া তালিকা করে টাকা আদায়ের অভিযোগ!

মুন্সীগঞ্জের বিভিন্ন সড়কে হঠাৎ ছড়িয়ে পড়া একটি ভুয়া ভাড়া তালিকাকে ঘিরে দেখা দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা