রাজনীতি

সেপ্টেম্বরে শিক্ষাপ্রতিষ্ঠান না খুললে আন্দোলন

নিজস্ব প্রতিবেদক: আগামী সেপ্টম্বরে শিক্ষাপ্রতিষ্ঠান না খুললে বৃহৎ আন্দোলন শুরু হবে বলে হুঁশিয়ারি জানিয়েছেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না।

শনিবার (২৮ আগস্ট) দুপুরে জাতীয় প্রেসক্লাবে ছাত্র শিক্ষক অভিভাবক ফোরাম আয়োজিত সমাবেশে এ দাবি জানিয়েছেন তিনি। পাশাপাশি ১৭ অক্টোবর নয়, আজকেই শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবি করেছেন মাহমুদুর রহমান মান্না।

মাহমুদুর রহমান মান্না বলেন, এখন পর্যন্ত অধিকাংশ শিক্ষার্থী প্রথম ডোজ টিকা নিতে পারেনি। দ্বিতীয় ডোজ কবে দেওয়া হবে তার কোন ঠিক নেই। তাই আর দেরি না করে আজকেই শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিন।

স্কুল-কলেজ, বিশ্ববিদ্যালয় খুলে দিয়ে শিক্ষার্থীদের ডেকে শিক্ষাপ্রতিষ্ঠানে টিকা দেওয়ার ব্যবস্থা করার কথা জানিয়ে তিনি বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিয়ে শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের টিকা দিন। সরকার বলেছিল দিনে এক কোটি করে টিকা দেবে কিন্তু সব শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী মিলিয়ে ৩৭ লাখ টিকা এতদিনেও সরকার দিতে পারেনি।

সেপ্টেম্বরের মধ্যেই শিক্ষাপ্রতিষ্ঠান না খুললে বৃহৎ আন্দোলন শুরু হবে বলে হুঁশিয়ারি জানিয়ে মান্না বলেন, 'সরকার কোটা, ভ্যাট, সড়ক আন্দোলনের মতো শিক্ষার্থীদের আন্দোলনের কথা ভেবে ভয়ে শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে না। সেপ্টেম্বরের মধ্যেই শিক্ষা প্রায় না খুললে ছাত্র, শিক্ষক ও অভিভাবকেরা মিলে বৃহৎ আন্দোলনে নামবে।'

সমাবেশে আরও উপস্থিত ছিলেন শওকত মাহমুদ, বিএনপির যুগ্ম-মহাসচিব খায়রুল কবির খোকন, নাজিমুদ্দিন আলম, লেবার পার্টির সভাপতি মোস্তাফিজুর রহমান ইরান, বিকল্পধারার সভাপতি নুরুল আলম বেপারী প্রমুখ।

সাননিউজ/জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় চা শ্রমিকদের পূর্ণ উৎসব বোনাস না দেওয়ার অভিযোগ

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চা-শ্রমিকদের পূর্...

সাজেকে নিরাপত্তা নিশ্চিত করা ও ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবী

সাজেকে পর্যটকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত এবং ভ্র...

বাংলাদেশি বংশোদ্ভূত সুলিভানকে নিয়ে বার্সা-রিয়ালের লড়াই

বয়স সবেমাত্র ১৭ বছর পেরিয়েছে। এরই মধ্যে মার্কিন জাতীয় দলের হয়ে জালের দেখা...

বাবুগঞ্জে দুর্গাপূজার প্রস্তুতি সম্পন্ন, উৎসবের অপেক্ষা

আর মাত্র দুদিন পরই শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের...

বিমানবন্দরের সামনের সড়কে প্রোশাক শ্রমিকদের বিক্ষোভ-সড়ক অবরোধ

ন্যূনতম বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে রাজধানীর উত...

নভেম্বরেই জাতীয় গ্রিডে রূপপুরের বিদ্যুৎ

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে আগামী নভেম্বরের মধ্যে জাতীয় গ্রিডে বিদ্য...

এআই দিয়ে ভুয়া কনটেন্ট তৈরি অপরাধ: মেহজাবীন

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে কারও নামে মিথ্যা ও বানোয়াট...

পরিবার নিয়ে অপপ্রচার, আইনি ব্যবস্থার হুঁশিয়ারি ওমর সানীর

স্ত্রী চিত্রনায়িকা মৌসুমী ও ছেলে ফারদিন এহসান স্বাধীনকে ঘিরে সামাজিক যোগাযোগম...

ঢাবি ও ইউপিআর ইনফোর মধ্যে অংশীদারিত্ব চুক্তি

শিক্ষার্থী এবং শিক্ষকদের দক্ষতা উন্নয়ন ও সক্ষমতা ব...

দেড় কোটি টাকার বাজেটে দুর্গাপূজার প্রস্তুতি তুঙ্গে

রাজধানীর ঐতিহাসিক ঢাকেশ্বরী জাতীয় মন্দির মেলাঙ্গনে শুরু হয়েছে সনাতন ধর্মাবল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা