রাজনীতি

বিশ্ববিদ্যালয় খোলার সঙ্গে সরকার হটানোর ষড়যন্ত্র চলছে

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিশ্ববিদ্যালয় খোলার প্রস্তুতির সাথে সাথে নানা গোষ্ঠী সরকার হটানোর ষড়যন্ত্র করছে। তারা বিশ্ববিদ্যালয়গুলো অস্থিতিশীল করার প্রস্তুতি নিচ্ছে। সে ক্ষেত্রে ছাত্রলীগের নেতাকর্মীদের সতর্ক থাকতে হবে।

শুক্রবার (২৭ আগস্ট) সকালে গুলিস্তানের বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে জাতীয় শোক দিবস উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ আয়োজিত আলোচনায় সভায় এসব কথা বলেন তিনি।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এ সময় চন্দ্রিমা উদ্যানে সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবর নেই, প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার এমন মন্তব্যের কথা উল্লেখ করে বলেন, প্রধানমন্ত্রী জিয়াউর রহমানের লাশ নিয়ে ঐতিহাসিক সত্যের উদঘাটন করেছেন।

এ সময় বিএনপি নেতাদের প্রতি চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে আও্যামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেন, চন্দ্রিমা উদ্যানে দাফন করা বাক্সে জিয়াউর রহমানের লাশ ছিলো পারলে সেটা প্রমাণ করুন।

মিথ্যা দিয়ে সত্য ইতিহাস চাপিয়ে রাখা যাবে না মন্তব্য করেন নানক।

আলোচনা সভায় আলচক হিসেবে আরও উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. মিজানুর রহমান, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক।

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি সনজিত চন্দ্র দাশের সভাপতিত্বে সভার শুরুতে ১৫ আগস্ট নিহতদের স্মরণে এক মিনিত নিরবতা পালন করা হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন ডাকসুর সাবেক এজিএস ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

পদত্যাগ করে যা বললেন ভারতের নারী বিশ্বকাপ জয়ী অধিনায়ক

গত বছর ওয়ানডে বিশ্বকাপে প্রথমবার ভারতকে শিরোপা জেত...

রাহুল-প্রিয়াঙ্কাকে পাঁজাকোলা করে তুলে নিয়ে গেল পুলিশ

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং বিতর্কিত ভোটার তালিকা সংশ...

ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের কল্যাণে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী তারেক রহমান

ধর্ম, বর্ণ, শ্রেণি ও পেশার কোনো ভেদাভেদ নয়, বরং দেশের প্রতিটি নাগরিকের সমান অ...

আইসিসির নতুন চক্রে আসছে বড় চমক

রেড-বল ক্রিকেটের রোমাঞ্চ ও জনপ্রিয়তা বিশ্বজুড়ে দিন দিন যেভাবে বৃদ্ধি পাচ্ছে...

ফেডারেশন কাপে বসুন্ধরা ও মোহামেডানের বড় জয়

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খেলেও ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর...

প্রথম ওয়েব ফিল্ম নিয়ে দারুণ উচ্ছ্বসিত পায়েল

সাধারণ প্রেমের গল্প কিংবা ত্রিকোণ প্রেমের গণ্ডি পেরিয়ে বিবাহিত জীবনের টানাপোড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা