রাজনীতি

প্রতিনিয়ত বলা হচ্ছে, এটা অসার বাচলতা

নিজস্ব প্রতিবেদক: মুক্তিযুদ্ধে জিয়াউর রহমানের অবদান নিয়ে প্রধানমন্ত্রীর দেয়া বক্তব্যের সমালোচনা করে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, তিনি মুক্তিযুদ্ধে অংশ নিয়েছেন কি-না তার কোনো প্রমাণ নেই। কে বলছেন? স্বয়ং প্রধানমন্ত্রী। এটা কি তিনি বলতে পারেন? দেশের বরেণ্য একজন মুক্তিযোদ্ধা সেক্টর কমান্ডার ও স্বাধীনতার ঘোষক, তাকে নিয়ে প্রতিনিয়ত এ ধরনের কথা বলা হচ্ছে। এটা অসার বাচলতা।

শুক্রবার (২৭ আগস্ট) সকালে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের মাজারে পুষ্পার্ঘ অর্পণ শেষে সাংবাদিকদের সঙ্গে এসব কথা তিনি। এ সময় উপস্থিত ছিলেন বিএনপির শিক্ষাবিষয়ক সম্পাদক ড. ওবায়দুল ইসলাম, নির্বাহী কমিটির সদস্য আকরামুল হাসান মিন্টু, ছাত্রদল সভাপতি ফজলুর রহমান খোকন, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল ও সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম আমিন প্রমুখ।

বিএনপির মুখপাত্র রিজভী বলেন, আজকে চারিদিকে কোনো ন্যায়-অন্যায় নেই। কোনো সত্য নেই। এদেশের শ্রেষ্ঠ সন্তান জিয়াউর রহমান, তাকে প্রতিনিয়ত অপমান করা হচ্ছে। প্রতিনিয়ত নানাভাবে কটূক্তি করা হচ্ছে। যারা সত্যিকার অর্থেই মুক্তিযুদ্ধে অংশ নেয়নি, আজকে তারা বাংলাদেশে অবস্থান করেছেন, ঢাকায় অবস্থান করেছেন পাকিস্তানের সামরিক বাহিনীর তত্ত্বাবধানে। এমনকি তারাই আজকে বরেণ্য মুক্তিযোদ্ধা সম্পর্কে এ ধরনের কথা বলছেন। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

তিনি আরও বলেন, আমরা মনে করি, আজকের এই গণতন্ত্রের ঘাটতির যুগে স্বাধীনভাবে কথা বলতে গেলে যে নিপীড়ন-নির্যাতন সেখান থেকে অনুপ্রেরণা পেতে, সর্বোপরি আজকে চারিদিকে একটি ভয় ও অন্ধকারের মধ্যে আমাদের জাগিয়ে তোলে কাজী নজরুল ইসলামের লেখনী। কাজী নজরুল ইসলাম গোটা জাতিকে সমস্ত অর্গল ভেঙে সমস্ত শিকল ভেঙে সামনে এগিয়ে যাওয়ার যে তাগিদ দেন, সেটা অপরসীম।

বিএনপির এই নেতা বলেন, আজ নজরুলের কবিতা থেকেই বলতে চাই, ‘আজ সৃষ্টি সুখের উল্লাসে’ আমরা নতুন করে সৃষ্টি করবো গণতন্ত্র। আজকে অবরুদ্ধ গণতন্ত্রকে অর্গল মুক্ত করবো। আমরা ব্যক্তিস্বাধীনতা ও নাগরিক স্বাধীনতা নিশ্চিত করে সৃষ্টি সুখের উল্লাসে অরাজকতা অমানিশা দূরীভূত করে সূর্যের আলো নিয়ে এসে বাংলাদেশকে ভরিয়ে তুলবো।

তিনি আরও বলেন, আজ জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৫তম মৃত্যুবার্ষিকী। আমাদের জাতীয় জীবনে জাতীয় কবির অবদান যে কত অসীম তা বলা বাহুল্য। আমরা যখন মিছিল করি, যখন অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করি, প্রতিবারই আমাদের প্রেরণা দেয় তার বিদ্রোহী লেখনী। তার কবিতা গান লেখনী সবকিছু আমাদের অনুপ্রাণিত করে। আমরা যখন শান্তির কথা বলি একে অপরের সঙ্গে মমত্বের কথা বলি তখনো কাজী নজরুল ইসলাম অনবদ্য মহিমায় প্রেরণা যোগান। জাতীয় কবির এই মৃত্যুবার্ষিকীতে আমি তার আত্মার প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে আবিদ শেখ...

‎শিশু ধর্ষণ: পাঁচ বছর পর আদালতের রায়ে যুবকের মৃত্যুদণ্ড

ফরিদপুরের আলফাডাঙ্গায় স্কুলে যাওয়ার পথে আট বছরের...

বিএনপির সাবেক ৫ বারের এমপি আব্দুল হাই আর নেই

বর্ষীয়ান রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা, সাবেক উপমন্...

মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস

দ্বিতীয় দফায় মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য...

পাকিস্তানের পেশোয়ারে ছাদ ধসে প্রাণ গেল ২৯ জনের

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের রাজধানী পেশোয়ারে এক মর্মান্তিক দুর্ঘ...

বিশ্বে চীনের মুরগির মাংসের চাহিদা বাড়ছে

চীনের অভ্যন্তরে খাদ্যাভ্যাসে পরিবর্তন, সরকারের নীতিগত সহায়তা এবং ব্যাপক উৎপাদ...

মাত্র দুই সপ্তাহের রেমিট্যান্স ১৫১ কোটি ডলার

সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ কেউ দেশে রেমিট্যান্স ন...

জাতীয় দলে নতুন সেনসেশন রোনান সুলিভান

জাতীয় ফুটবল দলের দীর্ঘদিনের আক্রমণভাগের গোলখরা দূর করতে বড় ভূমিকা রাখতে পারে...

সকল সরকারি দরপত্র ও ক্রয় প্রক্রিয়া স্থগিতের নির্দেশ

সরকারি সব ধরনের দরপত্র ও ক্রয় প্রক্রিয়া স্থগিতের ন...

মনিরুলসহ পরিবারের ৮৩ ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ আদালতের

বিগত আওয়ামী লীগ সরকারের আমলে অবৈধপথে বিত্তশালী বনে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা