রাজনীতি

সাবেক এমপি মকবুল হোসেন আর নেই

নিজস্ব প্রতিনিধি, পাবনা: পাবনা-২ (সুজানগর-বেড়া) আসনের জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন সন্টু আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

শনিবার (২৮ আগস্ট) সকাল ১০টার দিকে পাবনার শিমলা হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিকে তিনি মারা যান।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর। পাবনায় মুক্তিযুদ্ধের ইতিহাসে এক উজ্জ্বল নাম বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন সন্টু। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৪ ছেলে-মেয়েসহ অসংখ্য গুণগাহী রেখে গেছেন।

মরহুমের ভাতিজা খালেদ হোসেন পরাগ জানান, বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন দীর্ঘদিন হৃদরোগসহ বিভিন্ন সমস্যায় ভুগছিলেন। কয়েকদিন আগে শারীরিক অবস্থার অবনতি হলে শিমলা হাসপাতালে তাকে ভর্তি করা হয়। সেখানেই তিনি চিকিৎসাধীন ছিলেন।

এমপির মৃত্যুতে শোক প্রকাশ করেছেন পাবনা-১ আসনের এমপি শামসুল হক টুকু, এমপি গোলাম ফারুক প্রিন্স, এমপি নাদিরা ইয়াসমিন জলি, জেলা পরিষদ চেয়ারম্যান রেজাউল রহিম লাল, জেলা প্রশাসক বিশ্বাস রাসেল, এসপি মহিবুল ইসলাম খান প্রমুখ।

শোকবার্তায় মকবুল হোসেনের রুহের মাগফিরাত কামনা ও তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান তারা। মকবুল হোসেন সন্টু ১৯৮৬ এবং ৮৮ সালে জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে পাবনা-২ আসন থেকে দুই বার এমপি নির্বাচিত হন।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

পদত্যাগ করে যা বললেন ভারতের নারী বিশ্বকাপ জয়ী অধিনায়ক

গত বছর ওয়ানডে বিশ্বকাপে প্রথমবার ভারতকে শিরোপা জেত...

রাহুল-প্রিয়াঙ্কাকে পাঁজাকোলা করে তুলে নিয়ে গেল পুলিশ

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং বিতর্কিত ভোটার তালিকা সংশ...

ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের কল্যাণে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী তারেক রহমান

ধর্ম, বর্ণ, শ্রেণি ও পেশার কোনো ভেদাভেদ নয়, বরং দেশের প্রতিটি নাগরিকের সমান অ...

আইসিসির নতুন চক্রে আসছে বড় চমক

রেড-বল ক্রিকেটের রোমাঞ্চ ও জনপ্রিয়তা বিশ্বজুড়ে দিন দিন যেভাবে বৃদ্ধি পাচ্ছে...

ফেডারেশন কাপে বসুন্ধরা ও মোহামেডানের বড় জয়

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খেলেও ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর...

প্রথম ওয়েব ফিল্ম নিয়ে দারুণ উচ্ছ্বসিত পায়েল

সাধারণ প্রেমের গল্প কিংবা ত্রিকোণ প্রেমের গণ্ডি পেরিয়ে বিবাহিত জীবনের টানাপোড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা