রাজনীতি

খুনিরা এখনো পিছনের দরজা দিয়ে ক্ষমতা আসতে চায়

নিজস্ব প্রতিবেদক: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান বলেন, যারা বাংলাদেশকে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়নি, জাতির পিতা বঙ্গবন্ধুকে হত্যা করেছে তারাই এখনো পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসতে চায়।

প্রতিমন্ত্রী বলেন, আমরা রক্ত দিয়ে কিনে নিয়েছি এই বাংলাদেশ, এই দেশ কারো দয়ার দান না। কেউ আমাদের ভিক্ষা দেয় নাই। আমার পিতা, আমার পূর্ব পুরুষেরা রক্ত দিয়ে এই বাংলাদেশকে কিনে নিয়েছে।

শনিবার (২৮ আগস্ট) জামালপুর জেলার সরিষাবাড়ি উপজেলাধীন ভাটারা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের নবগঠিত গভর্নিং বডির পরিচিতি এবং মেধাবী ও দরিদ্র শিক্ষার্থীদের মাঝে স্কুল ড্রেস বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ভবিষ্যতে প্রজন্ম যারা বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মাণ করবে, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ নিমার্ণ করবে,তাদের কাছে এই খুনি জিয়ার মুখোশ উন্মোচিত করা আমাদের পবিত্র দায়িত্ব। পৃথিবীর অনেক দেশে অনেক মরণোত্তর বিচারকাজ সম্পন্ন হয়েছে। বাংলার মাটিতে শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর খুনিদের বিচার করা হয়েছে বলে উল্লেখ করেন ডা. মুরাদ।

প্রতিমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু হত্যার ২১ বছর পর্যন্ত আওয়ামী লীগকে বিতাড়িত করে এই বাংলাদেশকে পাকিস্তান বানানোর চেষ্টায় রাজনীতি করা জিয়ার প্রেতাত্মা বেগম জিয়াসহ এরশাদের ২১ বছরের শাসন দুঃশাসন আমরা দেখেছি। ২১ বছর পর বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী হলেন রাষ্ট্রনায়ক হিসেবে রাষ্ট্র পরিচালনা করছেন, বঙ্গবন্ধুর খুনের বিচার ও যুদ্ধাপরাধীর বিচার বাংলার মাটিতে হয়েছে।

ভাটারা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের গভর্নিং বডির সভাপতি আবু বক্কর সিদ্দিকের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরিষাবাড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান গিয়াস উদ্দিন পাঠান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সানোয়ার হোসেন বাদশা, উপজেলা নির্বাহী কর্মকর্তা শিহাব উদ্দিন আহমদ, পৌর মেয়র মনির উদ্দীন, ভাটারা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান বোরহান উদ্দিন বাদল, কেন্দ্রীয় যুবলীগের সদস্য শেখ রাসেল, ভাটারা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ অনেকেই।

অনুষ্ঠানে মোট ২০০ জন শিক্ষার্থীদের মাঝে স্কুল ড্রেস বিতরণ করা হয়েছে।

এর আগে প্রতিমন্ত্রী, সরিষাবাড়ি পৌরসভা প্রাঙ্গণে সৌর বিদ্যুতায়িত সড়ক বাতি স্থাপন প্রকল্পের শুভ উদ্বোধন করেন।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে আবিদ শেখ...

‎শিশু ধর্ষণ: পাঁচ বছর পর আদালতের রায়ে যুবকের মৃত্যুদণ্ড

ফরিদপুরের আলফাডাঙ্গায় স্কুলে যাওয়ার পথে আট বছরের...

বিএনপির সাবেক ৫ বারের এমপি আব্দুল হাই আর নেই

বর্ষীয়ান রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা, সাবেক উপমন্...

মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস

দ্বিতীয় দফায় মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য...

পাকিস্তানের পেশোয়ারে ছাদ ধসে প্রাণ গেল ২৯ জনের

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের রাজধানী পেশোয়ারে এক মর্মান্তিক দুর্ঘ...

বিশ্বে চীনের মুরগির মাংসের চাহিদা বাড়ছে

চীনের অভ্যন্তরে খাদ্যাভ্যাসে পরিবর্তন, সরকারের নীতিগত সহায়তা এবং ব্যাপক উৎপাদ...

মাত্র দুই সপ্তাহের রেমিট্যান্স ১৫১ কোটি ডলার

সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ কেউ দেশে রেমিট্যান্স ন...

জাতীয় দলে নতুন সেনসেশন রোনান সুলিভান

জাতীয় ফুটবল দলের দীর্ঘদিনের আক্রমণভাগের গোলখরা দূর করতে বড় ভূমিকা রাখতে পারে...

সকল সরকারি দরপত্র ও ক্রয় প্রক্রিয়া স্থগিতের নির্দেশ

সরকারি সব ধরনের দরপত্র ও ক্রয় প্রক্রিয়া স্থগিতের ন...

মনিরুলসহ পরিবারের ৮৩ ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ আদালতের

বিগত আওয়ামী লীগ সরকারের আমলে অবৈধপথে বিত্তশালী বনে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা